Profile Photo

অভিমানী মনOffline

  • ovimanimon
  • বৃষ্টি, বৃষ্টি/ ২

    এতো বৃষ্টি কেনো যে হচ্ছে—এমন অসহিষ্ণুতা
    মানুষ কেনো, কোনো প্রানীকেই মানায় না!
    বাজারের আটচালা তলিয়ে গেলেও
    যখন বৃষ্টি থাকে না, হা-হুতাস করে মরি
    এসবের মানে হয়!
    সহিষ্ণুতা আর অসহিষ্ণুতার মাঝখানে
    স্লিপ খেয়ে পড়ে গেলেও
    যখন ঝিরিঝিরি—বলি ইলশে-গুঁড়ি
    শিমু রিক্সা থেকে নেমে ছাতি মাথায় দেয়!
    বলি—বৃষ্টিতে ভেজো; না হয় ভিজল…Read More

    7
    6 Comments
    • “চলো নদীপথে
      যেতে যেতে জাল ফেলি ” … ভালো লাগল খুব।

    • লেখায় একটি অর্থ আছে।

    • লেখায় একটি অর্থ আছে

    • আপনার লেখাটা পড়ে একদম বৃষ্টির দিনে মনের ভেতর যে অস্থিরতা কাজ করে, সেটা খুব ভালো ফিল করতে পারলাম। শহরের এই যান্ত্রিক জীবন থেকে একটু দূরে নদীপথে হারিয়ে যাওয়ার পরিকল্পনাটা বেশ দারুণ মনে হচ্ছে। আপনার কি মনে হয়, সত্যিই সব ফেলে কোথাও হারিয়ে গেলে এই অস্থিরতাগুলো কিছুটা কমতো?

    • অভিমানী মন, আপনার লেখনীর ছন্দময় গাঁথুনি এবং বৃষ্টির সাথে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর মিশেল বেশ চমৎকারভাবে হৃদয়ে সাড়া জাগায়। এমন স্নিগ্ধ শব্দের বুনন নিয়মিত চর্চা অব্যাহত রাখলে আপনার ভাবনার জগৎ আরও বর্ণিল হয়ে উঠবে, এই প্রত্যাশা রইল।

    • খুব ভাল লাগলো ।

  • কিছু হন্তারক আসে/ ৩১

    আমার পকেটে কখনই টাকা থাকে না। পুনমকে প্রায়ই বলি—তুমি স্কুল-প্লাসে জয়েন করো
    পুনম বলে—করবো; কয়েকমাস যাক।
    টিভি থেকে যে অফারগুলো পাচ্ছো, লুফে নে; হাতে টাকা এসে যাবে।
    না; এক্টিং ভালো লাগে না; নিজেকে পন্য মনে হয়।
    একটা কাজ করতে পারিস, পরিবেশ-প্রকৃতির উপর টক-শো উপস্থাপনা কর।
    ভাবতেছি। এবিসি টিভির কথা হইছে।
    আমি অসহিষ্ণু ভ…Read More

    8
    5 Comments
    • সুন্দর

    • আপনার লেখাটা পড়ে মনে হলো যেন চোখের সামনে একদম সিনেমার মতো সব দৃশ্যগুলো ভেসে উঠছে!

    • অভিমানী মন, চরিত্রগুলোর মধ্যকার এই টানাপোড়েন আর সম্পর্কের জটিল সমীকরণগুলো যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা পাঠক হিসেবে আমাকে বেশ গভীরভাবে ছুঁয়ে গেছে এবং আপনার লেখনী চালিয়ে যাওয়ার এই উৎসাহটুকু যেন সবসময় বজায় থাকে।

    • খুব চেইঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার লেখনি! এই স্পিড, এই আবছায়া – ভালো লাগল খুব অভিমানী মন।

    • সত্যি ভাল লেখনি আরও লিখতে থাকুন ।

  • ওই কাউয়া, যা/ ২ ।।

    রণো ইদানিং একটা কুত্তার লগে চলে; ছাল ওঠা বুড়া কুত্তা। কাগজ টোকায় আর কি-জানি কয়! কাছে গেলে চুপ মাইরা থাকে! ববিতা বলে—থো! আমিওতো কাউয়ার লগে কথা কই। কুত্তা, বিলাই ছাড়া আমগো কে পোছে !
    নোংরা, ঘেঊয়া কুকুরটার সাথে রণোর কিসের পিরিত! নাকি ববিতার সাথে আমার মাখামাখির প্রতিশোধ নিচ্ছে!
    তবু ভালো লাগে, পথকে ঘর করতে পেরে…Read More

    6
    5 Comments
    • অভিমানী মন, আপনার লেখাটা পড়ে বাস্তবের রূঢ় আর অদ্ভুত সুন্দর এক দুনিয়ার ছবি চোখের সামনে ভেসে উঠল, একদম অন্যরকম একটা গল্পের বুনন।

    • ‘কুত্তা আর মানুষের পার্থক্য’-এর সংলাপটি অসাধারণ।

    • অভিমানী মন, বাস্তবতার এই নিদারুণ চিত্রায়ন আর অসহায় কিছু প্রাণীর প্রতি আপনার এমন গভীর মায়া সত্যিই অসাধারণ, তাই চরিত্রগুলোর কথোপকথন যেভাবে আরও একটু আবেগপূর্ণ করে ফুটিয়ে তোলা যায় সে বিষয়ে আপনি ভেবে দেখতে পারেন; আপনার লেখনী সত্যিই মুগ্ধ করার মতো, তাই দারুণ সব লেখা উপহার দেওয়ার জন্য শুভকামনা রইল।

    • তুলট সাঁই, গল্প পড়ে একা একা শব্দে করে হাসা প্রায় ভুলেই গেছিলাম! আপনার গল্পগুলো সেই দিনগুলো আবার ফিরিয়ে নিয়ে এসেছে! অফুরান ভালোবাসা নেবেন!

    • খুবই মজার গল্প চালিয়ে যান।

  • প্রিয় চারটি কবিতা! তুলটের প্রিয় বন্ধুদের জন্য!

    ১) বন্ধুর জন্য শোক/

    মৃত্যুকে আমরা মৃত্যু বলে জানি
    অন্য প্রানীরা ফিরেও তাকায় না; আঁড় চোখে চেয়ে কিংবা
    গন্ধ শুঁকে চলে গেলে শকুন ঝাঁপিয়ে পড়ে; যেনো
    হারানোর বেদনা আপেলের মতো একটু
    হয়তো গাঢ় রঙের হয়!
    তখন অন্যরা, যারা যেকোনো প্রানীর মতো জড় হয়ে
    ঐ লোকটাকে খায় না বটে; রসিয়ে রসিয়ে
    নানান ব্যঞ্জণ সহ…Read More

    7
    6 Comments
    • অভিমানী মন, “হারানোর বেদনা আপেলের মতো একটু হয়তো গাঢ় রঙের হয়”—এই অসাধারণ উপমাটি আমার হৃদয়ে গভীর এক ছাপ ফেলেছে। জীবনের বিষাদ ও ক্ষণস্থায়িত্বের এমন নিপুণ চিত্রায়ন যেন আমাদের চারপাশের ব্যস্ত পৃথিবীর এক নীরব প্রতিচ্ছবি। আপনার এই লেখনীগুলো মনের গহীনে থাকা জমানো অনুভূতিগুলোকে দারুণভাবে ছুঁয়ে গেল, তাই এমন গভীর চর্চা আপনি নিয়মিত চালিয়ে যান।

    • Oh My Goodness! Just praiseworthy! Speechless creation! Specially, 1st poem & 3rd poem…..❤️❤️❤️ @ovimanimon

    • থাকা না থাকার মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল সুর….🖤

    • “পাপড়িতে পাথর গড়ায়” লাইনটা পড়ার সময় নিজের মনের ভেতর অদ্ভুত এক ধরনের বিষণ্নতা কাজ করছিল। আপনার লেখাগুলো এক একটি অনুভূতির দারুণ প্রতিচ্ছবি, তবে আপনার নিজের পছন্দের প্রিয় কবিতা কোনটি?

    • মনমাধুরি ভরা এলেখা টি ভালো লাগলো ।

  • প্রিয় চারটি কবিতা! তুলটের প্রিয় বন্ধুদের জন্য!

    ১) বন্ধুর জন্য শোক/

    মৃত্যুকে আমরা মৃত্যু বলে জানি
    অন্য প্রানীরা ফিরেও তাকায় না; আঁড় চোখে চেয়ে কিংবা
    গন্ধ শুঁকে চলে গেলে শকুন ঝাঁপিয়ে পড়ে; যেনো
    হারানোর বেদনা আপেলের মতো একটু
    হয়তো গাঢ় রঙের হয়!
    তখন অন্যরা, যারা যেকোনো প্রানীর মতো জড় হয়ে
    ঐ লোকটাকে খায় না বটে; রসিয়ে রসিয়ে
    নানান ব্যঞ্জণ সহ…Read More

    8
    4 Comments
    • অভিমানী মন, আপনার এই লেখাগুলোর প্রতিটি ছত্রে জীবনের যে বিষাদ ও গভীর পর্যবেক্ষণ ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। আপনি চাইলে এই গভীর অনুভূতিগুলোকে আরও কিছুটা গুছিয়ে শব্দ নির্বাচনের মাধ্যমে আরও প্রাণবন্ত করে তুলতে পারেন। আপনার ভেতরে থাকা এই নিপুণ পর্যবেক্ষণের ক্ষমতা চমৎকার, তাই নিয়মিত কলম চালিয়ে যান।

    • মৃত্যুও হেঁটে যায় রোজকার রোদে, তবু কেউ একজন বলে দিনটা মহান….🖤

    • আপনার লেখা কবিতাগুলো একদম অন্যরকম এবং গভীর এক অনুভূতি দিয়ে গেলো। বিশেষ করে ক্লান্তি নিয়ে লেখা লাইনগুলো বেশ সময় নিয়ে ভাবালো। আমাদের এই গ্রুপে আরও যারা লিখছেন তাদের পোস্টে রিঅ্যাকশন দিন আর কমেন্ট করে উৎসাহ বাড়ান, তাহলেই আমাদের আড্ডাটা আরও জমে উঠবে।

    • সবগুলো কবিতা ভালো লাগলো ।

  • চিকেন চিপস খাবি?

    পেঁচা সম্পর্কে আকা আজাদ কিছু লিখতে বললো ক্রো সোসিটির বুলেটিনে। কিন্তু কি লিখবো! আমি তো পেঁচা সম্পর্কে কিছু জানি না। জানি—পেঁচার মতো মুখ করে আছিস কেনো—এই রকম কিছু ধারণা বিষয়ে। একবার পেঁচা দেখেছিলাম জঙ্গলে। শুনেছি—পেঁচা দিনের আলোতে চোখে দেখে না।
    সত্যি একদিন সন্ধ্যায় কাঠাল গাছে পাতার আড়ালে একটা পেঁচা দেখেছিলাম ছোট বেলায়।…Read More

    8
    7 Comments
    • চমৎকার

    • অনেকদিন পর আপনার লেখা পেলাম তুলট সাই, আপনার গল্প পড়ে ভীষণ আরাম পাই! পড়তেই মনটা ভালো হয়ে গেল!

    • অভিমানী মন, লেখাটা পড়ে এক অদ্ভুত রহস্যময় আর কিছুটা ভয়ের অনুভূতি কাজ করছে। রণোর কাঁধের ওই অদ্ভুত পেঁচাটার গল্পটা যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা আসলেই বেশ অন্যরকম আর ইন্টারেস্টিং লেগেছে। আচ্ছা, এই পেঁচা আর রণোর অদ্ভুত সম্পর্কের পেছনের মূল অনুপ্রেরণাটা আসলে কী ছিল?

    • অভিমানী মন, আপনার এই লেখনীতে রণো, ববিতা ও পেঁচাটির অদ্ভুত আর মায়াবী সম্পর্কের চিত্রটি বেশ দারুণভাবে ফুটে উঠেছে, যা আমাকে শহুরে জীবনের আড়ালে ঢাকা পড়ে থাকা সেই হারিয়ে যাওয়া টোকাইদের জীবনের কথা মনে করিয়ে দিলো। আপনি নিয়মিত আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতে লাইক ও কমেন্টের মাধ্যমে অংশগ্রহণ করলে আমাদের আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

  • বন্ধুরা কেমন আছো! ভালো নিশ্চয়! অনেকদিন পর মঞ্চে এলাম! তোমাদের লেখাগুলো মিস করছিলাম; আজ পড়লাম অনেকগুলো! নতুনদের জন্য অনেক শুভকামনা। আবার আমার মন্তব্য পাবা। একটা গল্প দিয়েছি; মন্তব্য করো।

    5
    4 Comments
    • এতকাল কোথায় ছিলেন @ovimanimon ; কেমন আছেন। অনেক যুগ পর আপনার দেখা মিললো মঞ্চে

    • অভিমানী মন, আপনার লেখাটা অনেক সুন্দর হয়েছে। অন্যদের লেখাতেও নিয়মিত লাইক আর কমেন্ট করেন, তাহলেই আমাদের এই গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকবে।

    • অভিমানী মন, আপনার লেখাটি পড়ার সময় মনে হলো যেন একরাশ স্নিগ্ধ অনুভূতির পরশ জড়িয়ে আছে পুরোটা জুড়ে। আপনার বর্ণনার গভীরতায় যে আবেগ ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি সুন্দর অভিজ্ঞতা। আপনি নিয়মিত এমন সুন্দর সব সৃষ্টি আমাদের উপহার দিতে থাকুন, কারণ আপনার লেখনী আমাদের সবার মনেই এক দারুণ মুগ্ধতা ছড়িয়ে দেয়।

    • ফিরে আসুন লেখার জগতে ।

  • ধনী হওয়ার সহজ উপায়/

    গুপীবাগের মতিন সাহেবের গলিতে দুই কাঠার উপর আমাদের একটা টিনের ঘর ছিলো। বাবা তার চাকুরি-জীবনের মাঝামাঝি ঘরটা করেছিলেন। আমাদের ছেলেবেলা কেটেছে এই ঘরে। বোনেরা ঘরের সামনে গেটফুলগাছ লাগিয়েছিলো। ছোট্ট উঠানের চারপাশে ছিলো লাল চীনা-গোলাপ। উঠানের মাঝখানের কাঠাল গাছটায় সকাল-সন্ধ্যায় প্রচুর চড়ুই পাখি জড় হয়ে আমাদের কানে তালা…Read More

    5
    3 Comments
    • অভিমানী মন, আপনার লেখাটি পড়ে শৈশবের সেই হারানো দিনগুলোর কথা মনে পড়ে গেল যা সত্যিই অসাধারণ। গল্পটা পড়ার সময় একদমই অন্যরকম এক ভালো লাগা কাজ করছিল।

    • আপনার লেখাটির “সকালের নিরব, সবুজ পার্ক হেসে উঠে বলে—আয়, আমার কোলে বস” লাইনটি এতই প্রাণবন্ত ও স্নিগ্ধ যে তা পড়তে পড়তে আমি যেন সেই পার্কের শান্ত পরিবেশটি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, আর আপনার এই চমৎকার লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে আমাদের মাঝে আরও সুন্দর সব গল্প উপহার দিক—এই প্রত্যাশা রইল।

    • গল্পটি পড়ে মনটা ভারি হয়ে গেলো আবার ভালও লাগলো, খুব ভাল লাগলো ।

  • চড়ুই মামা//

    ছেলেবালায় আমরা ছোট্ট একটা পাহাড়ি শহরে থাকতাম। শহরটার নাম চন্দ্রঘোনা। পাহাড়ের গায়ে গায়ে সুন্দর পিচঢলা পথ; চুড়ায় চুড়ায় বাংলো-বাড়ি; আর লম্বা ট্রেইল জুড়ে বিশাল কলোনি। এখানেই চাঁদের মতো বাঁক নিয়ে সমতলের দিকে ছুটে গেছে খরশ্রোতা কর্নফুলি।
    এমন শান্ত, গম্ভির শহর পৃথিবীর কোথাও দেখি নাই। এই শহরে পাবলিক বাস বা রিক্সা চলে না। সকাল বেলায় দ…Read More

    16
    6 Comments
  • * শ্লোক-১

    যেতে যেতে পথে
    যত কিছু পাও
    ঝরে পড়া ফুল
    বাউলের ভুল
    হোক তা তুচ্ছ
    হাতে তুলে নাও।
    হতে পারে রাত
    মূর্খের আঘাত
    মারী ও মড়কে
    চরাচর হায়
    পুঁতিগন্ধময়!
    কাল নয়, দেখ
    পরশুও হতে পারে
    শ্রেষ্ঠ সময়।

    * মৃদঙ্গ

    আমি বৃষ্টিতে ভিজি
    কেউ যেন আমার অশ্রু না দেখে।
    যেদিন হাসি না
    দিনটা পঁচা ফলের মতন
    নর্দমায় গড়ায়।
    আমি হাসতে হাসতে
    বৃষ্টি…Read More

    13
    5 Comments
  • সাহিত্য সন্দেশ
    মনির জামান
    শব্দই মোক্ষ
    কবিতার মূল উপদান হলো ‘শব্দ’।
    কবির সাধনায় ‘শব্দ’ই মোক্ষ। কবি শব্দের অন্বেষী। চিন্তাকে প্রকাশের জন্য মোক্ষম শব্দটি খুঁজে খুঁজে হয়রান কবি; তখনি ক্ষান্ত হন যখন মুক্তার মতন শব্দটি বসাতে পারেন কাব্য মালায়।
    মনে রাখা দরকার, যেকোন ভাষায় শব্দ সীমিত। সামান্য শব্দের ভান্ডার ঘেঁটে অসীম চিন্তাকে সজ্জিত ক…Read More

    8
    6 Comments
  • একজন ভদ্রলোক

    মার্কসবাদী সাহিত্যে লুম্পেন শব্দটা খুব দেখা যায়। এরা মধ্যবিত্ত। চলে ধনীদের কৃপায়। ঠাঁট-বাটই এদের পুঁজি। পার্থ সাদিক তেমন কিনা জানিনা। তবে মার্কসবাদ তার পছন্দ। কথায় কথায় মিশেল ফুঁকোর উদ্ধৃতি ঝাড়ে। লোকজন তাকে পন্ডিত বলেই জানে। যারা ঘনিষ্ঠ হয়, তারা বলে–আরে থো; হেয় একটা বাটপার। আধঘন্টা কথা কবি, তারপর দেখবি, চুপচুপ কইরা টাকা চাইবো। একদ…Read More

    11
    3 Comments
  • ওই কাউয়া যা ।।

    আমি আর রণো একবার সিদ্ধান্ত নিলাম—আর ঘরে ফিরবো না। ভূপেনের গান গাইতে গাইতে পথে পথে ঘুরছিলাম আর ভাবছিলাম, পথকেই ঘর বানিয়ে নেবো। পকেট খালি হয়ে গেছিলো, ধুলো-মলিন হয়ে যাত্রিছাউনির নিচে ঘুমোচ্ছিলাম। ভেবেছিলাম, পথের মানুষ আপন হবে; কিন্তু কেউ ভিক্ষা দিচ্ছিলো না; উল্টো দূরদূর করছিলো সবাই। রণো বলছিলো—চলো বন্ধু, আত্মহত্যা করি।…Read More

    11
    3 Comments
  • দাম্পত্য/ ৭

    আমার কাজিন সিস্টার, মানে মামাতো বোন আলো আপার চোর খ্যাতি আছে। আপার বয়স কম হয় নাই; ষাট ছুঁই ছুঁই; দুই মেয়ে, এক ছেলের মা; অথচ মাতুলালয়ের সবাই আজো তাকে এই অপবাদ দেয়। ইদানিং শুনতেছি, মায়ের নিন্দা শুনতে শুনতে ছেলে অতিষ্ট হয়ে বিদেশে চলে গেছে। মেয়েরা সাফ জানিয়ে দিয়েছে—তুমি যেন আমাদের শশুর পক্ষের কারো বাসায় না ঢোকো; আল্লার কিরা…।
    অ…Read More

    23
    4 Comments
  • সাহিত্য ছিলো শ্রুতিভাষ্য

    আদিতে কবিতাই ছিলো সাহিত্য। শ্লোক, ধর্মকথা, রূপকথা, প্রেমকথা, জ্ঞানকথা—সবই হতো কাব্যে।
    কবিতা ছিলো মৌখিক। কবিরা বলতেন; আর জনে জনে মুখে মুখে বিস্তার ঘটতো সর্বত্র।ধরা যাক, পাঁচ হাজার বছর ধরে; পুরো সামন্ত যুগজুড়ে কবিতা ছিলো বাচনিক।
    শুধু ভারতবর্ষে নয়; পৃথিবীব্যপি এই মৌখিক সাহিত্য মানবসভ্যতার বিকাশ ঘটায়।
    গুরুগৃহে, হাট-বাজ…Read More

    16
    7 Comments
  • ক্লান্তি/

    কখনো কখনো চোখ বুজে আসে
    পাপড়িতে পাথর গড়ায়
    মনে হয় বসে পরি
    রাস্তাই হয়ে যাই রাস্তায়
    রবিবার দুপুরে
    রোদের ঢেউয়ের তলায়
    কখনো যখন চোখ বুজে আসে
    পাপড়িতে পাথর গড়ায়।

    15
    7 Comments
  • মহান একটা দিনের জন্য/

    আজকের দিনটা মহান—কেউ একজন বলতে বলতে
    পাশদিয়ে চলে যায়
    অনেকটা আমার মতো, মৃত্যুর দিকে
    ক্রাচে ভর করে বাস আসে ধীরে
    যেকোনো দিন বলে কথা
    লোকটা আয়ু ভিক্ষা মাঁগে
    শ্যামা মেয়েটা যেকোনো দিনের মতো সরল
    রোদ খাঁখাঁ হয়, কিংবা ক্লান্তিতে
    গাছের তলায় দাঁড়াই বৃষ্টি নামলেও
    হয়তো দিনটা মহান এ কারণে
    বেশিক্ষণ থাকতে পারি ন…Read More

    14
    6 Comments
  • বন্ধুর জন্য শোক/

    মৃত্যুকে আমরা মৃত্যু বলে জানি
    অন্য প্রানীরা ফিরেও তাকায় না; আঁড় চোখে চেয়ে কিংবা
    গন্ধ শুঁকে চলে গেলে শকুন ঝাঁপিয়ে পড়ে; যেনো
    হারানোর বেদনা আপেলের মতো একটু
    হয়তো গাঢ় রঙের হয়!
    তখন অন্যরা, যারা যেকোনো প্রানীর মতো জড় হয়ে
    ঐ লোকটাকে খায় না বটে; রসিয়ে রসিয়ে
    নানান ব্যঞ্জণ সহযোগে কাচ্চি বিরানি খায়; আর
    বেঁচে থাকার আনন্দাশ্রুতে…Read More

    11
    6 Comments
    • “মৃত্যু তেমন কিছু না; আঁড় চোখে চেয়ে কিংবা
      জীবনের গন্ধ শুকে চলে যাওয়া।” অদ্ভুত সুন্দর ভাবনা আপনার মঞ্চগুরু! পুরো কবিতাটি পড়তেই কেন জানি মৃত্যুকে খুব সরল আর নিষ্পাপ মনে হল!

    • অনবদ্য… 🖤

    • মৃত্যু আছে বলেই জীবনটা সুন্দর

    • মৃত্যুকে আমরা মৃত্যু বলে জানি
      অন্য প্রানীরা ফিরেও তাকায় না; আঁড় চোখে চেয়ে কিংবা
      গন্ধ শুঁকে চলে গেলে শকুন ঝাঁপিয়ে পড়ে;

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 30 December 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

  • বৃষ্টি, বৃষ্টি/

    এই বর্ষায় একজন মাতাল
    রাস্তার পাশে হিস্যু করে, আর বলে—যীশু, যীশুকে তো
    কোথাও দেখি না!
    যীশু বড়ুয়া, আমার বন্ধু, সে ছিলো বাসায়
    ডিম ভাজা দিয়ে পান্তা খাবে, এই আশায়
    ডাইনিং টেবিলে বসে পেপার দেখতেছিলো
    জানালার ওপাশে দুইটা ভেজাকাক
    গোত্তা খেয়ে ইলেক্ট্রিক তারের উপর যেইনা বসে—
    বিকট আওয়াজ তুলে বিদ্যুৎ চলে যায়
    এই বর্ষা-দুপুরে!…Read More

    11
    3 Comments
  • দুধের মাছি/

    মশার উপদ্রবতো আছেই; কয়েকদিন ধরে কয়েকটা মাছিকে বসার ঘরের উইং-চ্যামে চুপটি মেরে বসে থাকতে দেখি। যখন খেতে বসি তখন ডাইনিং টেবিলে নেমে পিড়পিড় করে হাটে, আর ভনভন শব্দ করে ওড়াউড়ি করে। মিথিলা বিরক্ত হয়ে বলে—ইস; কি অসভ্যতা; মারো না কেনো, বর!
    মাছি মারা সহজ কাজ না। এদের শত-চোখ। থাবড়া মারার আগেই উড়ে যায়। মাকে দেখতাম, শলার ঝাড়ু দিয়ে মারত…Read More

    10
    5 Comments
    • ভুলে যাই সৃষ্টির অবদান
      মানুষ ছাড়া ও আছে অজস্র জীবন প্রান
      ছুটে চলে করে খাবারের সন্ধান
      যেদিকে পায় সে কোন ঘ্রান।

    • এমন মিঠা গল্পের রস শুইষা শুইষা খাইতে কি যে ভালো লাগে! তৃপ্তি পাইলাম খুব! অভিনন্দন মঞ্চগুরু!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 27 December 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

  • Load More Posts

Friends

Profile Photo
MD.Mazharul Islam Ripon
@md-mazharulislamripon
Profile Photo
Tanjina Talukder
@tanjinatalukder
Profile Photo
Zakir Hossan
@zakirhossan
Profile Photo
Mikdad Hossain
@mikdadhossain
Profile Photo
Md Al Maun
@mdalmaun
Profile Photo
Mst. Hena Parvin
@mst-henaparvin
Profile Photo
Mohammad Rahman
@mohammadrahman
Profile Photo
Rakib Hossain mahadi
@rakibhossainmahadi
Skip to toolbar