তুলট | Abdul kader master | Activity
মুষ্টিবদ্ধ হাত
       কাদের আব্দুল্লাহ
ভাগ্যের একটা চাকা আছে- এটা ঘুরাতে হয়
চাকার ধর্ম ঘূর্ণন হলেও- 
কোন চাকাই আপনাআপনি ঘুরে না- ঘুরাতে হয়, চাকা ঘুরলে ভাগ্য বদলায়।
যতদিন তুমি নিশ্চল গর্দভের মত দাঁড়িয়ে থাকবে রৌদ্রে
তোমার ছায়ায় কুকুরেরা ঘুমোবে আয়েশে
কড়া উত্তাপে ঝাঁজরা হবে তোমার অস্তি মজ্জা।
তোমার অবস্থা তোমাকেই বদলাতে হবে
কেউ হাত ধরে টেনে তুলবে না মর্যাদার পিঠে
বরঞ্চ সুযোগ বুঝে পারা দিযে ডুবাবে যতটা সম্ভব।
যদি তোমার মাজায় বল থাকে
তবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াও
যদি বুকে সাহস থাকে তবে মুখোমুখি হও- অন্যায় বঞ্চনার
যদি কণ্ঠে তেজ থাকে হুঙ্কার দাও
যদি মগজ অথর্ব কিংবা বিক্রিত না হয়ে থাকে
           তবে মুক্ত স্বাধীন চিন্তা কর।
সহনশীলতার পাপে- তোমার সন্তান মরে বিনা-চিকিৎসায়
শিক্ষার অধিকার বঞ্চিত ভবঘুরে, ঘুমায় ফুটপাতে
এ অবস্থা তোমাকেই বদলাতে হবে
নচেৎ নষ্ট জীবনের যন্ত্রণা ভস্ম করে দিবে ত্রিকাল
পেশি শক্ত করলে হাত মুষ্টিবদ্ধ হয়
বাহু উত্তোলন করলে হাত মুষ্টিবদ্ধ হয়
মুষ্টিবদ্ধ হাত মুক্তির হাতুড়ি, দাসত্বের দুষমন
পেরেক ঠোকে দেয় শোষনতন্ত্রের মস্তকে
পরাধীনতার কঠিন প্রাচীরে হানে বজ্রাঘাত-
দুর্মর করে ভাঙ্গে বন্ধনের শিকল।
যখন মুষ্টিবদ্ধ হাত রাস্তায় নামে তখন সমাজ বদলায়
যখন মুষ্টিবদ্ধ হাত একত্রিত হয় তখন অসুর পালায়
যখন মুষ্টিবদ্ধ হাত আওয়াজ তুলে
তখন থেমে যায় হায়েনা চিৎকার, সিংহের গর্জন
সুতরাং মুষ্টিবদ্ধ হাত মানবতার মুক্তি সনদ
ঘুরিয়ে দেয় ভাগ্যের চাকা।
৫ আশ্বিন ১৪৩৩
মুষ্টিবদ্ধ হাত
       কাদের আব্দুল্লাহ
ভাগ্যের একটা চাকা আছে- এটা ঘুরাতে হয়
চাকার ধর্ম ঘূর্ণন হলেও-
কোন চাকাই আপনাআপনি ঘুরে না- ঘুরাতে হয়, চাকা ঘুরলে ভাগ্য বদলায়।
যতদিন তুমি নিশ্চল গর্দভের মত দাঁড়িয়ে থাকবে রৌদ্রে
তোমার ছায়ায় কুকুরেরা ঘুমোবে আয়েশে
কড়া উত্তাপে ঝাঁজরা হবে তোমার অস্তি মজ্জা।
তোমার অবস্থা তোমাকেই বদলাতে হবে
কেউ হাত ধরে টে…Read More
অন্তঃসারশূন্য বৈরিতা
           কাদের আব্দুল্লাহ 
শফিক সতীশ দু'বন্ধু ওরা থাকে পাশাপাশি বাড়ি,
রাগে অনুরাগে কী-যে মাখামাখি একসুরে বাঁধা নাড়ি।
আপদে বিপদে সকল কর্মে এক হয়ে থাকে দু'য়ে,
ভাগাভাগি করে নেয় যত ব্যথা হৃদয়ে হুদয় ছুঁয়ে।
মানুষের যত স্বভাব ধর্ম এক অভিন্ন সাড়া,
দু'বাড়িতে বহে একই রকম আচার বিচার ধারা।
খাবারের ম্যেনু রান্নার বিধি চলে একি স্বাদ বুঝে,
ব্যঞ্জনে ঝাল কিংবা মিষ্টি পাবে না তফাত খুঁজে।
একই রকম রুচি বোধ আর অনুভবে সবি মিল,
সতত বিরাজে দু'টি ভিন দেহে অভিন্ন এক দিল।
এক সাথে খেলে এক সাথে চলে সমাজ আচার যত 
এক ঘাটে করে সাঁতার গোসল ধোয়ামোছা অবিরত।
সকল কাজের সঙ্গী দু'জন দু'জনার যত ভাব,
কে হিন্দু আর কে-বা মুসলিম গায়ে নাহি তার ছাপ।
জাতক শিশুর বেশভূষা যত অঙ্গে সাজানো চিহ্ন
কোথাও কি আছে শরীরের মাঝে স্বভাব ধর্ম ভিন্ন।
তবু কেন এতো দাঙ্গা ফ্যাসাদ ধর্ম তত্ত্ব লয়ে
পার্থিব এই জীবনের তরে কী মূল্য আনে বয়ে?
বৈরিতা ছাড়া গড়েছে কি কভু ঐক্যের বাঁধ বুনে,
সকল কিছু মিছে হয়ে যায় নামের মহিমা গুণে।
৩০ ভাদ্র ১৪৩৩
অন্তঃসারশূন্য বৈরিতা
           কাদের আব্দুল্লাহ 
শফিক সতীশ দু’বন্ধু ওরা থাকে পাশাপাশি বাড়ি,
রাগে অনুরাগে কী-যে মাখামাখি একসুরে বাঁধা নাড়ি।
আপদে বিপদে সকল কর্মে এক হয়ে থাকে দু’য়ে,
ভাগাভাগি করে নেয় যত ব্যথা হৃদয়ে হুদয় ছুঁয়ে।
মানুষের যত স্বভাব ধর্ম এক অভিন্ন সাড়া,
দু’বাড়িতে বহে একই রকম আচার বিচার ধারা।
খাবারের ম্যেনু রান্নার বিধি চল…Read More
ভুল
   কাদের আব্দুল্লাহ 
বড় বড় শপিংমলের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা
সুপুরুষ আর সুন্দরীদের দেখে- বিস্ময়ে ভাবি
বাঃ! কী সুন্দর, আর কী সুভাগ্য আমার-
এমন সুরম্য অট্টালিকায় এই সুদর্শন, সুদর্শনীরা
        আমাকে অভ্যর্থনা জানাচ্ছে।
খুশিতে ব্যকুলিত হই, কাছে যাই,
কৃতজ্ঞ চিত্তে কুশল বিনিময় করতে চাই
দেখি কারো কোন সাড়াশব্দ নাই-
নির্বিকার দাঁড়িয়ে আছে- সবগুলোই প্রস্তর খণ্ড।
সাধু-সন্ন্যাসী, পূতপবিত্র মহাজন জেনে-
যাঁকে শ্রদ্ধা করলাম বছরের পর বছর
দেবত্বের আসনে রাখলাম অন্তরের ভিতর
একদিন দেখি আগাগোড়াই সে একটা বদের হাঁড়ি।
তার কর্মের জগতে ইবলিশ নাবালক শিশু মাত্র
আবছা অন্ধকারেও ফুটিয়ে তুলে দানবীয় রূপ
মেলে দেয় ক্যাসোয়ারি নখ, কুমির-দন্ত আর নীলতিমির মত জিব। 
রূপসী জেনে যার পিছনে লক্ষ বছর ব্যয় করলাম
বাসনার অনলে পুড়ে অঙ্গার হলাম
কবিতা গানে তার রূপের স্তুতি-বন্দনা করলাম
একদিন হঠাৎ বৃষ্টস্নাত গায়ে দেখি সবই নকল
ম্যাক-আপের প্রলেপে ঢাকা শ্মশানঘাটার পেতনি।
দর্শনে, শ্রবণে অথবা কথায় কিংবা কাজে
এমন মারাত্মক কিছু ভুল কখনো কখনো হয়েই যায়।
ভুলগুলো তীরের মত বেপরোয়া
একবার ছিলা চূত হলে আর ফিরে না 
সংশোধনের কোন অপশন নাই
কিন্তু প্রত্যেকটা ভুলের রিঅ্যাকশন অনিবার্য।
২৯ শ্রাবণ ১৪৩৩
ভুল
   কাদের আব্দুল্লাহ 
বড় বড় শপিংমলের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা
সুপুরুষ আর সুন্দরীদের দেখে- বিস্ময়ে ভাবি
বাঃ! কী সুন্দর, আর কী সুভাগ্য আমার-
এমন সুরম্য অট্টালিকায় এই সুদর্শন, সুদর্শনীরা
        আমাকে অভ্যর্থনা জানাচ্ছে।
খুশিতে ব্যকুলিত হই, কাছে যাই,
কৃতজ্ঞ চিত্তে কুশল বিনিময় করতে চাই
দেখি কারো কোন সাড়াশব্দ নাই-
নির্বিকার দ…Read More