Profile Photo

Abdul kader masterOffline

  • abdulkadermaster
  • Profile picture of Abdul kader master

    Abdul kader master

    • 1 month, 1 week ago

    ভুল
    কাদের আব্দুল্লাহ

    বড় বড় শপিংমলের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা
    সুপুরুষ আর সুন্দরীদের দেখে- বিস্ময়ে ভাবি
    বাঃ! কী সুন্দর, আর কী সুভাগ্য আমার-
    এমন সুরম্য অট্টালিকায় এই সুদর্শন, সুদর্শনীরা
    আমাকে অভ্যর্থনা জানাচ্ছে।
    খুশিতে ব্যকুলিত হই, কাছে যাই,
    কৃতজ্ঞ চিত্তে কুশল বিনিময় করতে চাই
    দেখি কারো কোন সাড়াশব্দ নাই-
    নির্বিকার দাঁড়িয়ে আছে- সবগুলোই প্রস্তর খণ্ড।

    সাধু-সন্ন্যাসী, পূতপবিত্র মহাজন জেনে-
    যাঁকে শ্রদ্ধা করলাম বছরের পর বছর
    দেবত্বের আসনে রাখলাম অন্তরের ভিতর
    একদিন দেখি আগাগোড়াই সে একটা বদের হাঁড়ি।
    তার কর্মের জগতে ইবলিশ নাবালক শিশু মাত্র
    আবছা অন্ধকারেও ফুটিয়ে তুলে দানবীয় রূপ
    মেলে দেয় ক্যাসোয়ারি নখ, কুমির-দন্ত আর নীলতিমির মত জিব।

    রূপসী জেনে যার পিছনে লক্ষ বছর ব্যয় করলাম
    বাসনার অনলে পুড়ে অঙ্গার হলাম
    কবিতা গানে তার রূপের স্তুতি-বন্দনা করলাম
    একদিন হঠাৎ বৃষ্টস্নাত গায়ে দেখি সবই নকল
    ম্যাক-আপের প্রলেপে ঢাকা শ্মশানঘাটার পেতনি।

    দর্শনে, শ্রবণে অথবা কথায় কিংবা কাজে
    এমন মারাত্মক কিছু ভুল কখনো কখনো হয়েই যায়।
    ভুলগুলো তীরের মত বেপরোয়া
    একবার ছিলা চূত হলে আর ফিরে না
    সংশোধনের কোন অপশন নাই
    কিন্তু প্রত্যেকটা ভুলের রিঅ্যাকশন অনিবার্য।
    ২৯ শ্রাবণ ১৪৩৩

    4
    5 Comments
    • খুব অন্যরকম বিষয় নিয়ে এসেছেন। লেখার ধরণও আলাদা। ভালো লাগল বেশ। আশা করি আপনার আরও লেখা পাব এখানে। ভালো থাকবেন।

    • আপনার এই লেখাটা পড়ে খুব খারাপ লাগা আর বাস্তবতা—দুটো অনুভূতিরই দারুণ এক মিশ্রণ অনুভব করলাম।

    • বেশ ভিন্ন ধাঁচের লেখা, অদ্ভুত আনন্দ পেলাম পড়ে!

    • “ম্যাক-আপের প্রলেপে ঢাকা শ্মশানঘাটার পেতনি”—এই লাইনটির মাধ্যমে আপনি যে মোহভঙ্গের যন্ত্রণাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই পড়ার মতো। বাস্তব জীবনের রূঢ়তাকে সহজ কথায় এমন সাবলীল ঢঙে তুলে ধরার এই ধারাবাহিকতাটুকু বজায় রাখলে আপনার প্রতিটি লেখনী আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • সত্যি বলতে, এই কবিতাটা পড়ে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম!

Skip to toolbar