Profile Photo

Abdul kader masterOffline

  • abdulkadermaster
  • Profile picture of Abdul kader master

    Abdul kader master

    • 6 days, 18 hours ago

    মুষ্টিবদ্ধ হাত
    কাদের আব্দুল্লাহ

    ভাগ্যের একটা চাকা আছে- এটা ঘুরাতে হয়
    চাকার ধর্ম ঘূর্ণন হলেও-
    কোন চাকাই আপনাআপনি ঘুরে না- ঘুরাতে হয়, চাকা ঘুরলে ভাগ্য বদলায়।

    যতদিন তুমি নিশ্চল গর্দভের মত দাঁড়িয়ে থাকবে রৌদ্রে
    তোমার ছায়ায় কুকুরেরা ঘুমোবে আয়েশে
    কড়া উত্তাপে ঝাঁজরা হবে তোমার অস্তি মজ্জা।
    তোমার অবস্থা তোমাকেই বদলাতে হবে
    কেউ হাত ধরে টেনে তুলবে না মর্যাদার পিঠে
    বরঞ্চ সুযোগ বুঝে পারা দিযে ডুবাবে যতটা সম্ভব।

    যদি তোমার মাজায় বল থাকে
    তবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াও
    যদি বুকে সাহস থাকে তবে মুখোমুখি হও- অন্যায় বঞ্চনার
    যদি কণ্ঠে তেজ থাকে হুঙ্কার দাও
    যদি মগজ অথর্ব কিংবা বিক্রিত না হয়ে থাকে
    তবে মুক্ত স্বাধীন চিন্তা কর।

    সহনশীলতার পাপে- তোমার সন্তান মরে বিনা-চিকিৎসায়
    শিক্ষার অধিকার বঞ্চিত ভবঘুরে, ঘুমায় ফুটপাতে
    এ অবস্থা তোমাকেই বদলাতে হবে
    নচেৎ নষ্ট জীবনের যন্ত্রণা ভস্ম করে দিবে ত্রিকাল

    পেশি শক্ত করলে হাত মুষ্টিবদ্ধ হয়
    বাহু উত্তোলন করলে হাত মুষ্টিবদ্ধ হয়
    মুষ্টিবদ্ধ হাত মুক্তির হাতুড়ি, দাসত্বের দুষমন
    পেরেক ঠোকে দেয় শোষনতন্ত্রের মস্তকে
    পরাধীনতার কঠিন প্রাচীরে হানে বজ্রাঘাত-
    দুর্মর করে ভাঙ্গে বন্ধনের শিকল।

    যখন মুষ্টিবদ্ধ হাত রাস্তায় নামে তখন সমাজ বদলায়
    যখন মুষ্টিবদ্ধ হাত একত্রিত হয় তখন অসুর পালায়
    যখন মুষ্টিবদ্ধ হাত আওয়াজ তুলে
    তখন থেমে যায় হায়েনা চিৎকার, সিংহের গর্জন
    সুতরাং মুষ্টিবদ্ধ হাত মানবতার মুক্তি সনদ
    ঘুরিয়ে দেয় ভাগ্যের চাকা।
    ৫ আশ্বিন ১৪৩৩

    1
    3 Comments
    • নিজের ভাগ্যের চাকা নিজেকেই ঘুরাতে হয়, মুষ্টিবদ্ধ হাতই মুক্তির প্রকৃত হাতিয়ার…..🤍🖤

    • Abdul kader master, আপনার লেখাটা পড়ে একদম গা শিউরে ওঠার মতো অনুভূতি হলো, আপনি কি মনে করেন বর্তমান সময়ে মানুষের মধ্যে এই মুষ্টিবদ্ধ হওয়ার সাহস আর আগের মতো আছে?

    • আপনার লেখা “মুষ্টিবদ্ধ হাত মুক্তির হাতুড়ি, দাসত্বের দুষমন” লাইনটি আমার হৃদয়ে গভীর অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য সাহসের সাথে সোজা হয়ে দাঁড়ানোর এই জোরালো আহ্বানগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। আশা করি, আপনি নিয়মিত আমাদের অন্য সদস্যদের লেখাতেও লাইক বা মন্তব্যের মাধ্যমে সাড়া দেবেন, যাতে আমাদের এই সুন্দর গ্রুপটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

Skip to toolbar