Profile Photo

আব্দুল মজিদ মারুফOffline

  • abdulmojid
  • জানো সখি, আমি জেগে আছি!
    হ্যাঁ আমি জাগ্রত, তবে তুমি নেই!
    কেনো নেই তুমি? কোথায় তোমার অবস্থান?
    আর কত একাকী বিরহ যন্ত্রণায় কাতর থাকবো আমি? কবে হবে সেই বিরহের অবসান!
    রাতের অন্ধকার সব দিকে ছেয়ে বসেছে। বিকিরণ করছে চাঁদ তার সুন্দর আলো। তাই দূর আকাশে সুন্দর চাঁদের রূপ দেখতে পাচ্ছি। কিন্তু তুমি সেই সুদূর কল্পনাতে বসে আছো। কবে আসবে তুমি? কবে হবে মোলাকাত? কেন এত বাধা? এত সময়ের প্রতিঘাত? রাতের অন্ধকারে হৃদয় যেন অন্ধকার হয়ে আছে তোমার খোঁজে! তুমি নেই তাই হৃদয়ের শূন্যতা অন্ধকার হয়ে আছে।

    দূর আকাশের সেই চাঁদের মত হলেও আমার জীবন আলোকিত করো। তোমার উষ্ণ আলোয় আলোকিত হবে আমার দীর্ঘদিনের অপেক্ষা। হ্যাঁ, আজও তোমার অপেক্ষায়…

    চাঁদের ঝলমল আলোতে আজ আমি তোমায় খুঁজি। তোমায় বড্ড ভালোবাসি আমি, অনেক ভালোবাসি। দূর থেকে ভালবেসে কি করেছি আমি তুমি জানতে কি চাও? হ্যাঁ সেটা বলবো আমি তবে আজ নয় অন্য আরেকদিন।

    মো: আব্দুল মজিদ মারুফ
    ইসলামী বিশ্ববিদ্যালয়

    6
    10 Comments

আব্দুল মজিদ মারুফ

দাওয়াহর উদ্দেশ্যে পথ চলা

গ্রামে জন্ম নেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত এক তরুণ। লেখালেখি শখ এবং এর পিছনে মহৎ উদ্দেশ্য বিদ্য্যমান। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রবন্ধ লিখে থাকি। একক বইয়ের পান্ডুলিপি প্রস্তুত শুধু প্রকাশের অপেক্ষা।

ইসলাম আমাদের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এসেছে। কিন্তু আজ আমরা শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলামের প্রতিটি কথাটি বিশেষ কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদাকে বিশ্ব মাঝে তুলে ধরা লেখালেখির অন্যতম উদ্দেশ্য।

Skip to toolbar