-
যা ভেবেছি
তার কিছুই হয় নি।
হৃদয়ে পোড়া স্বপ্নের বিকট গন্ধ
আর ধূসর ছাইয়ের স্তূপ।
মানিয়ে নিতে নিতে ক্লান্ত বড়
ভালো না থাকাই
এখন রোজকার অভ্যাস!
বিকেল এলেই জাগে পুরনো ক্ষত,
প্রিয় কত কিছুই পোড়া মৌচাকের মতো
বাতিলের খাতায় লিখিয়েছে নাম!
মিলে না যখন জীবনের হিসাব
মস্তিষ্কের শহরে দেখা দেয় নিদারুণ দুর্ভিক্ষ
নিউরনে নিউরনে আটকে যায়…Read More1 Comment -
তবু সন্ধ্যা নামে
মুছে যায় দিগন্ত রেখা
ছায়াটুকু ও মিলায় আঁধারে
আসলে মানুষ আজন্ম একা !!!1 Comment -
তোলপাড়
ডুবে যায় আধখানা চাঁদ
জেগে থাকে কেবল অন্ধকার।
বৃষ্টি এলেই মন পোড়ে খুব
হৃদয়ে তোলপাড়!!!2 Comments -
চক্র
মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া
এই চক্রেই কাটছে জীবন!
একা থাকতে থাকতে এক সময়
একাকীত্ব ই হয়ে যায় ছায়া সঙ্গী
তখন আর নিঃসঙ্গতা বলে কিছু থাকে না
কত সহজেই অভ্যাস হয়ে যায়!3 Comments -
সেই সব দিন
কবেই তো গেছে ফুরে
ছায়ার মতো মিলেছে
আঁধারের অতল সমুদ্দুরে!
সেই যে কোলাহল
কখন যে গেছে থেমে
পাই নি কোন টের
সন্ধ্যা এসেছে নেমে!!2 Comments
Friends
Hridoy
@solayman-uddin-hridoy
Moniruzzaman Sarjil
@zaman2802
মোঃ রাকিবুল হাসান
@rakibwriter
Ekhtiar Uddin
@ekhtiar2003
আফরিন আক্তার
@afrin
গোলাম রাব্বানী
@rabbi-2
আজহারুল ইসলাম তালহা
@ajharul
Md.hazrat belal
@md-hazratbelal
এম এ খায়ের
@dmpcttc



একটি কবিতা, যা পড়ে অনেকেই নিজের গল্প খুঁজে পাবেন।