Profile Photo

ABM Sohel RashidOffline

  • abmsohelrashid
  • Profile picture of ABM Sohel Rashid

    ABM Sohel Rashid

    • 1 month, 2 weeks ago

    সারথিকে আমি চিনি
    ।। এবিএম সোহেল রশিদ।।
    .
    জানালার ওপারে জোনাকির আঁকা ছবি
    ভোরের ফুল ফোটার আগেই মরীচিকা
    শার্সিতে লেপটে থাকা চেনা শিশির ঘাম
    এখানেই টানে দীর্ঘ সম্পর্কের যবনিকা।
    .
    সামনের সারিতে বসে হয় তো ভাবছেন
    হঠাৎ আজ কেন এই প্রশ্নের অবতারণা
    ঠিকই ধরেছেন এক সাথে এত আপনজন
    ভাবলাম বলেই ফেলি বুকের সব তাড়না।
    .
    ’সারথি’ বাবা মার দেওয়া কোনো নাম নয়
    এ হলো আড়াল করার ছদ্মনাম
    তার নাম বলা যাবে না এখন
    সমাজে ছড়াতে পারে দুর্নাম
    একনামে সবাই চেনে, চ্যানেলে পত্রিকায় নেই কোনখানে
    বললে আপনিও চিনবেন, চারিদিকে ওর এখন অনেক ফ্যান।
    .
    থাক সে কথা। আসল কথায় আসি
    ওর সাথেই ছিল আমার ভালোবাসাবাসি
    লিখতাম যা গোপনে কবিতা বা গল্প
    সবই ছিল ওকে নিয়ে আঁকা চিত্রকল্প
    .
    ছবির হাটে ঘনিষ্ঠ হয়ে বসতাম
    রাত জেগে লেখাগুলো পড়ে শোনাতাম
    ও বলতো বাহ! দারুণ, মন ছোঁয়ে যায়
    দেখে নিয়ো, এগুলো ছাপাবো পত্রিকায়
    পাশে এসে উষ্ণ চোখে চোখ রাখতো
    কবিতাগুলো ওর নামে ছাপতো।
    .
    বৃষ্টি পড়ে টুপটাপ আমার পৃথিবী চুপচাপ
    তুমি আজ খোলা চুল, আমি ভুলের মাশুল
    বৃষ্টি পড়ে টুপটাপ, আমার পৃথিবী চুপচাপ
    .
    আমি, বেকারের তকমা লাগানো অগোছালো এক যুবক।
    ‘ও’ সারথির নামে লেখা ছাপিয়ে খুশি হয় হোক
    এভাবেই চলত থাকলো সময় নদী
    মাঝেমাঝে ওর নামে ছাপানো আমার লেখা পড়তাম রাত অবধি
    এসবই সহজেই মেনে নিতাম
    কারণ, আমি ওকে ভীষণ ভালোবাসতাম
    .
    একবার কী হলো তাই বলছি শুনুন
    এক বিকেলে মুঠোফোন বলে উঠলো চলে আসুন
    ফাগুনের বিকেলে ভাবলাম কোকিলার আমন্ত্রণ
    মনের ভেতর চললো চৌষট্টি কলার আয়োজন

    মঞ্চে স্পষ্ট লেখা, ওখানে নেই কোনো জড়তা
    কবি সারথি‘র কবিতার বই ‘ এক বেদনার বৃষ্টিকথা’
    আজ মোড়ক উন্মোচন
    ভাবলাম, তবু ভালো পাণ্ডুলিপি পেলো বাঁচার অবলম্বন
    .
    যথারীতি আনুষ্ঠানিকতার রং ছড়ালো
    সবাই প্রশংসাবাণীর ঝড় তুললো
    কেউ একজন ছিল বেরসিক, করলো গালাগালি
    কবিতাগুলোর গন্ধ নাকি বড্ড পুরুষালি
    ‘না তা ঠিক নয় লেখার কোনো লিঙ্গ নেই’
    জানি না কেন এভাবেই চিৎকার দেই
    .
    সারথি বললো, ‘থামো।
    ওনাদের সম্মান কত জানো’
    আমাকে কবি চেনাচ্ছে .. তবু চেপে গেলাম
    বইয়ের কোথাও আমার নাম নেই ভেজা চোখে দেখলাম
    কৃতজ্ঞতায় দেশের বিরাট এক কবি
    শহরময় ঝুলে তার বড়ো বড়ো ছবি

    .
    বৃষ্টি পড়ে টুপটাপ
    মনে পড়ে যুগল সংলাপ
    তুমি আজ রঙিন, আমি সঙ্গীহীন
    বাড়বে ঋণ, ফুরবে দিন।
    .
    সময় দৌড়ে ছয়টি বছর
    সারথি এখন বিনোদনের খবর
    ও এখন হালের জনপ্রিয় নায়িকা
    অনেক যুবকের কাঙ্ক্ষিত বালিকা
    .
    আমাকে বেশ করুণা করে
    মাঝেমাঝে মাঝরাতে জানতে চায় কেমন আছি
    একজন সেলিব্রেটি আমাকে চেনে এই অহংকারে
    একলা জীবনের পথ নিয়ে যাই মৃত্যুর কাছাকাছি
    .
    খুঁজে বেড়াই অন্ধ গলি
    কেউ জানতে চাইলে বুক ফুলিয়ে বলি
    সারথিকে আমি চিনি
    সারথি কে আমি চিনি।

    2
    3 Comments
    • ABM Sohel Rashid, লেখাটা পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল, মানুষের মুখোশ চেনাটা আসলে বড় কষ্টের। এত সুন্দর আবেগী একটা গল্প লেখার পর আপনার এখন কেমন লাগছে?

    • ‘সারথিকে আমি চিনি’ এই লাইনটি যেমন গভীর এক অভিমানের কথা বলে, তেমনই আপনার লেখায় সম্পর্কের জটিল টানাপোড়েন ও ত্যাগের চিত্রটি অত্যন্ত মরমী হয়ে উঠেছে। জীবন যে কখনো কখনো এমন নিষ্ঠুর আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়, তা আপনার এই বর্ণনায় দারুণ ফুটেছে, আপনি দারুণ সব উপমায় এগিয়ে যেতে পারেন।

    • কবিতায় যে গল্পটা উঠে এসেছে তা সত্যি মন ছুঁয়ে গেল লেখকপ্রিয়! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

Skip to toolbar