Profile Photo

আবুল হাসনাতOffline

  • Abul.Hasnat
  • Profile picture of আবুল হাসনাত

    আবুল হাসনাত

    4 years, 6 months ago

    #গল্প_থেকে_উপন্যাস

    একজন কিশোর এবং কিশোরী
    একমুঠো চকলেট অথবা আইসক্রিম
    জারুল, কৃঞ্চচুড়া আর রাধাচূড়ার শীতল ছায়া
    অচেনা পাখির শিস, একটা পার্ক
    একটি গল্পের জন্ম দেয়।

    একজন তরুন আর একজন তরুণী
    হুড ফেলে রিকসায় ইতস্ততে বেড়ানো
    সবুজ জমিনে মেঘ মেঘ পাহাড়ের সারি
    দু’জোড়া ঠোঁট, একটু আদর
    একটি গল্পের ডানা মেলে দেয়া।

    একজন পুরুষ ও নারী
    একটি জমাট সংসার
    সম্পর্কের টানাপোড়েন, কখনো খুনসুটি
    ওয়াক ওয়াক! ট্যাঁ ট্যাঁ- শিশুর কান্না
    একটি উপন্যাসের শুরু।

    একজন একলা বৃদ্ধ অথবা বৃদ্ধা
    একটি প্রাতঃ ভ্রমণ
    জারুল, রাধাচূড়া আর কৃঞ্চচুড়ার শীতল ছায়া
    অচেনা পাখির শিস, একটা পার্ক
    তবুও শুধুই নিঃসঙ্গতা শুধুই একাকিত্ব
    একটি উপন্যাসের পরিসমাপ্তি।

    9
    5 Comments
Skip to toolbar