-
বিধি তোর করবে যে বিচার
-আবুল হাসান তুহিনঅন্ধ মোহের মন্ত্র দিয়া
আমারে পুতুল বানাইয়া
দুঃখের বোঝা কইরা নিলি পার।
আলোর পথের দিশা কইরা
সুখের লাগাম টাইনা ধইরা
ক্যান বন্ধ করলি দ্বার,
অভিশাপ নাইবা দিলাম
বিধি করবে তোর বিচার।।আমার পিঠে সওয়ার হইয়া
কষ্ট দিলি বুকে,
বলির পাঁঠা বানাই দিয়া
কেমনে থাকবি সুখে।
সুবিধাভোগী মানুষ যে তুই
মন করলি ছারখার,
অভিশাপ নাইবা দিলাম
বিধি করবে তোর বিচার।।পাটনী কইরা খেললি যে তুই
উজান ভাটির খেলা,
জল তরঙ্গে সুর বেঁধে ক্যান
করলি অবহেলা।
স্বার্থপর মানুষ যে তুই
তাই করলি অবিচার,
অভিশাপ নাইবা দিলাম
বিধি করবে তোর বিচার।
০৫/০১/২০২৫
রবিবার1 Comment

Abul Hasan Tuhen
Friends
আর.এম.রিফাত
@r-m-rifat
Md. Lulul Al Marzan
@md-lululalmarzan
M Abdul Haque
@mabdulhaque
Md Robiul Islam
@mdrobiulislam
মোঃ আরিফুল ইসলাম
@md-arifulislam
Md Hassan
@mdhassan
মো আলেফ শরীফ
@alefsharif
ফয়সাল মোরশেদ
@foysalmorshed
সামসুদ্দোহা আমান
@samsujjoha

স্বার্থপর মানুষ যে তুই
তাই করলি অবিচার,
অভিশাপ নাইবা দিলাম
বিধি করবে তোর বিচার।…………সুন্দর