-
ভুল ঠিকানা
-আবুল হাসান তুহিনবিহঙ্গ মন ডানা ঝাপটায়
স্বপ্ন আলিঙ্গনে,
হৃদয়ের ক্ষত জুড়াবে কোথায়
কাঁদে সংগোপনে,
ব্যর্থ প্রেমের ক্লান্ত সফর
কেউ না কাছে টানে।।পথের ঠিকানা ভুল ছিল তাই
হেরেছি বারবার,
জীবনের মানে পাইনি
খুঁজে হয়েছি অঙ্গার।
বেদনার সুর ফাগুনে কাঁদে
অযাচিত গানে গানে,
ব্যর্থ প্রেমের ক্লান্ত সফর
কেউ না কাছে টানে।।ঘুন ধরেছে আশালতায়
অতলে গেছি মিশে,
ছলনার তীর এত যে গভীর
কষ্ট বাড়ে বিষে।
রূপ মাধুরী দিয়েছে যাতনা
স্মৃতির পাখিরা জানে,
ব্যর্থ প্রেমের ক্লান্ত সফর
কেউ না কাছে টানে।।২৬/০৭/২০২৬/সোমবার
1 Comment

Abul Hasan Tuhen
Friends
আর.এম.রিফাত
@r-m-rifat
Md. Lulul Al Marzan
@md-lululalmarzan
M Abdul Haque
@mabdulhaque
Md Robiul Islam
@mdrobiulislam
মোঃ আরিফুল ইসলাম
@md-arifulislam
Md Hassan
@mdhassan
মো আলেফ শরীফ
@alefsharif
ফয়সাল মোরশেদ
@foysalmorshed
সামসুদ্দোহা আমান
@samsujjoha


চমৎকার এক সুরে বেঁধেছেন কবিতাকে! অনবদ্য!