Profile Photo

আবু ছাবেদ হামীমOffline

  • achamim
  • Profile picture of আবু ছাবেদ হামীম

    এ কেমন আত্মা!
    আবু ছাবেদ হামীম

    অদ্ভুত! কেমন একটা আপসা দিয়ে যায়,শরীর যেন চলে না একদম।
    ভাবনা-চিন্তার জন্য সুচারু মগজের মাথা রয়েছে তবে
    সেটা ধুলো বালুয় যেন একাকার।
    যেমন করে বিশাল অট্টালিকার ধস পড়ে বারবার।
    জঙ্গলের উলঙ্গ প্রাণী আর সিন্দুর মৎস্যদের জীবন যায় ক্রিকেট মাঠে বিপক্ষ দলের সস্তা বলে যেমনি ছক্কা হাকায়।
    শরীরটা যেন অবশ হয়ে যায় কেউ বোধহয় বেধরক পিটছে
    আপাদমস্তক কায়।
    মুখ যে বন্ধ বিশাল এক জং ধরা তালায়।
    ব্যাথা হচ্ছে বুঝছি তবে দাগ নেই কোনো পশমের গোড়ায়।
    ভিতরটাই যেন কোন জং ধরা টিন আর বালুর ঘর্ষণ হচ্ছে
    আর অস্ত্রপাচার করছে।
    হঠাৎ উদাও সকল ব্যথার উপশম তবে রেশটা যে বিদ্যমান থেকে গেলো কিছুটা সময়।
    শরীরে দাগ, ফুলা রক্তসাগর বন্যা নেই, গলায় ঢুক গিলা আর হঠাৎ হাত মুষ্টি ছাড়া কিছু করার নেই।
    লুকচুরি খেলছে ঠিক ভুত-ভুতুড়ের ন্যায়, এই বুঝি ধরলাম অবশ আসর করলাম কায়ে।
    সবকিছু চলমান তবে যেন সবকিছুই গুলিয়ে যাচ্ছে,
    আবার কেউ বুঝি ভিতরটায় নিড়ানি আর লাঙ্গল চালাচ্ছে ভিন্ন ভিন্ন পন্থায়।
    বুকের শ্বাস বিশটন ওজনে উঠানামা করছে, ঠিক তখনি হাতের লালন করা মস্ত নখ গুলা টিন দরজার উপর নিচ টানছে।
    সইবো কিবায় ভাই? এমন হলে এ ভূ-টাই,
    মনডা যে কেমন করে শুধু চায় যেন মইরা যাই।
    জুঁকের মতো ধরে জীবনটাকে যে তছনছ করে ফেলছে।
    প্রতিক্ষণ দুশ্চিন্তা, শান্তি দীর্ঘ আবাশের দৈর্ঘ্য প্রস্থ স্বপ্নের যে দেখা নেই!
    ফলে নিথর দেহ যে মন্থর হয়ে পড়ে রয়

    6
    6 Comments
Skip to toolbar