Profile Photo

মোহাম্মদ আফজাল হোসেন মাসুমOffline

  • Afjalhossain
  • চাই
    মোহাম্মদ আফজাল হোসেন মাসুম

    শোনো মেয়ে
    তোমার সাথে ভেজা ঘাসে
    নগ্ন পায়ে চলতে চাই,
    তোমার সাথে সাগর তটে
    সূর্যোদয় দেখতে চাই।

    তোমার কাঁধে মাথা রেখে
    স্বপ্ন যত বুনতে চাই,
    তোমার হাতে হাত রেখে
    মনের কথা বলতে চাই।

    তোমার চোখে চোখ রেখে
    ভালোবাসি বলতে চাই
    তোমার নাকে নাক লাগিয়ে
    খুনসুটি করতে চাই।

    তোমার কোলে মাথা রেখে
    নীল আকাশটা দেখতে চাই,
    তোমার বুকে মাথা রেখে
    সারাজীবন থাকতো চাই।

    তোমার সাথে বৃষ্টি দিনে
    ইচ্ছে মত ভিজতে চাই,
    তোমার সাথে সন্ধ্যাবেলায়
    কানামাছি খেলতে চাই।

    তোমার চুলে হাত রেখে
    একে একে গুনতে চাই,
    তোমার শাড়ির ভাঁজে ভাঁজে
    আমার দুঃখ লুকাতে চাই।

    তোমার যত দুঃখ আছে
    আমার করে নিতে চাই
    আমার যত সুখ আছে
    তোমাকে সব দিতে চাই।

    8
    4 Comments
Skip to toolbar