Profile Photo

মোহাম্মদ আফজাল হোসেন মাসুমOffline

  • Afjalhossain
  • বাঙলা ভাষা
    মোহাম্মদ আফজাল হোসেন মাসুম

    বাংলা ভাষা প্রাণের ভাষা
    রক্ত দামে কেনা
    বাংলা ছাড়া ভরেনা মন
    সবারই তা জানা।

    বাংলা ভাষায় কথা বলি
    বাংলাতে গাই গান
    বাংলা ভাষা মায়ের ভাষা
    জুড়ায় মোদের প্রাণ।

    বাংলা মায়ের অাঁচল জুড়ে
    বাংলা ভাষার ছবি
    বাংলা ছাড়া রবীন্দ্রনাথ
    হতো না বিশ্বকবি।

    ভাষার জন্য রক্ত দিল
    বিশাল তাঁদের হিম্মত
    শ্রদ্ধার সাথে স্মরণ করি
    রফিক সালাম বরকত।

    ইতিহাসের পাতায় পাতায়
    থাকবে তাঁদের নাম
    যতদিন সূর্য চন্দ্র তারা
    অালো দিবে অবিরাম।

Skip to toolbar