Profile Photo

Muhammad ahmadullahOffline

  • ahmadullah412
  • Profile picture of Muhammad ahmadullah

    Muhammad ahmadullah

    • 5 years, 2 months ago

    পাল তোলাইয়া যায় রে মাঝি
    কোন জল সীমানার তরে,
    সাহস জোগিয়ে চল বন্ধু
    চলতে থাকো ওরে।

    যাত্রী লইয়া পার হও মাঝি
    থাকবে বা কোন সাথী
    ঝড় তুফানে চলছে নৌও
    চলে রে দিন- রাতি।

    সুখ দুঃখের জীবন নিয়ে
    পড়ে আছি ভাই,
    এর চেয়ে বেশি কিছু
    আমগোর কাছে নাই।

    পান্তা মরিচ খাইয়া বাচি
    থাকি উদাম গায়ে,
    খালি মাথায় গামছা বাইধা
    লুঙ্গি থাকে পায়ে।

    ছোট বড় ঢেউয়ে ছুটে
    কত মাল্লা মাঝির পাল
    জলপথের স্মৃতি হয়ে
    থাকবে চিরকাল।

    নিজের ফিকির ভুলে তোরা
    অন্যর কথা ভাব
    তোদের শ্রমে জাগবে শত
    মানুষের নম্র ভদ্র স্বভাব।

    নৌও ভাসিয়ে যাওরে মাঝি
    নেই তো কোনো ভয়
    নদী পার দাও করিয়ে
    তাই তো তোমার জয়।

    হাওয়ায় বেগে ছুটো তোরা
    যতই না আসুক বিপদ বালা,
    জল সমুদ্রের বীর মোরা উত্তাল মাঝি মাল্লা।

    আহমাদুল্লাহ আরাফ

    4
    2 Comments
Skip to toolbar