-
***একটি অব্যক্ত চিঠি ২
#sakib
এই হুইল চেয়ারের মাঝে সীমাবদ্ধ করে দিল। জানো কতবার আমি জোর করে উঠতে চেয়েছি, কত বার রিংকি কান্না থামানোর জন্য হাত বাড়াতে চেয়েছি, তুমি যখন আমার হাটুতে মাথা দিয়ে কাদতে তখন কতবার আমি তোমার মাথায় হাত বোলাতে চেয়েছি জানোনা তুমি আসলে শত-সহস্রবার চেষ্টা করেছি তো তাই আমার ও মনে নেই। কিন্তু জানো আমি একবার ও পারি নি নিজের এই পাথর হয়ে যাওয়া দেহটা নড়াতে। প্রতিবার আমার সেই ব্যর্থ চেষ্টা কয়েক ফোটা পানি হয়ে চোখ দিয়ে ঝরে পড়েছে। কিন্তু আমার সামর্থ্য ছিলনা সেই পানিকে মুছে ফেলে কষ্টটাকে লুকিয়ে রাখার। আমি যে অপারগ। জানো রিংকি যখন কাদতো তখন রিংকির কান্না থামানোর জন্য যে রূপকথা শোনাতাম যেটাতে রাজা এক শয়তান তান্ত্রিক এর অভিশাপ এ পাথর হয়ে যায় এখন নিজেকে সেই রাজা মনে হচ্ছে। আর সেই তান্ত্রিকটা হয়তো আমার নিয়তি। যা আমাকে অভিশাপ দিয়ে পাথর বানিয়ে দিয়েছে। তোমার কি মনে আছে আগে আমি আমাদের বিবাহ বার্ষিকীতে ইচ্ছে করে দেরী করে ঘুম থেকে উঠতাম আর তুমি আমার উপর কত রাগ কত অভিমান দেখাতে আর আমি কত কি করে তোমার রাগ ভাঙাতাম কিন্ত এখন কই আমি তো আর উঠিই না তাতে তো রাগ হও না আর অভিমান করো না। এখন তোমার সেই রাগ দেখতে খুব..
চলবে….2 Comments
Friends
Tayeba Islam
@tayeba-islam
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor
Rejwana Khan
@rejwana-khan


সুন্দর হয়েছে। ভাল লিখেছেন। আপনাকে অভিনন্দন।