-
একটি ছেলে
ইফফাত আরা ঐশীছেলেরাও কাঁদতে পারে,
সবার মতো তাদেরও ইমোশন আছে!
সবার মতো তাদেরও ব্যথা অনুভব হয়,
শুধুই যে মেয়েদের কষ্ট হয় তা কিন্তু নয়;
ছেলেরাও নিদারুণ কষ্ট পায়।দূর থেকে হয়তো বোঝার উপায় নেই,
মাঝে মাঝে তাদের পরিবর্তন বোঝা বড় দায়।
সময়ের বিবর্তনে মানব জীবন ওষ্ঠাগত,
যখন পরিবারের মাথায় ছাদ থাকে না!
তখন তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না।আজও কি বলবে ছেলেদের কষ্ট হয়না,
আজও কি বলবে ছেলেদের মন বলে কিছু নেই?
ভুলের মাঝে না থেকে, বাইরের জগতটা কে দেখ!
কতশত দামাল ছেলেদের বিনিময়েই আমরা স্বাধীন দেশটাকে পেয়েছি!একটা মেয়ের পাশে মা-বাবা ভাই বন্ধু থাকে,
একটা ছেলের পাশে দাঁড়ানোর মতো কেউ কি থাকে?
মাথার ঘাম পায়ে ফেলে নিজের কথা না ভেবে,
পরিবারের সকল গ্লানি দূর করে।মাঝে মাঝে ছেলেদের দোষারোপ করা হয়,
তাদের কারণে বলে মেয়েরা লজ্জিত হয়,
আসলেই কি তাদের সর্বক্ষেত্রে দোষ থাকে?
বিধির কাছে প্রশ্ন জাগে, ছেলেরা কি মানুষ না?
তাদের অনুভূতি গুলো কি শুধুই মরিচীকা,যখন ভালোবাসার মোহে থাকি তখন করি না বিচার,
যখন পরিবারের সব কাজ নিজেকে নিতে হয়।
একজন ভরসার মানুষের দরকার তখন হয়।
বর্তমানে দেশে বেকারের সংখ্যা অনেক,
কখনো কি ভেবে দেখেছেন তাদের অবস্থা কি?একটি ছেলে যখন-
ভালো কোনো জায়গায় নিজেকে, প্রতিষ্ঠিত করতে পারে না!
তখন তাকে বলা হয় তোর দ্বারা কিছুই সম্ভব না।সমাজের কাছে ও তাদের জায়গা হয় মূল্যহীন।
এই সমাজ তাকে নানা কথা শুনিয়ে যাবে,
এমন কি নিজের আপনজনও ছাড় দেবে না,
সত্যিই কি হাস্যকর জীবনের হিসেব নিকেশ?তারা যখন মুখ থুবরে পড়ে যায়,
তখন হয়তো কেউ বলে না, ‘ওহে! আমি আছি তোমার পাশে’
একাই উঠে দাঁড়িয়ে আবারও পথ চলবে,
এর নামই যে ছেলে।কখনো হয়তো পরখ করে দেখনি তাদের,
দেখনি ভেতরকার অনুভূতি গুলো,
ছেলেদের নিয়ে আর করোনা হাসি ঠাট্টা বাহানা,
হে নবীন জাতি, ‘আমরা প্রত্যাশা করছি নতুন কোনো সম্ভাবনা’।7 Comments
Friends
Yana
@yana20
Sajibul Alam — সজীবুল আলম
@sajibulalambd
Elsa Andronicus
@elsaq07094264
Yohann-Sacapuntasez
@yohann-sacapuntasez
Tania Akther Koli
@iamtaniakoli
Im@taniakoli
@imtaniakoli
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম
@sharif
কাজী জহির আহমেদ
@kazizahirahmed
Jahangir-Nipun
@jahangir-nipun



সুন্দর উপস্থাপন…. ভিন্ন স্বাদের লেখা।