Profile Photo

MD AKADULLAHOffline

  • Profile picture of MD AKADULLAH

    MD AKADULLAH

    4 years, 9 months ago

    * মা*
    আকাদুল্লাহ

    মা, তুমি কবি নও,
    তবু তোমার মুখের-
    প্রতিটি বাক্য আমর মনে হয় অমৃত বাণী।
    তোমার মুখে চেয়ে থাকি,
    সে বাণী নিজে অন্তঃস্থ করার লাগি।
    মা, আমি বিশ্বমাতা দেখিনি
    আমি তোমায় দেখেছি দুই নয়নে
    ধারণ করেছি এই হৃদয়ে,
    পরোপকারী স্নেহধর্মী শ্রদ্ধাশীল দূর্গা।
    তুমি জগৎ এর মাঝে সকল প্রেম ,
    আমার ভালোবাসা।
    তুমি মা শুধুই আমার মা।
    মা, তুমি অবলা তবে অসীম সাহসী
    বাবার সহঃযোদ্ধা।
    তুমি সংসার মাঝে গুণি রমনী
    ধৈর্যশীল মাতা।
    তমি আমার মা তুমি আমার মা
    তুমি শুধুই আমার মা।
    মা, তুমি এক অক্ষরের ডাক
    জগৎ এর সব মায়া মমতা
    সেই অক্ষরের তাজ।
    নেই কোন অজুহাত তুমি
    সম্মানের চির উচ্চ শিখরে
    আমার গ্রহের চাঁদ।
    তুমি এপার ওপার দুই পারেতেই
    চিরঞ্জীবী মা।
    তুমি আমার ভালোবাসা,
    তুমি জগৎ এর সব প্রেম।
    তুমি জন্মদাতা মা।
    তুমি ঘুমপাড়ানী গানের গায়ক
    সোহাগ ভোলানী মা ।
    তুমি চাঁদের দেশের গল্পকথক
    গল্পয়ালা মা।
    তুমি আমার মাথার ছাদ
    তাই তোমার পদতলে খুঁজিফিরি আমি
    আমার চির জান্নাত।

    6
    6 Comments
Skip to toolbar