তুলট | AK Tushar | Activity
AK Tushar changed their profile picture
খোকার অপেক্ষা 
এ কে তুষার
মা, ওমা, মাগো ;
এত ডাকি তুমি কেন 
দিচ্ছনা মা সাড়া,
কোথায় তুমি গেলে চলে 
কিসের ছিলো তাড়া?
বলেও তুমি গেলেনা গো 
আসবে তুমি কবে,
তুমি পাশে না থাকলে মা 
ঘুম কি আমার হবে?
রাত্রে এখন বিছানাতে 
একা একাই থাকি,
তোমার জন্য একপাশেতে 
জায়গা করে রাখি।
গভীর রাতে শেয়াল গুলো 
জোরে জোরে হাঁকে,
চমকে উঠে জড়িয়ে মা 
ধরব আমি কাকে?
তুমিতো মা সবই জান 
অন্ধকারে পাই ভয়,
নিজের হাতে পারিনা খেতে 
খাবার পড়ে রয়। 
চুলগুলো মা সারাটাদিন 
থাকে এলোমেলো,
জামাটা কে পরিয়ে 
টেনে দেবে বলো?
তুমি নাকি ফিরবে না মা 
ছোট চাচি কয়,
'মা আসবে না' এ কথা কি 
বিশ্বাস হয়?
দিন গেল দশ-বারো 
মনে হয় শত,
তোমার জন্য বলনা মা
 অপেক্ষা আর কত?
 বুঝেছি মা, মান করেছো 
আমার সাথে আড়ি,
তাই বলে এই কঠিন শাস্তি! 
ফিরবে না বাড়ি।
ধুলায় আর খেলবো না মা 
পানিতে নামবো না,
এইযে কথা দিলাম আর 
দুষ্টুমি করবো না।
ছোট চাচি বলে, আজ 
 আমিই তোর মা
তাকে জড়িয়ে ধরে যে  
সুখ পাই না।
মায়ের সে জায়গাখানি 
কাউকে না দেব,
তাড়াতাড়ি আস তুমি 
অপেক্ষায় আমি রব।।
খোকার অপেক্ষা
এ কে তুষার
মা, ওমা, মাগো ;
এত ডাকি তুমি কেন
দিচ্ছনা মা সাড়া,
কোথায় তুমি গেলে চলে
কিসের ছিলো তাড়া?
বলেও তুমি গেলেনা গো
আসবে তুমি কবে,
তুমি পাশে না থাকলে মা
ঘুম কি আমার হবে?
রাত্রে এখন বিছানাতে
একা একাই থাকি,
তোমার জন্য একপাশেতে
জায়গা করে রাখি।
গভীর রাতে শেয়াল গুলো
জোরে জোরে হাঁকে,
চমকে উঠে জড়িয়ে মা…Read More
রম্য রচনা -- ০০২ 😁😁😁😁
ধোঁকা
এ কে তুষার 
সেদিন প্রাতে বস্তা হাতে
যাচ্ছিলাম যে হাটে,
রিকশা নিয়ে হাটে গিয়ে
ফিরবো একই বাটে।
সাহেব বেশে পথে এসে
খুঁজতেছিলাম গাড়ি,
ক্ষণে ক্ষণে জপছি মনে
দই, মিষ্টির হাঁড়ি। 
রাস্তা ফাঁকা আকা বাকা
পথটা পুরো খালি,
দক্ষিন হাওয়া মন্র পাওয়া
উড়ছে শুধু বালি।
পেছন ঘুরে দেখি দূরে
 তিন চাকার গাড়ি,
গাড়ির মাঝে বোরকা সাজে
এক অবলা নারী।
সামনে এসে চালক হেসে
বলল,"যাবেন নাকি? 
হাটের দিকে, যাচ্ছি ধুঁকে 
একটা আসন বাকি।"
উঠবো কিনা ভাবনা বিনা 
এক রমণীর পাশে,
মনে নেবে, কে কি ভেবে
দেখেই যদি হাসে?
ডানে-বামে, পথের নামে
যানবাহন আর নেই। 
হাটেও তবে যেতেও হবে
কেমনে ফিরাই দেই?
"উঠুনতো ভাই, চিন্তা নাই
অনুমতি নেওয়া আছে।"
উপায় নাই উঠলাম তাই
বসলাম তার কাছে।
নিশ্চুপ সেই নারীর পাশেই
চুপচাপ হয়ে বসে,
মন যে বলে কথার ছলে
গল্প করি কষে।
হাটে কেন যাচ্ছে হেন?
কেনইবা সে একা?
হাটের কাছে কেউকি আছে
করবে সাথে দেখা! 
আজ-কাল পড়লো আকাল
মেয়েরাও যায় বাজার, 
হাটে গেলে দেখা মেলে
নারী হাজার হাজার।
হয়তো আজি ভরে সাজি
কিনতে এলো কিছু,
ফেলে কাজ তাহলে আজ
ধরবো তাহার পিছু।
একটু খানি মুখের বানী
শুনতাম যদি তার,
চেহারা তার দেখতে পাবার
ইচ্ছে জাগে আর।
হোক যেমনই বলবো আজই
প্রেম জেগেছে মনে,
মনের যত ইচ্ছে, ক্ষত
বলবো খানিক ক্ষণে। 
হাতটা ধরে বলবো ওরে
মেটাও আমার অভাব, 
যা চাও দেবো মেনে নেবো
তোমার যেমন স্বভাব। 
কোন ফাঁকে বাকে বাকে
হাটে গেলুম এসে,
চালক ভাই জলদি তাই
ব্রেক চাপলেন কষে।
বাহন ছেড়ে নামলো তেড়ে
আমি ছিলাম বসি,
হঠাৎ করে টানলো জোরে
খুললো মুখের রশি।
মুখখানি তার দেখে এবার 
পড়লো মাথায় বাজ,
নারীর স্থলে কিশোর ছেলে
এ কেমন অকাজ!
বলল আমায় দেখুন মশায়
উপায় ছিলোনা যে,
হাটের পুবে, যাত্রা হবে
আটকে ছিলো মা যে।
বাধ্য হয়ে কষ্ট সয়ে
ধরলুম  ছদ্মবেশ,
এই বলে গেলো চলে
হলো কথার শেষ।
আমি ভাবি, হাবিজাবি 
কতই ছিলো মনে,
নীরব সুরে ভেঙে-চুরে
সবই গেল ক্ষণে।
সরল মনা বলেই কিনা
সর্বদা খাই ধোঁকা, 
এই নিয়তি, আর দুর্গতি 
বানায় আমায় বোকা।
 #aktushar
রম্য রচনা — ০০২ 😁😁😁😁
ধোঁকা
এ কে তুষার 
সেদিন প্রাতে বস্তা হাতে
যাচ্ছিলাম যে হাটে,
রিকশা নিয়ে হাটে গিয়ে
ফিরবো একই বাটে।
সাহেব বেশে পথে এসে
খুঁজতেছিলাম গাড়ি,
ক্ষণে ক্ষণে জপছি মনে
দই, মিষ্টির হাঁড়ি। 
রাস্তা ফাঁকা আকা বাকা
পথটা পুরো খালি,
দক্ষিন হাওয়া মন্র পাওয়া
উড়ছে শুধু বালি।
পেছন ঘুরে দেখি দূরে
 তিন চাকার গাড়ি,
গাড়ির মাঝ…Read More
রম্য রচনা --০০১ 😄😄😄🤭🤭
ছ্যাঁকা 
এ কে তুষার
একদা চঞ্চলা মন চেয়েছে 
এক সুন্দরীর প্রেমে পড়তে,
সুন্দরীকে পাশে রেখে 
রিকশা - ভ্যানে চড়তে।
সুন্দরীও মিললো বটে
রুপে গুনে বাহ্, বেশ।
ভাব জমালাম তাহার সাথে
প্রেম হলো শেষমেশ। 
পার্কে ঘোরা, ফুচকা খাওয়া
সবকিছু ঠিক চললো,
'তোমায় ছাড়া বাঁচবো না গো'
অনেকবারই বললো।
মনটা আমার ভীষণ নরম
একটুতে যায় গলে!
সব কিছুই ঠিক মনে হয়
যা কিছু সে বলে।
সুন্দরী তাই পেলো আমার
নরম একখান দিল,
সুযোগ পেলেই চড়িয়ে দিতো
দু-এক খানা কিল।
সুযোগ পেলেই পকেটখানা
করে দিতো ফাঁকা!
আমি ভাবি একেই বলে 
প্রেম জমিয়ে রাখা।
প্রেমটা জমে হলো যে ক্ষীর 
ছিলোনা তো ক্লেশ,
বন্ধুরা তো সুযোগ পেলে
করতো দু-এক শ্লেষ। 
হঠাৎ করে দু'দিন ধরে
ফোনটা যে পাই অফ,
মুচড়ে গেল কলিজাটা 
পেলো কি নতুন বফ?
খাওয়া-দাওয়া বন্ধ হল
মরলুম প্রেমের ফাঁদে,
তার ফোনেতে ট্রাই করে যাই
খানিক বাদে বাদে।
প্রেম কি আমার হয়ে গেল
এইখানেতেই ইতি,
বাকী জীবন বাঁচতে হবে 
নিয়েই তাহার স্মৃতি। 
দু'দিন পরে ফোন করে সে
ক্ষমা চেয়ে নিলো,
বললো 'আমার গতকাল
বিয়ে হয়ে গেল।'
কিছুই ছিলো না যে করার
বরটা আমার ধনী,
দু’পয়সাও নেই যে তোমার
কিইবা দিতে শুনি। 
আমার থেকে ভালো মেয়ে
পাবে তুমি দেখো,
তখন আমায় ভুলে যাবে
মিলিয়ে তুমি রেখো।
ফোনটা ছেড়ে অঝোরে 
কেঁদেছিলাম আমি,
বলেছিলো ভালোবাসা
সবার চেয়ে দামী।
বিড়িই এখন ভালোবাসা
ধোঁয়াই অনুভব, 
গাঁজা, বাবা সঙ্গী আমার
বোতল আমার সব।
২০.৯.১৯
রম্য রচনা –০০১ 😄😄😄🤭🤭
ছ্যাঁকা
এ কে তুষার
একদা চঞ্চলা মন চেয়েছে
এক সুন্দরীর প্রেমে পড়তে,
সুন্দরীকে পাশে রেখে
রিকশা – ভ্যানে চড়তে।
সুন্দরীও মিললো বটে
রুপে গুনে বাহ্, বেশ।
ভাব জমালাম তাহার সাথে
প্রেম হলো শেষমেশ। 
পার্কে ঘোরা, ফুচকা খাওয়া
সবকিছু ঠিক চললো,
‘তোমায় ছাড়া বাঁচবো না গো’
অনেকবারই বললো।…Read More