-
খোকার অপেক্ষা
এ কে তুষারমা, ওমা, মাগো ;
এত ডাকি তুমি কেন
দিচ্ছনা মা সাড়া,
কোথায় তুমি গেলে চলে
কিসের ছিলো তাড়া?বলেও তুমি গেলেনা গো
আসবে তুমি কবে,
তুমি পাশে না থাকলে মা
ঘুম কি আমার হবে?রাত্রে এখন বিছানাতে
একা একাই থাকি,
তোমার জন্য একপাশেতে
জায়গা করে রাখি।গভীর রাতে শেয়াল গুলো
জোরে জোরে হাঁকে,
চমকে উঠে জড়িয়ে মা
ধরব আমি কাকে?তুমিতো মা সবই জান
অন্ধকারে পাই ভয়,
নিজের হাতে পারিনা খেতে
খাবার পড়ে রয়।চুলগুলো মা সারাটাদিন
থাকে এলোমেলো,
জামাটা কে পরিয়ে
টেনে দেবে বলো?তুমি নাকি ফিরবে না মা
ছোট চাচি কয়,
‘মা আসবে না’ এ কথা কি
বিশ্বাস হয়?দিন গেল দশ-বারো
মনে হয় শত,
তোমার জন্য বলনা মা
অপেক্ষা আর কত?বুঝেছি মা, মান করেছো
আমার সাথে আড়ি,
তাই বলে এই কঠিন শাস্তি!
ফিরবে না বাড়ি।ধুলায় আর খেলবো না মা
পানিতে নামবো না,
এইযে কথা দিলাম আর
দুষ্টুমি করবো না।ছোট চাচি বলে, আজ
আমিই তোর মা
তাকে জড়িয়ে ধরে যে
সুখ পাই না।মায়ের সে জায়গাখানি
কাউকে না দেব,
তাড়াতাড়ি আস তুমি
অপেক্ষায় আমি রব।।6 Comments
Friends
Abu Taher
@abu-taher
M. Arman Uddin
@m-arman-uddin
মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী
@maharram
Shuvo Sarkar
@shuvosarkar0046
Fuyad-Bin-Mohammad
@fuyad
মোহাম্মদ তাসিম ইসলাম ইমতি
@tasim780
Mohammad Abul Hasan
@mohammad-abul-hasan
আশরাফুল অনিক
@the-writter-ash
Apu Debnath
@apu-debnath



অসাধারন অভিব্যক্তি