Profile Photo

মো আলেফ শরীফOffline

  • alefsharif
  • Profile picture of মো আলেফ শরীফ

    মো আলেফ শরীফ

    1 week, 4 days ago

    কবিতা-৩২৫
    ” জন্ম মৃত্যু সসীম অসীম। ”

    ঘুম আর মৃত্যু-এর মধ্য আছে কি
    কোন পার্থক্য?
    ঘুমেও তো ভুলে যায় মানুষ –
    আপন অস্তিত্ব আমিত্ব।
    দৃশ্যমান আমিকে অবচেতনে রেখে
    আর এক অদূশ্যমান আমি,
    বের হয়ে যায় তাই ‘চেতন ‘ অবিনশ্বর।

    এই চেতন‌ই অসীম, যার শুরু শেষ
    লয় ক্ষয সুখ দুঃখ,
    ব্যথা, বেদনা,যাতনা বুঝি কিচ্ছু নেই।
    তাই মৃত্যু বা ঘুম নয় কি শান্তির?
    চেতন ফিরে আসে,ভেঙ্গে গেলে ঘুম,
    আর মৃত্যু ,চির নিদ্রা ,
    ছেড়ে গেলে চেতন আর ফিরে না!
    ঘুম আর নিদ্রায় পার্থক্য এতটুকুই।
    তাই মৃত্যু কে কেনো এতো ভয়?
    এতে চির নিদ্রা,চির শান্তি বুঝি রয়।

    সৃষ্টি সসীম, দৃষ্টি সীমায়,আছে অগনন,
    সময়ের আবর্তনে পরিবর্তনশীলও।
    চেতন অসীম ,
    অব্যয় অক্ষয় একক অখন্ডীয়,
    সসীম পূজে, অসীম খুঁজা নিষ্ফল।
    আপন কে শুন্য করে
    অসীম পূজো,আপন মাঝে একাকীত্বে খুঁজো ,
    অসীম হবে ভাস্বর ।
    আপনায় আবিষ্কার করো তাঁকে,
    তখন‌ই জগৎ ব্রহ্মাণ্ড হবে তোমার।
    তুমি মহা মুক্তি লাভে ,জন্ম মৃত্যুর ওপার,
    হবে অসীমের প্রতিনিধি ।
    আর না হলে তা ,এই জন্ম মৃত্যু পাড়
    আসবে জন্মজন্মান্তর,মৃত্যু নিঃশেষ নহে,
    নতুন রুপান্তরের আস্বাদন।।
    “””””””””””””””””””””””””
    মোঃ আলেফ শরীফ,
    ২৩.০৩.২৬ইং,১১.৫৭পূরবাহ্ন, ঢাকা।

    3
    1 Comment
Skip to toolbar