Profile Photo

Nadira MostariOffline

  • nadiramostari
  • পেইন্টিং
    নাদিরা মোস্তারী শিখা

    ভাবিয়ে তোলে তুমুল জলস্রোত,
    বিস্মিত এক চিত্রকর !
    উদভ্রান্ত হাত জোড়া যেন নিস্তব্ধ ছায়া।
    ঘুমাও
    জমে যাওয়া আত্মা অমরত্ব নিয়ে আসবে খুব ধীর পায়ে।
    পেনসিলে আর্তনাদ জয়নুল আঁকছে,
    তবে এই নিথর দেহ?
    মৃত্যুর লোমকূপগুলো আলগা
    তীব্র ভাবে আলগা!
    ভেতর জমানো জল নোনতা!
    বেঁচে থাকো,বেঁচে থাকো চিত্রকর্মে।

    3
    4 Comments
Skip to toolbar