Profile Photo

আমেনা আকতার সোনিয়াOffline

  • Amena.Sonia@71
  • কবিতা: বিষাদের বার্তা
    ——————————
    ভেজা চোখ, তবে তাই আজ হোক- একা একা নিশ্চুপ..
    অশ্রুসজল এই কোন বৃষ্টি -ঝড়ে যে শুধু টুপটুপ!
    শ্রাবণ এলো, গেলো যে আষাঢ়- মন মানেনা হার..
    অজানা দিগন্তে যেন বসন্তে, কি চায় মন বারবার!
    একাকী রাত, একাকী মেঘ, একাকী আমি কিন্তু,
    কেমনে আমি দেব পাড়ি- অপরিমেয় এই সিন্ধু?
    দিক হারা বা কূল হারা তীরে, ছেড়া পালের তরী,
    ছন্নছাড়া আজ ব্যাকুল এই মন- কি যেন কি করি!
    হৃদয় পাড়ে ঢেউ যে ওঠে, নিস্তব্ধতার ই আজ,
    নিরাশার মেঘপুঞ্জের ভীড়ে, কে যেন বাজায় বাজ!
    গগনবিদারী অট্টহাসিতে কেঁপে ওঠে ভূমিতল।
    যেদিকে তাকাই তীরহারা সাগর, যেন আজ অতল!
    তরী তো আছে, সাগর ও আছে- কিন্তু বৈঠা নেই!
    মাঝি নেই, মনে আশাও যে নেই- কি বলে সাহস দেই?
    নিজের তরী, নিজেই যে বাই, কোথায় যে আজ যাই?
    কোন কূলে গিয়ে ঠেকে যে তরী, ঠিক ঠিকানা নাই।
    এই তরী যে ভাসছেই শুধু, নেই কোনো গন্তব্য!
    যেদিকে ভাসায়, সেদিকেই ভাসি নেই কোনো মন্তব্য।
    (সমাপ্ত)

    7
    11 Comments
    • চারিদিকে বিষাদের ছড়াছড়ি… তবে অপূর্ব সুন্দর এই বিষাদের বর্ণনা।

    • স্বাগতম তুলট পরিবারে। ভালো লাগলো আপনার লেখা। সামনে আরো পাবো আশা রাখি।

    • আহা ! মন করে আহা বাহা !
      খোঁজ করেছি যাহা
      নিঃসঙ্গ মনে পেলাম না তাহা !
      অসাধারণ লেখা হয়ে প্রিয়বরেষু !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Skip to toolbar