-
নতূন বধু
অমল কান্তি বড়ুয়াসাগর জলে সিনান করি সুন্দর এলো চুলে,
চললে তুমি নির্জন কুল ঠেলে।
শঙ্ক সিঁন্দুর লাল বেনারসী পড়ে,
বললে, ওগো আজ আমি নতুন বধু হব
সংসার সাগরে সাঁতার দেব,
জলকে চল
ওরে সখী দল।
চলিল সাথে হাসিয়া অনুকূল,
দুখানি হাতে লইয়া যুথী, কনক চাঁপা ফুল।
কোন্ অজানায় আজ যাবে চলে
আধো-হাসি, আধো-অশ্রুজলে,
কোন্ গ্রামে যাবে তুমি রাজ বধু বেশে,
ওগো কোন্ পরদেশে।
হঠাৎ শুনি, সখী দলের ধ্বনি
ওহে বধু দেখ চেয়ে
বর এসেছে উজান তরী বেয়ে-
ঢাক্ ঢোল আর সানাই বাশরী বাজে
বর সেজেছে রাজ পুত্রের সাজে।ঘর ছেড়ে অন্য ঘরে পাতিবে সংসার;
আপন ঘরে নামিবে অন্ধকার।
সাগর কহিল, আমার এই স্রোত বাহি
স্মৃতির আঁধার তীর-পানে চাহি,
ওই ঘাটে কত বধু, কত শত বর্ষধরি
ভিড়াইছে কত ভাগ্য তরী।।
আজ এই সন্ধাকাশের নিস্তব্দ আকাশ,
চেয়ে আছে তোমার পানে তরু-ছায়া-বাতাস।
কহিল সাগর কানে কানে, প্রেমে ভরা যার বুক
পথ চেয়ে আছে তার সুখ।
আরো কহিল, মঙ্গল প্রদীপ জ্বেলে
ওই দ্বারে যাও চলে,
ওগো বধূ তোমার আলোয় জ্বালিয়ে দিও আলো,
সবদিয়ে বেসো তারে ভালো।2 Comments
Friends
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
তুলট ডেস্ক
@toulot
তুলট ডেস্ক
@toulot


বধু; এই উপাধি বড়ই অম্ল-মধুর। পরকে আপন করে। তারপর মা হয়। সুখ-দুঃখ দুটোরই আয়োজন করে। অভিনন্দন কবি।