-
কোনদিন তো চলে যাবো
কিন্তু যাওয়াটাই শেষ কি?
আগুনের ফুল্কির মতো
আমার ভিতরেরর জীবনটাও
কি উড়ে উড়ে চলে যাবে অজানা গন্তব্যে?
জীবনকে যদি প্রশ্নবিদ্ধ করি
জীবন মানে কি?
উত্তর না দিয়ে কি চলে যাবে সে
সেই ফাল্গুনে আসা প্রেমিকার মতো?
জীবনে যা কুড়িয়েছি , যা পেয়েছি
তার অবদান কি কখনো কেউ দেয়?
দিতে পারে?
আদৌ কোন মানুষ কি আছে
যে চলে যাবার সময়ও তার জীবনকে
রেখে যায় এই দুঃস্বপ্নের ভূবণে?
ভবিষ্যতের অন্ধকার দেখেও
বর্তমানে আলোর চেরাক হাতে দাড়ায় বুঝি কেউ?
কোনদিন তো চলে যাবো
তাহলে কি সব নিয়েই চলে যাবো?
কিছুই কি রেখে যাওয়া যায় না?
নাকি কিছুই রেখে যাবার অভ্যাসটা আমাদের নেই?
মুষ্টি বদ্ধ একটা হাত কি রেখে যাওয়া যায় না?
অন্য হাতকে শক্ত করে মশাল ধরতে দেওয়া যায় না?
জনগনের হাহাকার থামাতে কি রাজপথে
দুটো পা রেখে, শরীরের ঘাম ফেলা যায় না?
অনুভব কি করা যায়না মানুষের জন্য ভালোবাসা?
নাকি এসব আজ রুপকথার গল্প বা
রুপক অর্থে ব্যাবহার করা শব্দ কিংবা বাক্য?
কোনদিন তো চলে যাবো
কিন্তু কি অবদানই বা রেখে যাবো ?1 Comment
Friends
Md.Golam Kibreya
@kibreya
M A Halim Sk
@m-a-halim-sk
Suhas Barnabash Gomes
@barnabash
Md. Latiful safi diamond
@diamondsafi
সুফলা
@sufala
Md.Sakib Hossain
@sakib-2
nasrin khan
@nasrin
Nahid Hasan Tariq
@nahid-hasan-tariq
Sheikh Rana
@sheikh-rana


যাওয়াটা শেষ কথা নয়। আবার হবে দেখা।