তুলট | Anishur Rahman | Activity
নাগরিক শ্মশানে শব্দহীন পাঠাগার
গ্রাম আজ শহর হয়েছে,
বুক চিরে তার ছুটেছে কালো পিচের পথ।
হাসপাতাল, থানা আর আদালত—
ইটের পাহাড়ে জমেছে নাগরিক কোলাহল।
কলকারখানার ধোঁয়ায় ঢাকা পড়ে আকাশ,
পার্ক আর থিয়েটারে জমেছে বিনোদনের মেলা;
চিঠি আদান-প্রদানে জেগে আছে ডাকঘর।
অফিসগুলো আভিজাত্যের দম্ভে ঝকঝকে,
দামি আসবাব আর টাইলসের শীতল চাউনি।
শীত কি গ্রীষ্ম—বোঝার সাধ্য নেই কারো,
ঘরে ঘরে এখন কৃত্রিম বাতাসের দাপট।
মসজিদ, মন্দির, প্যাগোডাও আজ বিত্তের অহঙ্কারে স্ফীত,
কেবল ওই পুরনো লাইব্রেরিটি ধুঁকছে নিঃসঙ্গ একাকী।
ধুলোর পুরু আস্তরণে ঢাকা পড়েছে অক্ষরের ঘ্রাণ,
জীর্ণ বইগুলো এখন উইপোকাদের রাজপ্রাসাদ।
কালেভদ্রে কেউ হয়তো মরচে ধরা তালাটি খোলে,
পাড়ার চঞ্চল তারুণ্য ওপথে পা বাড়ায় না ভুল করেও।
যিনি আগলে রাখতেন এই জ্ঞানের বাতিঘর,
সেই জরাগ্রস্ত দাদু আজ দশ বছর শয্যাশায়ী;
তার শীর্ণ দেহ আর পাঠাগারের দেয়াল—দুইই আজ ধূসর।
সবার মনোযোগ থেকে নির্বাসিত এই জ্ঞানগৃহ,
আধুনিক জীবনের কাছে এ যেন এক অপ্রয়োজনীয় বোঝা।
ঘরটি এখন এক জরাজীর্ণ ভগ্নস্তূপ,
যদিও এই নিঃঝুম গোরস্তানেও মাঝে মাঝে কোলাহল জাগে;
জীবন্ত লাশের মতো পড়ে থাকা এই ঘরখানাকে
বৎসরের শেষে কিছু অনুদানের কাফন পরানো হয়।
নাগরিক শ্মশানে শব্দহীন পাঠাগার
গ্রাম আজ শহর হয়েছে,
বুক চিরে তার ছুটেছে কালো পিচের পথ।
হাসপাতাল, থানা আর আদালত—
ইটের পাহাড়ে জমেছে নাগরিক কোলাহল।
কলকারখানার ধোঁয়ায় ঢাকা পড়ে আকাশ,
পার্ক আর থিয়েটারে জমেছে বিনোদনের মেলা;
চিঠি আদান-প্রদানে জেগে আছে ডাকঘর।
অফিসগুলো আভিজাত্যের দম্ভে ঝকঝকে,
দামি আসবাব আর টাইলসের শীতল চাউনি।
শীত কি গ্রীষ্…Read More
এক অসমাপ্ত মহাকাব্য
তোমার জন্য বানাতে চেয়েছিলাম প্রেমের তাজমহল,
গড়ে তুলতে চেয়েছিলাম নতুন এক মেসোপটেমিয়া;
সিন্ধু আর ইউফ্রেটিস নদীতে দিতে চেয়েছিলাম বাঁধ—
হলো না কিছুই।
দ্বিতীয় মহাপ্লাবন আসলেও হয়তো থামিয়ে দিতাম,
বিদীর্ণ করতে পারতাম পরাক্রমশালী নমরূদের বুক;
লক্ষ্যভেদী তীরে বিঁধতে পারতাম একিলিসের গোড়ালি,
মজনুকে বসিয়ে রেখে পাহাড় কেটে মরুভূমি করে দিতাম—
কিংবা চণ্ডীদাসকে পুকুরপাড়ে বসিয়ে রাখতাম আরও ঊনচল্লিশ বছর!
আমি তো কৃষ্ণগহ্বরের মুখেও তালা ঝুলিয়ে দিতে চেয়েছিলাম।
অথচ, বাজারের ফর্দের বাইরে একটি নীল শাড়ি কিনতে পারিনি আমি;
একসাথে জোছনায় ভিজে যাওয়ার অবসরটুকু মেলেনি।
কাঁচামরিচ আর পেঁয়াজ কাটার ছলে সামান্য খুনসুটি—
সেই ফুরসতটুকুও হারিয়ে গেছে অসময়ে।
বিলের ধারে পড়ন্ত বিকেলে হাত ধরে হাঁটা,
কিংবা লুকিয়ে ম্যাটিনি শো দেখা— কিছুই করা হলো না।
একটি আস্ত রান্নাঘর বানাতে পারিনি আমি,
গুছিয়ে তোলা হলো না আমাদের এই নতুন সংসার;
তোমার দরজার ছিটকিনিটুকুও কেনা হলো না—
তার আগেই তুমি চলে গেলে দূরে, বহুদূরে।
এক অসমাপ্ত মহাকাব্য
তোমার জন্য বানাতে চেয়েছিলাম প্রেমের তাজমহল,
গড়ে তুলতে চেয়েছিলাম নতুন এক মেসোপটেমিয়া;
সিন্ধু আর ইউফ্রেটিস নদীতে দিতে চেয়েছিলাম বাঁধ—
হলো না কিছুই।
দ্বিতীয় মহাপ্লাবন আসলেও হয়তো থামিয়ে দিতাম,
বিদীর্ণ করতে পারতাম পরাক্রমশালী নমরূদের বুক;
লক্ষ্যভেদী তীরে বিঁধতে পারতাম একিলিসের গোড়ালি,
মজনুকে বসিয়ে রেখে পাহাড় কে…Read More
Anishur Rahman changed their profile picture