Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    3 years, 11 months ago

    স্বপ্নের পদ্মা সেতু
    আনিছুর রহমান

    স্বপ্ন পুরনের দৃঢ় অঙ্গিকার
    পদ্মা সেতু যার এক নাম
    মাথা উঁচু করবে জাতির
    বিশ্বে ছড়াবে তার সুনাম।

    দেশের মুখ উজ্জ্বল করে
    আলো ছড়াবে ঘরে ঘরে
    দুই পাড়ের মানুষের বন্ধন
    রচনা করবে মহা মিলন
    অপেক্ষার পালা হলো শেষ
    খুলবে সেতুর দ্বার অবশেষ।

    বহু চড়াই উৎরাই পেরিয়ে
    খড়কুটো অনেক পুড়িয়ে
    তিলে তিলে গড়ে উঠা
    ছিলো দুর্যোগের ঘনঘটা
    খুব সহজ ছিল না তথা
    মোদের স্বপ্নের পদ্মা সেতু
    ভয় ও হারাবার নেই কিছু।

    কত জল গড়িয়েছে নদীতে
    সমালোচনার বাঁধা পেরিয়ে
    ষড়যন্ত্র আর যত অবিশ্বাস
    বীর বাঙ্গালীর দৃঢ় বিশ্বাস
    চলবে রেল আর মোটর গাড়ি
    পাবে সুফল মানুষ তাড়াতাড়ি।

    এপার ওপার রবে না প্রভেদ
    জল,স্হল, আকাশ সমেত
    কিছু পেলে কিছু হারাতে হয়
    এটাই তো প্রকৃতির নিয়ম
    আনন্দে ভাসছে আজ জাতি
    দুর করবে সকল অনিয়ম।

    দেশের অর্থনীতি চাঙ্গা হবে
    দেশ পদ্মা সেতুর সুফল পাবে
    যোগাযোগ সচল হবে
    দুর হবে সকল ব্যবধান
    এ ভাবে হবে সব সমাধান।

    পদ্মা নদী আর পদ্মা সেতু
    চির বন্ধনে থাকুক বাঁধা
    মোরা করি সেই কামনা
    সুখে থাক প্রাণীকুল সেই
    হোক ভাবনা।
    ২৪/০৬/২০২২.

    5
    2 Comments
Skip to toolbar