-
সম্রাট জাফর
———————
জাফর তোমায় পড়ছে মনে
তোমার ঐ দুই গজ জমিনের হাহাকার।
আকাশ আজ কাঁদবে জেনে
মৃত্তিকা মেলেনি – কি দূর্ভাগ্য তোমার।আপত্তি এখানেই কি নামে ডাকব
মহান সম্রাট, না প্রবাদ প্রতিম কবি
কেটি ভুখা নাঙার মাননীয় জনাব
হঠাৎ হয়ে গেলে দ্রোহের প্রতিচ্ছবি।লক্ষ-কোটি থ্রি-নট্-থ্রির গর্জন শোনা যায়
ভূখণ্ডের বুকে রক্তের শ্রোত্ শুকিয়েছে প্রখর রোদে
হাজার প্রান্তজন চিৎকার ক্রন্দন জিঞ্জির ভাঙা দায়
দিকভ্রান্ত যখন তোমার আসন দিল্লির মসনদে।গঙ্গার বিশাল বুকে যতখানি জল আটে
যতখানি আটে মোহ
দক্ষিণ মহাসাগরে লোহিতের ক্ষুধা বাড়ে
সমতলে বিদ্রোহ।তুমিতো ছিলেনা শোষক কোনো
সম্রাটের প্রতিভূ।
বুকের পাঁজরে তোমার মাজার
সরানো যাবেনা কভু।পলি মাটি তোমার নসিবে জোটেনি
জনতার সম্রাট।
পরাধীন এই ভারতের বুকে
ভূমি কোথায় আর?
শ্রোদ্ধাবনত মজুর-সেনার
ভালবাসার বিভ্রাট
তাই পেয়েছো চাষাদের বুকে
দাফনের অধিকার।4 Comments
Friends
Asif Rahman
@asifaaron62
Nowsad Jaman Anik
@njanik
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
চিত্রভানু
@chitrabhanu
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Zahidul Jamy
@zahidul
সৃষ্টি
@premdevota
মোহাম্মদ নোমান
@nomankhalovi
অনন্য প্রসাদ
@prasad



প্রীতি ও শুভেচ্ছা জানাই কবি ও সুন্দর কবিতার তরে।