-
অভাগী
—————
তবু শেষে বিয়েটা ঠিক হলো!
দুপরিবারে মত দিয়ে
ভালো ছেলে, দেখতে শুনতে
ব্যবহারও বেশ ভালো।
ছেলেদের পাড়ায়
উচু নাম ডাক
চাকরিও পেলো।
মেয়ের রুপ গুণ
লোকের মুখে মুখে
তাই বিয়েটা ঠিক হলো।
মেয়ের বাড়ি বেজায় খুশি
জোড়ায় চমৎকার
মানিয়েছে মেয়েকে
কি বড় কপাল তার।
শ্বশুর শ্বাশুড়ি কত ভালো
বড় বাড়ির বউমা সে
মন তার বেজায় খুশি
ভালো ঘরে পড়ছে সে।
স্বামী তার মন মত
কোন দোষ নাই,
দিন করছে পার অপেক্ষায়
কবে বাজবে সানাই।
একে একে সব কেনাকাটা
গুছানো হচ্ছে শেষ,
বাড়ি যেমন মন তেমন
উঠছে সেজে,
মনে খুশির উত্তাল রেশ।
নতুন নতুন প্রেম হলো,
সাজবে নববধূ
সংসার গুছাবে মনের মত
মনে উঁকিঝুকি মারে সবকিছু।
কাজে তার মন বসে না
উদাস বসে রয়
কবে আসবে দিনটি আমার
“দেখাব, সংসার কারে কয়।”
তার সাথে ফোনে কথা হয়
মন সাজে রাঙা লাজে
আদর সোহাগে ভরিয়ে দিবে
গল্প কথায় রোজ রাতে।
যেদিন আসলো হলুদ পর্ব
কত আনন্দ সব দিকে
সবার মুখে চওড়া হাসি
অভিমান করে ফিকে।
একে একে সব ছোট ছোট সাজ
স্বপ্ন সত্যির পথে
বলাবলি শুনে কান লাল হয়
বরসাহেব আসবে রাতে।
এদিকে বর বাড়ি
যত হৈচৈ
আনন্দ লহরে ভাসে সবাই
নাচে কেউ রৈথৈ।
বর যাবে বউ আনতে
বাড়ির সবাই খুশি
নতুন বউ আসবে
লক্ষ্মী, আসবে বুঝি।
সবাই কত আনন্দ করে
সবাই উল্লাসে উদগ্রীব
কে জানে হয়
পথে দাড়াবে যম
নিভিবে প্রদীপ।
নিভিলো প্রাণ কয় জনার
রক্ষা করো বরে,
হায় বিধি একি খেলা তোমার
নিলে তারে আপনারে।
শুনিলো বরের মাতা
ভুলে গেলো কাঁদিবার
বাপে শুনি খুঁটিতে দাড়ায়
হায় কি হিসাব বিধাতার।
খবর গেলো কনের পাড়ায়
শোক পড়লো বাড়ি ছায়
সকলে আসিয়া ঘিরিয়া দাড়ায়
কনের মাতা পিতায়।
সেজে বসে আছে কনে
চন্দন বাকি বা-কপালটায়
ঝড়ের বেগে শেল বিধিল
কনের বুকে এক ঝাপটায়।
হায় বিধি, কি সুখের স্বপ্ন দেখালে
কেন তা অবেলায় নিভালে?
যে হলোনা তার দুঃখে দুঃখী হবো?
চিৎকার করে কাঁদিয়া বেড়াবো?
বিধবা কি বলিবে লোকে?
বিয়েই তো হলোনা।
হলাম কি অলক্ষ্মী,অভাগী?
অপয়া, ছেলে খেকো অপরাধী?
চোখে লাগাতার পড়িছে জল
হিসাব গরগর মন টলমল
বিয়ের দিনে এই প্রহসন?
কেন তবে গড়িলে মোরে?
মেয়ে করে?
এ দুঃখী বাবা মার ঘরে?
Friends
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Hujaifa Muhammad
@hujaifa-muhammad
Fahim Morshed
@morshed401
Khayrul-Alam
@khayrul-alam
কবি মোঃ সামিদুল ইসলাম
@samidul
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021


মনটা আর্দ্র হয়ে উঠলো