তুলট | নাঈম অরণ্য | Activity
মানুষের চিন্তাভাবনা যুগের পর যুগ একই রকম থেকে যায়। তারা বদলাতে চায় না,বদলানোর সামান্য চেষ্টাটুকুও করতে চায় না। আর সেই চিন্তাভাবনাই যখন একসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়,তখন প্রকৃতি প্রতিশোধ নেয়। সে প্রতিশোধের কোনো শব্দ নেই,কোনো পূর্বঘোষণা নেই;অথচ তার অভিঘাতে কেঁপে ওঠে গোটা সভ্যতা।
প্রকৃতি কখনো চিৎকার করে প্রতিশোধ নেয় না। সে কোনো আদালতে মামলা করে না,কোনো অভিযোগ পত্র হাতে মানুষের দরজায় দাঁড়ায় না। সে শুধু নীরবে সহ্য করে যায়—মানুষের নিষ্ঠুরতা,মানুষের লোভ,মানুষের নির্বুদ্ধিতা। সহ্য করে নদীর বুক চিরে গড়ে ওঠা কংক্রিটের দালান,সহ্য করে নির্বিচারে কেটে ফেলা অরণ্য,সহ্য করে আকাশের বুকে বিষাক্ত ধোঁয়ার কালো চাদর। মানুষ ভাবে,প্রকৃতি বোধহয় দুর্বল;তাই তার নীরবতাকে পরাজয় ভেবে নিজের বিজয়ের পতাকা ওড়ায়। 
অথচ মানুষ ভুলে যায়,নীরব থাকা আর পরাজিত হওয়া এক কথা নয়।
একদিন যে নদী মানুষের তৃষ্ণা মিটিয়েছে,যে নদীর জলে কৃষকের স্বপ্ন ভেসেছে,যে নদীর বুকে জেলেরা জীবনের গান গেয়েছে,সেই নদীই একদিন নিজের গতিপথ ফিরে পেতে মানুষের সাজানো শহরের দিকে ধেয়ে আসে। ভেঙে যায় অহংকারের দেয়াল,ডুবে যায় সম্পদের গর্ব,ভেসে যায় মানুষের যত্নে সাজানো ঘরবাড়ি। তখন মানুষ আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করে,এত নিষ্ঠুরতা কেন?অথচ নদী কোনো উত্তর দেয় না। সে শুধু তার হারিয়ে যাওয়া পথটুকু খুঁজে বেড়ায়।
যে অরণ্য একদিন বাতাসকে শুদ্ধ করেছে,পাখিদের আশ্রয় দিয়েছে,মাটির বুকে বৃষ্টির জল ধরে রেখেছে,সেই অরণ্যকে মানুষ কুঠারের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করেছে। গাছের কান্না কেউ শোনেনি,পাখির বাসা ভেঙে পড়ার শব্দ কেউ মনে রাখেনি। তারপর একদিন পাহাড়ের বুক থেকে নেমে আসে ধস,শুষ্ক মাটিতে ফেটে যায় ফসলের ক্ষেত,উত্তপ্ত বাতাসে হাঁসফাঁস করে ওঠে জনপদ। মানুষ তখন ছায়া খোঁজে,বৃষ্টির জন্য প্রার্থনা করে,শীতল বাতাসের আশায় জানালা খুলে বসে থাকে। কিন্তু যে ছায়াকে সে নিজের হাতে হত্যা করেছে,তাকে ফিরিয়ে আনার ক্ষমতা তার থাকে না।
প্রকৃতির প্রতিশোধ আসলে কোনো অলৌকিক অভিশাপ নয়। এ আমাদের নিজেদের কাজের ফিরে আসা প্রতিধ্বনি। আমরা বাতাসে বিষ ছড়াই,সেই বাতাসেই শ্বাস নিই। আমরা নদীকে দূষিত করি,সেই নদীর জলেই আমাদের জীবন বিপন্ন হয়। আমরা পৃথিবীর উষ্ণতা বাড়াই,তারপর নিজেরাই অসহনীয় গরমের কাছে পরাজিত হই। প্রকৃতি আমাদের শত্রু নয়;বরং সে আমাদের অস্তিত্বের ভিত্তি। তার ভারসাম্য নষ্ট করে মানুষ নিজের পায়ের নিচের মাটিটুকুই সরিয়ে দেয়। 
সবচেয়ে নির্মম সত্য হলো,প্রকৃতির এই প্রতিক্রিয়ার মূল্য শুধু অপরাধীরা দেয় না।
বন্যায় ভেসে যায় দরিদ্র মানুষের শেষ সম্বল,খরায় পুড়ে যায় কৃষকের বছরের পরিশ্রম,ঝড়ে নিঃস্ব হয় সেই পরিবার,যারা কখনো একটি গাছও কাটেনি। তাই প্রকৃতির বিপর্যয়কে কেবল প্রতিশোধ বলে দেখলে তার গভীরতম বেদনাটুকু বোঝা যায় না। এটি আমাদের সম্মিলিত দায়িত্বহীনতার পরিণতি,যার ভার বহন করতে হয় অসংখ্য নিরপরাধ মানুষকে। তবু প্রকৃতি এখনো আমাদের শেষ সুযোগটুকু দিয়ে যাচ্ছে। কোথাও নতুন চারা মাটি ফুঁড়ে মাথা তোলে,কোথাও শুকিয়ে যাওয়া নদীতে আবার জল ফিরে আসে,কোথাও পুড়ে যাওয়া ভূমিতে জন্ম নেয় সবুজ ঘাস। এই পুনর্জন্ম প্রকৃতির দুর্বলতা নয়;এ তার অসীম সহনশীলতার পরিচয়।
কিন্তু মানুষের মনে রাখা উচিত,প্রকৃতির সহনশীলতাকে অসীম ভেবে নেওয়া আত্মঘাতী ভুল।
প্রকৃতি প্রতিশোধ নিতে আসে না;সে শুধু নিজের নিয়মে ফিরে যেতে চায়। আর সেই প্রত্যাবর্তনের পথে মানুষ যদি বাধা হয়ে দাঁড়ায়,তবে মানুষের তৈরি সাম্রাজ্যই একদিন মানুষের অসহায়ত্বের সাক্ষী হয়ে থাকবে। সেদিন হয়তো পৃথিবী থাকবে,আকাশ থাকবে,নদীও আবার নিজের পথ খুঁজে নেবে। শুধু প্রশ্ন থেকে যাবে।এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হয়েও মানুষ কেন নিজের বেঁচে থাকার শর্তটুকু বুঝতে পারল না?কারণ প্রকৃতিকে জয় করা যায় না। প্রকৃতির সঙ্গে সহাবস্থান শিখতে হয়। 
পৃথিবী মানুষের সম্পত্তি নয়;মানুষ পৃথিবীরই এক ক্ষণস্থায়ী অতিথি।
--- নাঈম অরণ্য
প্রকৃতি কখনো চিৎকার করে প্রতিশোধ নেয় না। সে কোনো আদালতে মামলা করে না,…Read More
নাঈম অরণ্য changed their profile picture
নাঈম অরণ্য and Sohel Khondokar are now friends
নাঈম অরণ্য changed their profile picture
নাঈম অরণ্য and Fazilatun Nesa are now friends
নাঈম অরণ্য and Shohel Nawaz are now friends
একটা সময় আমি ভাবতাম,
আমারে ছাড়া তোমার জীবনের সময় গুলান অর্থহীন হইয়া যাইবো!
তুমার আসমান জমিন হাহাকারে ছারখার হইয়া যাইবো,কান্দন তুমার পিছন ছাড়তো না কিছুতেই।
তুমার কলেজের ইট গুলানো আমার শূন্যতায় বিভোর হইয়া থাকবো,তুমার চশমা ঘড়ি মুবাইল ডাও আমি ছাড়া একলা।
ভাবতাম,আমি ছাড়া রিকশায় উঠতে গেলেই তুমার মনে হইবো,
তুমারে চলতি রিকশায় চুমু খাইছিলাম বইলা এক ভদ্রলোক রিকশা আটকাইছিলো।
ভাত খাওনের সময়,তরকারিডাও তুমার দিক চাইয়া থাকবো!
এইরম মেলা কিছু আমি ছাড়া তুমার শূন্য লাগার কথা আছিলো!
কথা আছিলো-প্রত্যেক বছর বইমেলায় আমারে ছাড়া যাইবা না,
শীত আইলেই লাল গোলাপ আর ঘাস ফুল গুলানের শূন্যতা তুমার পিছু ছাড়তো না।
সিগারেট টা ঠুস কইরা ধরাইতে গেলেই আমারে মনে হইবো তুমার।
আমার ভাবনায় ভুল আছিলো গো!
আমার চিন্তার কমতিই আছিলো!
আমি ছাড়া তুমার দিনকাল আগের থেইকা বেশি ঝমঝমাট!
চশমা ছাইড়া হরেক রকমের ল্যান্স তোমার চোখ দখল কইরা নিছে,বই মেলায় আর ভালো লাগেনা তুমার,তবুও মেলা শুরু অইলেই প্রত্যেক দিন যাও, গোলাপের ঘ্রাণ রে গন্ধ মনে অয়।
আমি বেক্কলের মতন তুমারে ফলো করি, তুমারে দেহি।
তুমিই কিরম একটা বইদলা গেছো!
অথচ,এই তুমিডাই কত হারানির ডরে আমারে ঝাপটায় ধরতা।
তুমার সুদিন আইছে,তুমি ভালা আছো!
আমি তো তুমার ভালো থাকা দেহনের লেইগাই বাঁইচা আছিলাম,
তাইলে -এই সব ভালা থাকার দিনে আমার ক্যান কান্দন আহে?
আমার ক্যান ভাল্লাগে না কিছুই?
তুমার ভালা থাকন দেইখা তো আমার আরো ভালা থাকনের কথা,আমার খুশি হওনের কথা।
আমার ক্যান খালি  খালি লাগে বুকের মইধ্যে?
আমার ক্যান শূন্যতায় আইন্ধার হইয়া আসে চারপাশ? 
--------অরণ্য
একটা সময় আমি ভাবতাম,
আমারে ছাড়া তোমার জীবনের সময় গুলান অর্থহীন হইয়া যাইবো!
ভাবতাম,আমি ছাড়া রিকশায় উঠতে গেলেই তুমার মনে হইবো,
তুমারে চলতি রিকশায় চুমু খাইছিলাম বইলা এক ভদ্…Read More
তুমার দেওয়া দুক্ষ গুলান রে যতন কইরা রাহি!
যেমন কইরা মানুষ জমানো ট্যাকা আগলাই রাহে,
তেমন কইরা আমি তুমার দেওয়া দুক্ষ জমাই।
তুমার কান্দন গুলারে নিজের কইরা নিলেও,
তুমার হাসি গুলানে ভাগ বসাইনাই কিন্তু।
তবুও তুমার কাছে আমি স্বার্থপর,পাষণ্ড!
তুমার স্মৃতির মিনার যেই শহরে,
সেই শহর ছাইড়া যাওনের ইচ্ছা গুলানরে,
যতন কইরা রাখবার পারি নাই।
তুমার কাজল,টিপ,যতনে রাখলেও,
তোমার চাওয়া গুলানরে যতন কইরা রাহিনাই।
ক্যামনে রাখতাম??
তুমি তো চাইছিলা আমি তুমারে ভুইল্লা যাই,
ভুল কইরাও তুমারে মনে না করি।
তুমি আমারে ভুইল্লা গেছো ঠিকই,
অথচ আমার আর তুমারে ভুলা অইলো না!
কিবা কইরা রাইত আহে? কিবা কইরা সইন্ধা নামে,
কিবা কইরা রোইদের আলো আইসা মুখ ঝলসায়,
এইসব নিয়া ভাবি! তুমারে ভাবতে না হয়-তার লেইগা।
অথচ রাইতের আইন্ধারে তুমার মুখ ঝলঝল কইরা,
ভাসেতেই থাহে আমার ঘুম ছাড়া ঝাপসা চোক্ষে!
আমি তুমারে আনন্দে রাহি,তুমারে হাসিতে রাহি,
আর তুমিই আমারে রাহো পরাণ জ্বালার দুক্ষে!
আমার না থাকা জুইড়া তুমার খিলখিলানি হাসি,
আমি যতন কইরা গলায় পড়ি পিরিতের ফাঁসি।
এই পিরিতিই আমারে জিন্দা এক লাশ বানাইলো,
এই পিরিতিই আমারে ভেতর বাহির আলাদা করিলো,
তবুও আমি তুমার পিরিত  করতে করতে কবরে যাই,
দামী গাড়ি,দামী শার্ট,দামী ঘড়ির ভিত্রে আমার কেউ নাই!
আমি তো তুমার পায়ের ধুলোয় সপে দিতে চাইছিলাম দেহ,
অথচ তুমার জগৎ সংসার জুইড়া থাকে অন্য কারোর মোহ!
তুমিই ঠিক! তুমিই হাছা! আমার বেবাক ভুল- সবই মিছা!
তবুও আমি তুমি তুমি নাম যপি! 
তুমার নামেই করি আরাধনা,
এতো শুদ্ধতম পিরিত সবাই দেহে না,
সবার কপালে সয়না!
তুমার কপালে তো আরো সইতো না!
তুমি সুখ বুঝো,কান্না বুঝোনা,
তুমারে পিরিতে বান্ধন যায়না!
তবুও তুমার নামে নতুন জন্ম আমার,
মৃত্যু মেনেই তুমার নামে করি আরাধনা....
তুমার দেওয়া দুক্ষ গুলান রে যতন কইরা রাহি!
যেমন কইরা মানুষ জমানো ট্যাকা আগলাই রাহে,
তেমন কইরা আমি তুমার দেওয়া দুক্ষ জমাই।
তুমার কান্দন গুলারে নিজের কইরা নিলেও,
তুমার হাসি গুলানে ভাগ বসাইনাই কিন্তু।
তবুও তুমার কাছে আমি স্বার্থপর,পাষণ্ড!
তুমার স্মৃতির মিনার যেই শহরে,
সেই শহর ছাইড়া যাওনের ইচ্ছা গুলানরে,
যতন কইরা রাখবার পারি নাই…Read More
নাঈম অরণ্য changed their profile picture