-
একটা সময় আমি ভাবতাম,
আমারে ছাড়া তোমার জীবনের সময় গুলান অর্থহীন হইয়া যাইবো!
তুমার আসমান জমিন হাহাকারে ছারখার হইয়া যাইবো,কান্দন তুমার পিছন ছাড়তো না কিছুতেই।
তুমার কলেজের ইট গুলানো আমার শূন্যতায় বিভোর হইয়া থাকবো,তুমার চশমা ঘড়ি মুবাইল ডাও আমি ছাড়া একলা।
ভাবতাম,আমি ছাড়া রিকশায় উঠতে গেলেই তুমার মনে হইবো,
তুমারে চলতি রিকশায় চুমু খাইছিলাম বইলা এক ভদ্রলোক রিকশা আটকাইছিলো।
ভাত খাওনের সময়,তরকারিডাও তুমার দিক চাইয়া থাকবো!
এইরম মেলা কিছু আমি ছাড়া তুমার শূন্য লাগার কথা আছিলো!
কথা আছিলো-প্রত্যেক বছর বইমেলায় আমারে ছাড়া যাইবা না,
শীত আইলেই লাল গোলাপ আর ঘাস ফুল গুলানের শূন্যতা তুমার পিছু ছাড়তো না।
সিগারেট টা ঠুস কইরা ধরাইতে গেলেই আমারে মনে হইবো তুমার।
আমার ভাবনায় ভুল আছিলো গো!
আমার চিন্তার কমতিই আছিলো!
আমি ছাড়া তুমার দিনকাল আগের থেইকা বেশি ঝমঝমাট!
তুমি ভাতের বদলে বিরিয়ানি খাও,তুমার সিগারেটের ব্র্যান্ড পাল্টাইছে,রিকশার বদলে তুমি দামী প্রাইভেট গাড়িতে চড়ো!
চশমা ছাইড়া হরেক রকমের ল্যান্স তোমার চোখ দখল কইরা নিছে,বই মেলায় আর ভালো লাগেনা তুমার,তবুও মেলা শুরু অইলেই প্রত্যেক দিন যাও, গোলাপের ঘ্রাণ রে গন্ধ মনে অয়।
আমি বেক্কলের মতন তুমারে ফলো করি, তুমারে দেহি।
তুমিই কিরম একটা বইদলা গেছো!
অথচ,এই তুমিডাই কত হারানির ডরে আমারে ঝাপটায় ধরতা।
তুমার সুদিন আইছে,তুমি ভালা আছো!
আমি তো তুমার ভালো থাকা দেহনের লেইগাই বাঁইচা আছিলাম,
তাইলে -এই সব ভালা থাকার দিনে আমার ক্যান কান্দন আহে?
আমার ক্যান ভাল্লাগে না কিছুই?
তুমার ভালা থাকন দেইখা তো আমার আরো ভালা থাকনের কথা,আমার খুশি হওনের কথা।
আমার ক্যান খালি খালি লাগে বুকের মইধ্যে?
আমার ক্যান শূন্যতায় আইন্ধার হইয়া আসে চারপাশ?
——–অরণ্য3 Comments
Friends
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
কাব্য রঙ
@mahbuba-hasin
Faisal-Hasan
@faisal-hasan
মাহ্দী সাকিব
@mahdi-sakib
মালিক ফাহাদ
@m-m-fahad
Sohel Khondokar
@sodeshi-sohel
সাফায়াত প্রতীক
@protik
Moniruzzaman Sarjil
@zaman2802
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo



Excellent