Profile Photo

নাঈম অরণ্যOffline

  • AronnoNaim
  • Profile picture of নাঈম অরণ্য

    নাঈম অরণ্য

    4 years, 1 month ago

    তুমার দেওয়া দুক্ষ গুলান রে যতন কইরা রাহি!
    যেমন কইরা মানুষ জমানো ট্যাকা আগলাই রাহে,
    তেমন কইরা আমি তুমার দেওয়া দুক্ষ জমাই।
    তুমার কান্দন গুলারে নিজের কইরা নিলেও,
    তুমার হাসি গুলানে ভাগ বসাইনাই কিন্তু।
    তবুও তুমার কাছে আমি স্বার্থপর,পাষণ্ড!
    তুমার স্মৃতির মিনার যেই শহরে,
    সেই শহর ছাইড়া যাওনের ইচ্ছা গুলানরে,
    যতন কইরা রাখবার পারি নাই।
    তুমার কাজল,টিপ,যতনে রাখলেও,
    তোমার চাওয়া গুলানরে যতন কইরা রাহিনাই।
    ক্যামনে রাখতাম??
    তুমি তো চাইছিলা আমি তুমারে ভুইল্লা যাই,
    ভুল কইরাও তুমারে মনে না করি।
    তুমি আমারে ভুইল্লা গেছো ঠিকই,
    অথচ আমার আর তুমারে ভুলা অইলো না!
    কিবা কইরা রাইত আহে? কিবা কইরা সইন্ধা নামে,
    কিবা কইরা রোইদের আলো আইসা মুখ ঝলসায়,
    এইসব নিয়া ভাবি! তুমারে ভাবতে না হয়-তার লেইগা।
    অথচ রাইতের আইন্ধারে তুমার মুখ ঝলঝল কইরা,
    ভাসেতেই থাহে আমার ঘুম ছাড়া ঝাপসা চোক্ষে!
    আমি তুমারে আনন্দে রাহি,তুমারে হাসিতে রাহি,
    আর তুমিই আমারে রাহো পরাণ জ্বালার দুক্ষে!
    আমার না থাকা জুইড়া তুমার খিলখিলানি হাসি,
    আমি যতন কইরা গলায় পড়ি পিরিতের ফাঁসি।
    এই পিরিতিই আমারে জিন্দা এক লাশ বানাইলো,
    এই পিরিতিই আমারে ভেতর বাহির আলাদা করিলো,
    তবুও আমি তুমার পিরিত করতে করতে কবরে যাই,
    দামী গাড়ি,দামী শার্ট,দামী ঘড়ির ভিত্রে আমার কেউ নাই!
    আমি তো তুমার পায়ের ধুলোয় সপে দিতে চাইছিলাম দেহ,
    অথচ তুমার জগৎ সংসার জুইড়া থাকে অন্য কারোর মোহ!
    তুমিই ঠিক! তুমিই হাছা! আমার বেবাক ভুল- সবই মিছা!
    তবুও আমি তুমি তুমি নাম যপি!
    তুমার নামেই করি আরাধনা,
    এতো শুদ্ধতম পিরিত সবাই দেহে না,
    সবার কপালে সয়না!
    তুমার কপালে তো আরো সইতো না!
    তুমি সুখ বুঝো,কান্না বুঝোনা,
    তুমারে পিরিতে বান্ধন যায়না!
    তবুও তুমার নামে নতুন জন্ম আমার,
    মৃত্যু মেনেই তুমার নামে করি আরাধনা….

    6
    4 Comments
Skip to toolbar