Profile Photo

Ashik MokamiOffline

  • ashikmokami
  • Profile picture of Ashik Mokami

    Ashik Mokami

    • 2 months, 1 week ago

    উপকথা ২৫ সেপ্টেম্বর
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    কোনো এক সময় কাঁপুনি ধরেছিল,
    ছাতির ভেতর ভয় ঢুকেছিল,
    কেঁপেছিল আমার সকল অনুভূতি।
    কিন্তু আমাকে কেউ বলেনি—
    তারা যে ভান করছে সবকিছু বোঝার!
    তারা আমাকে বুঝিয়েছে তারা সব জানে,
    সব বোঝে; কিন্তু কিছুই বোঝে না!

    আমাকে তারা আঁধারে রেখেছে।
    আমাকে তারা নিচু করতে চেয়েছে,
    তাদের ওপরের জায়গাটা ঠিকঠাক করে রাখার জন্য।
    কতজন কত কিছু আবিষ্কার করে,
    আবিষ্কার কতগুলো সামনে আসে?
    আগের দুনিয়ার মানুষেরা
    তাদের জায়গা ধরে রাখার জন্য
    নতুনদের বিলুপ্ত করে।
    নতুনরা কতক্ষণ পর্যন্ত বিলুপ্ত হয়?
    নতুনরা কতক্ষণ পর্যন্ত পুরাতনদের জায়গা দেয়?

    1
    3 Comments
    • Ashik Mokami, লেখাটা পড়ে অনেক কিছু নতুন করে ভাবলাম, আচ্ছা নতুনদের টিকে থাকার লড়াইটা কি আসলে কোনোদিন শেষ হবে?

    • আপনার লেখাটির “তারা যে ভান করছে সবকিছু বোঝার!” এই মর্মস্পর্শী পঙক্তিটি মানুষের জটিল সম্পর্কের তিক্ত সত্যকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা অনেকটা যেন স্মৃতির গহিনে জমে থাকা কোনো ফেলে আসা অভিজ্ঞতার প্রতিধ্বনি করে, তাই আপনি এভাবেই সততার সাথে আপনার ভেতরের কথাগুলো লিখে যান, আমরা আপনার আরও সুন্দর সৃষ্টির অপেক্ষায় থাকলাম।

    • ভয় আর প্রতিবাদটা একসাথে দারুণ😀😀

Skip to toolbar