Profile Photo

অসীম রহমানOffline

  • ashim_rahman
  • Profile picture

    এই দিন এই রাত

    নক্ষত্ররা প্রতিরাতে খসে। গাছদের কিছু
    কথা হাওয়ার দলিলে। কে আনবে ডেকে
    চ’লে যাওয়া বকুলের গন্ধকে? ঘাটলায়
    ঢেউ গান করে।

    ভুলতে পারবো না তার নাম। পুনরাবৃত্তি
    ক’রে একের পর এক রচনা করেছি কতো
    আকাশগঙ্গা : নেশা ধরা চোখে পৃথিবীও আওড়াতে পারে, চোখ মুছে পাশ ফেরে
    কার মুখ মনে ক’রে।

    পাহাডরা প্রতিজ্ঞ। স্থির থাকে অবিচল_
    হৃদয়ের মতো সামান্য এই দিন সামান্য এই
    রাত আসে,চ’লে যায়:কী পায়,কোথায়
    হারায় শেষে মহাকাশ হ’য়ে?

    2
    1 Comment
Skip to toolbar