-
বন্ধুহীন
কলমে – সবুজ সিকদারএখন শুধু তোমাকেই বলি,
কেমন আছি, কেমন যাচ্ছে দিন।
পুরোটা জুড়ে আপন শুধু তুমি,
সর্বক্ষণ সীমাহীন।তোমাকে বলতে, পয়সা লাগে না।
চায়ের কাপে টুং টাং শব্দও হয় না,
প্রয়োজন পড়ে না, শেষ সুখ টানের।
অনুভূতির এক কোণে,
আলতো করে মন ছুঁয়ে,
বলে দিতে পারি সবটুকু, শঙ্খনীল।প্রয়োজনের রাত জাগা ,অবিশ্বাসের স্বপ্ন সুদিন,
আর না পাওয়া, ইচ্ছে গুলো ,একসাথে সন্ধি করে।
কে যাবে কার আগে, ভূলে যায়,
আমি হয়তো এসেছি সবার পরে। যাব সবার আগে।
যখন তাই হয়,
দোষী তখন অকাল পোড়া কপাল।
তারপর, সব আগের মত।
আফসোস বুক চিতিয়ে ঘুরে বেড়ায়,
কাল হারিয়ে, কূল খুঁজে পায়।
সন্ধ্যা তারারা স্বপ্নহীন ।সাদা চুলের টাক, ঝলসানো রোদ,আর মধ্য দুপুর
ক্লান্ত বন্ধুহীন এক ছলছল চোখের রাস্তা,
একা, বড্ড একা পথ চলা ।
তারপর খুঁজে পাওয়া, প্রভু আমি তোমারি ।
তাই ,তাই তোমাকেই বলি,
কেমন আছি ,কেমন যাচ্ছে দিন।
শত কোটি মানুষের ভিড়ে আমি বন্ধুহীন।2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Sakib comrade
@2-5
মোঃ সাদিকীন সাম্য
@sammo10
Md Hujaifa Towhid
@hujaifatowhid
Md Akram Hossain
@nilla2
Umme Kulsum mina
@ummemina-1
সৃষ্টি
@premdevota
Sourav-Roy
@sourav-roy
রাজীব হাসান
@rajib21
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian



দিনশেষে মানুষ আসলেই একা। বিষয়টি চমৎকারভাবে উঠে এসেছে।