Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • চল কাঁদি একটু খানি
    – মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ

    অবিচল অভিমানি
    চল, কাঁদি একটু খানি।

    বুকে জমা ভুক্ত প্রসাদ,
    বোকা ভুল যত অবসাদ,
    আকাশটা খুব ভারী ,
    আমি জানি।।

    অচেতন অবচেতন আবরণ
    হেরে যাওয়া , হারানো সমিকরণ,
    শান্ত মন ,অশান্ত প্রয়োজন ,
    ভুলতে হবে সবি,
    ভুলতে হবে এখনি।

    হাসছে চোখ , কাঁদছে চোখের পানি,
    ভারী মেঘ, বিজলী চমকানি।।

    সময় সুখেই থাকে ,
    দুঃসময় তাকিয়ে দেখে ,
    স্বপ্নের অধিকার অশনি
    তুই আমি অবিচল অভিমানি।।

    তাই চল, কাঁদি একটু খানি।।

    5
    1 Comment
Skip to toolbar