Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • তোকে ভালবাসি খুব
    – মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ

    এই তোকে দেখতে ইচ্ছে করছে খুব ,
    লাল রং হলুদ মাখুক ,
    সোনালী বাতি নিভু নিভুক,
    তোকে ভালবাসি খুব ।

    সময় অবহেলার যাচ্ছে তাই ,
    তাতে তোর কি আসে যায়,
    সর্বনাম সর্বসুখ এক বুক ,
    সত্যি তোকে ভালবাসতাম খুব।

    রং মেখে সং সাজা
    সংগীতে মন রাজা ,
    নিকোটিন সুখটানে সুখের অসুখ,
    এখনো মাঝে মাঝে,
    তোকে দেখতে ইচ্ছে করে খুব।

    ধুরছাই মনে পরা
    অবসাদের গা ঝাড়া ,
    নিলজ্জ্য ফটোশ্যুট ,
    অনলাইনে দেখব প্রিয়মুখ।

    বোজা না বোজা
    বুজেও অবুজ সাজা ,
    অফলাইনে নিবেদন নিষ্ঠুর
    বলব না আর কখনো ,
    তোকে ভালবাসি খুব।

Skip to toolbar