Profile Photo

SahabiOffline

  • basahabi
  • Profile picture of Sahabi

    Sahabi

    4 years, 11 months ago

    সকালে ঘুম থেকে উঠে জানালায় চেয়ে দেখি এক অকৃতিম অপুর্ব সৌন্দর্য। চেয়ে দেখি পাখির গান,মানুষের আনাগোনা আর কত কিছু। সবকিছুকেই পাশে রেখে চলে যেতে হয় নিজ নিজ কাজে।
    আজ শুরু হবে আমাদের এডভেঞ্চার, আমরা ৫ জন মিলে যাবো।
    কেমন যেন একটা অনুভব কাজ করছে নিজেও বুঝি না।
    যাই হোক অবশেষে সবার কাছ থেকে বিদায় নিলাম ৩ দিনের জন্য।
    জানিনা সেখানে কি আমাদের জন্য অপেক্ষা করছে। বাবা-মা সবাই আমাকেই নিয়ে চিন্তা করছে, কিন্তু সেগুলো ভাবলে তো আর হবে না।
    অবশেষে
    বের হয়ে শুরু হলো আমাদের এডভেঞ্চার। সকাল সকাল কুয়াশায় ভরা আমাদের আঙিনা কিছু দেখা যাচ্ছে না, আর ৪ বন্ধু-বান্ধবিদের কল দিলাম। সবাই আসতে আসতে ৭ঃ৩০ বেজে গেলো। একসাথে শুরু হলো আমাদের যাত্রা।
    ও আমি তো পরিচয় ই করালাম না
    আমার সাথে আছে আবিদ,সামির,আলিফ আর এক বান্ধুবী, নাম বললে চাকরি থাকবে না🤣🤣
    সবাই একসাথে যাত্রায় বের হলাম। কেমন যেন একটা অনুভব বলে বুঝাতে পারবো না। শুধু ভাবি Bear Grylls এর মতোন না হলেই হয়।
    আরে একটু মজা করলাম আর কিছুই না।😅
    তো পরবর্তী তে আমরা অর্ধেক রাস্তায় আসলাম। হাল্কা পাতলা কিছু খেয়ে নিলাম, কেন জানি মনে হয় সবাই যেন গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। কেও ই কারো কাছে কিছু বলছি না আমি শুধু একটা কথায় বলছি Always Be Happy..
    কার কথা কে শুনে আমার সাথে তাল মিলালেও সবার মনে চিন্তা থাকবে তো সাভাবিক। সবাই বসে কিছুটা আনন্দে কাটালাম সারাটাদিন।

    বিকালঃ ০৪ঃ৩০ এ গন্তব্যে পৌছালাম। সবার মুখে এক গাথা হাসি। বললাম চলো আমরা আমাদের এডভেঞ্চার শুরু করি। বাই দা ওয়ে আমাদের সাথে কিন্তু আমাদের ২ আংকেলরাও আছে,নাহলে কিভাবে কি করবো বলো।
    যাই হোক দেখতে দেখতে রাত হয়ে গেলো। আমরা তাবু টানালাম। আমরা ৫ টা তাবু টানালাম। এক তাবুতে আমি আর আলিফ, আরেক তাবুতে আবিদ আর সামির
    আরেক তাবুতে ২ আংকেল আর একটা ছোট তাবু ছিলো সেটায় ছিল আর কে আমাদের ওই বান্ধুবি টা ।
    তাবু তো হলো এখন খাবার? আমরা ছিলাম নদীর কাছাকাছি।
    ২ আংকেল প্রস্তুতি নিয়ে আসছেন। তারা নদীতে মাছ ধরা শুরু করলেন। আর আমরা চার্জার লাইট নিয়ে দাঁড়িয়ে রইলাম।
    অবশেষে ১.৫ ঘন্টা পর আমরা মাছ পেলাম তাও আবার ৫ টা। সবাই মিলে রাত্রের খাবারটা শেষ করলাম।
    আংকেলরা বললেন রাতে বেশি জাগতে না আর কোনোভাবেই তাবুর বাহিরে একা বের হতে না।
    তো আমরা সবাই শুয়ে পড়লাম।
    আর ভালো কথা আংকেলদের নাম ই তো বললাম না
    আংকেল রাজিব আর আংকেল সোহেল।
    তো রাত টা এভাবেই কাটালাম

    4
    4 Comments
Skip to toolbar