-
এবার হোক অন্য কিছু
-বশির আহমদভালোবাসার মিষ্টি কথা বলে দাও না তারে
দেখবে সেও ভালোবাসে বলবে বারে বারে।
বায়না ধরে বলবে তারে এসো একটু কাছে
তোমার ছোঁয়া পেতে যেনো মনোপ্রাণ বাঁচে!আলতো করে চেপে ধরে পড়াও গলে মালা
বেণী করে খোঁপায় বাঁধন হাতে দিও বালা।
সুযোগ বুঝে খুনসুটি খুব জমিও তার সাথে
অভিমানে কথা বলো দিবস কিংবা রাতে।পেছন থেকে ঝাপটে ধরে দিও প্রীতির হাসি
গানের সুরে কদম তলায় ডেকো মোহন বাঁশি।
গান কবিতায় তার প্রশংসা লেখো একটু করে
ভালোবাসা সকল সময় দিও হৃদয় ভরে।কাজের সময় ফুরসত করে থেকো তাহার পাশে
কাজের শেষে ধন্যবাদ দিও নির্ভীক অনায়াসে।
ভুলের জন্য ক্ষমার ঢালি রেখো সবার আগে
পুস্পরাজি ঘ্রাণ ছড়াবে তোমায় প্রীতির বাগে।২২০২২০২২
8 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan



nice