-
কলম
একটা কলম আছে,একটা কলম। সে কলম দিয়ে কারা লিখে? কি লিখে,জান? আমি আজ বলছি,শোনো।
যে কলম দিয়ে লিখব সব অন্যয়,জুলুমের বিরুদ্ধে,
যে কলম কথা বলবে,সাক্ষ্য দেয় লুটপাটের ঘটনা তুলে ধরবে।
যে কলম গোপনে করা খুন, গুমের কাহিনি তুলে ধরবে।
যে কলমের কালি ততক্ষণ শেষ হবে না,যতক্ষণ না জালিমের পতন হবে।
যে কলম হাজারো বীরের হত্যার বিচার চেয়ে লিখবে,লিখে প্রতিবাদ করবে।
যে কলম শহীদের রক্তের বিনিময়ে রক্ত চাইবে,
যে কলম স্বৈরাচারের সিংহাসন ছেড়ে দেওয়ার কারণ হবে,
যে কলমের লিখা দেখে, ভণ্ড সব ভয়ে থরথর করে কেঁপে উঠে,
যে কলম লুটেরা শাসকদের গায়ে আগুন ধরিয়ে দেয়,
যে কলমের লিখা দেখে কপাল ঘেমে যায় চরিত্রহীন নরপিশাচের।সেই কলম কি খুঁজে পাওয়া যায়?
কেউ কি পেয়েছে এমন কলম?
সেই কলম যে ধরে তাকেই তো চোরের দল গুলি করে,প্রমাণ লোপাট করবে বলে।
কিন্তু,কলম, কলম এখনো আছে,ছিল,থাকবে।
কলমের কালি ও আছে, কলম লিখবে,লিখে যাবে?
কি করবি তোরা? বল, কি করবি?
যে জীবন দিতে হবে জেনেও সেই কলম ধরে, তার বুকের ওপর গুলি করে ভাবছিস, শেষ,সব শেষ।
তোদের বুদ্ধি এখনো হাঁটুর নিচে,
হা,হা,হা।
কলম আছে,ছিল,থাকবে,
যে যে জালিমের বিরুদ্ধ শক্তি হিসেবে আবির্ভূত হবে,ওরা সেই কলম ধরবে,লিখবে।
আর তা দেখে তোদের কপাল ঘেমে যাবে, তোদের হাত পা অবশ হয়ে যায়,তাই না?
তোরা দুর্বল, তোরা দুর্বল,
একটা কলমের কালির কাছে,
হা,হা,হা,
তোরা ভিতু, তোদের সাহস নেই।
তোরা ভীরু,চোর,লুটেরা,মাগিবাজ,
পেছনের দরজা রাখিস পালাতে।
ছি,ছি ছি,
অথচ তোরা না কি প্রশাসনের লোক?
এখন বল,হাসব, না,আফসোস করব?কলম হাতে তুলে নিয়ে দেখ,হাত কেঁপে কেঁপে উঠে,যেন ভূমিকম্প।
তোরা এ কলমের যোগ্য না,
তোদের কোনো যোগ্যতা নেই এ কলম হাতে নেওয়ার।
তোদের হাত কলুষিত,ঘুষের দায়ে,ব্যাভিচারের দায়ে।
তোরা এখন বন্য শুকরের তুল্য,
বিশ্বাস না হলে মিলিয়ে নিস।
তোদের গায়ে কি গন্ধ!
পোড়া মাটির, তোদের আর মনুষ্যত্ব নেই, তোরা মজলুমের চোখের পানির কারণ,অভিশাপ।কলম চলবেই , এমন কেউ কলম ধরবে,যে, কালি নয়,রক্ত দিয়ে লিখবে।
তোদের মুখোশ খুলে পড়ে যাবে,তোরা নগ্ন হয়ে যাবি।
জাতি হাসবে তোদের দেখে।
কলম চলবেই।3 Comments-
আপনার লেখায় “যে কলমের কালি ততক্ষণ শেষ হবে না,যতক্ষণ না জালিমের পতন হবে”—এই অংশটি অত্যন্ত বলিষ্ঠ ও অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে। আপনি যদি কিছুটা শান্ত শব্দ ব্যবহার করে আপনার বার্তার গভীরে পাঠকের মনোযোগ আকর্ষণ করেন, তবে বক্তব্যটি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে আমার মনে হয়। আপনি যেভাবে সাহসের সাথে সত্যের কথা তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং আমি আপনার পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।
Friends
Syeda Faria Jahan
@syedafariajahan
Tayba Hoque
@taybahoque
অবরুদ্ধ অনিক
@880b7c6afc3f8d0e5430cb009e1418df
Fazlul Karim
@fazlulkarim
আলমগীর খোরশেদ
@alamgirkhurshed
তাছনীম বিন আহসান
@tbahsan
তানজিদা তানি
@tanjidatani
আয্যাহ্ নূর
@azyahnoor
Delowar Hossain
@delowarhossain


“যে কলমের কালি ততক্ষণ শেষ হবে না, যতক্ষণ না জালিমের পতন হবে”—আপনার লেখা এই লাইনটা একদম কলিজায় গিয়ে লেগেছে। আপনি কি মনে করেন বর্তমান সময়ে আমাদের চারপাশের অন্যায় দেখে সত্যি মানুষের সাহসের কলমগুলো আগের চেয়ে বেশি সোচ্চার হচ্ছে?