Profile Photo

বি.কে.হাজারীOffline

  • Profile picture of বি.কে.হাজারী

    বি.কে.হাজারী

    12 hours, 1 minute ago

    অভুক্তের আর্তনাদ
    ✍️ বি.কে.হাজারী
    ——————–

    মানুষ নামের প্রাণী মোরা বহুরুপের রুপী
    ভালোবাসার খাদ্য ছড়িয়ে অপলক চেয়ে থাকি;
    হরেক রকম খাবারের আয়োজন নিয়ে
    দলবেঁধে এসে,মিলেমিশে খেয়ে যাবে পাখি।।

    ভিন্ন প্রজাতির বিহঙ্গ জড়ো হয়,খেয়ে যায় দানা
    সরলমনা পক্ষীমায়া মানুষটির নেইতো কোন মানা।

    মানুষটি প্রখর রোদ্রে,এককোণে বসে থাকে
    আর দেখে পক্ষীদের মিলন মেলা;
    পক্ষীরা আপনমনে বিচরণ করে
    খেয়েদেয়ে উদরপুর্তি করে,করে অনায়াসে খেলা।।

    কিছু হিংসুটে দাপুটেবানরা অন্যদের দেয়না খেতে
    ঝগড়ার পরিসরে গিয়ে দূর্বলদের দেয় জ্বালা;
    আমি শুধু দেখেই থাকি আড়চোখে
    আর উপভোগ করি তাদের বহুরুপী খেলা।।

    হুট করে এসে উড়ে যাওয়া পক্ষীটা মনে করে
    তাদের ধরার জন্য ফাঁদ পেতেছিলাম;
    আসলে মানুষ সব শিকারি নয়
    বুঝেনি ভালোবাসার বিছানা সাজিয়েছিলাম।

    অনাহারে ভুগা বিহঙ্গ তুই আফসোস করিস কিসে
    এতজনের ভিড়ে না খেয়ে কেন দূর হলি নিমিষে?

    4
    2 Comments
    • আপনার এই লেখাটার “আসলে মানুষ সব শিকারি নয়, বুঝেনি ভালোবাসার বিছানা সাজিয়েছিলাম” লাইনটা ভীষণ সুন্দর লেগেছে। মানুষের মনের এমন মানবিক দিকগুলো তুলে ধরায় বেশ ভালো লাগল। এত সুন্দর একটা বার্তা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Friends

Profile Photo
ঘাসফুল
@gpmasterno1gmail-com
Profile Photo
Shofiqul Islam
@shofiqulislam
Profile Photo
Mohammad Abul Hosein
@mohammadabulhosein
Profile Photo
tofazzal hossain
@tofazzalhossain
Profile Photo
Azgar Ali
@azgarali
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar