Profile Photo

BM DelowarOffline

  • BM-Delowar
  • Profile picture of BM Delowar

    BM Delowar

    5 years, 3 months ago

    আহবান
    বি এম দেলোয়ার

    এক বৃদ্ধকে দেখেছিলাম সেদিন
    গোধুলি বেলায়।সন্ধ্যা আগত তার।
    ভরা দুপর এখন, আধাঁরহীন।
    তবু ছেয়েছে তোমায় শত রাতের আধাঁর।

    যন্ত্রের মতো,দেখি যান্ত্রিক কত
    নেশায় বুদ হয়ে আছে পড়ে।
    যেন কোনো তান্ত্রিক করেছে বশিভূত
    তোমার যত।অতি গোপনে নেয় কেড়ে।

    দেখেছি সাগরের বুকে নিম্নচাপের মত,
    কেউ খুঁজিনি আর পরে
    ঝড় হতে হতে হয়নি যত।
    হারিয়েছে মহাকাল সাগরে।

    দেখেছি কতশত পরিশ্রম সবার
    বৃথা গেল তোমার তরে।
    চেষ্টা করনি বের হতে, আর
    বন্দী রইলে সেই শ্রীঘরে।

    তুমি তো সে কৃষকসম
    বীজবপনের সময় এখন যার।
    দিবারাত্র অক্লান্ত পরিশ্রম
    তৈরি কর ক্ষেতটি তোমার।

    তবে এত ছুটছো কিসের পিছে?
    দিবারাত্র কোন পথে ছুটে চলো?
    ছুটে আলেয়ার পিছু মিছে।
    পাবেনাতো সেথা আলো।

    তাই, করি এ উদাত্ত্ব আহবান,
    উঠে এসো ঐ এদো ডোবা ছেড়ে।
    চেনো নিজেকে, করো প্রমাণ।
    স্নান করে নাও এ আলোর সাগরে।

    নিম্নচাপ হয়ে হারিয়ে ও না বারে বারে।
    এবার পরিণত হও ঝড়ে।
    তারপর? তারপর? তারপরে-
    ইতিহাস লেখা হবে আবার নতুন করে।

    14
    4 Comments
Skip to toolbar