-
কহেন কবি
বুলবুল আহমেদ
শোন কবি তোমায় দিলাম বলে,থেকোনা আর বৃক্ষ তলে বৃথাই নেত্র মেলে।
অনল ঝরা রৌদ্র খরা তাতে বল কি?
গ্রীষ্মকালের এই পরিচয় জানো না বৈকি?
রুমঝুম ঝুম বর্ষাধারা মাঠ ঘাট থৈ থৈ;
এসোনা তবে সেথা হতে কয়েক চরণ লই।
নইলে যে মোর কাব্য গাথা হবেনা জনমে,
সাদা কালো মেঘে দোলা দিলো এ মরমে।
শরৎ বুঝি এল এবার বকুল ঘ্রান বাতাসে,
কবি তোমায় দেখছি যেন স্নিগ্ধ সকাল,
সোনা মূখির ঘাসে।
মটরশুটি কলাই ফুল আর গাছে খেজুর রস;
কবি তুমি করবে বুঝি হেমন্তটা নিরস।
কোথায় গেলো কাগজ তোমার,
কলম নাই পকেটে!
এবার বুঝি তোমার লাগি, বদনাম যাবে রটে।
শীতের কাথা মুরি দিয়ে গৃহে আছো বসি;
বৃক্ষ পানে চেয়ে দেখো পত্র গেলো খসি।
সুদূর পানে চেয়ে কবি,
কহে,দেখো কি অপরূপ চবি।
নব রঙে আজ আসমান গেল চেয়ে,
ভ্রোমরেরা পুষ্পবৃন্তে উড়ছে যে গান গেয়ে।
প্রজাপতি ফুলে ফুলে দিচ্ছে উড়ে বানী,
গুনগুন গায় গীত,বাজে নব সংগীত,
চেয়ে দেখো, ধরায় এলো বসন্তরানী।
4 Comments
Friends
Syed Farah
@syedfarah
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Dewaan Afraa
@dewaanafraa
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Tapash Datta
@tapashdatta
Abdul Halim
@abdulhalim
লিংকন
@1please
লিটনধর
@dharraj04gmail-com


তোমায় দিলাম ষড়ঋতু