-
নীলিমা (১)
——————বুলবুল আহমেদ——-এই শোন–
আজ না, তোমাকে খুব সুন্দর লাগছে।
জানি! আয়নায় দেখেছি –
এই শোন, চুলের খোঁপায় ফুল দাওনি কেন?
ফাগুন তো আসেনি এখনও।
ও আচ্ছা। কপালে টিপ দিতে বুঝি ভুলে গেছো ;
টিপ তো দেইনা কখনও।
জানো! আমি না টিফিনের কিছু টাকা জমিয়েছি –
ভাবছি আর কিছু টাকা হলেই ;
তোমার জন্য একটা নীল শাড়ি কিনব।
তুমি নীল শাড়ি পড়বে, দারুণ! মানাবে।
ছাই মানাবে ‘নীল শাড়ি কখনও পড়বইনা;
আমার শাড়ির রং হবে লাল, টকটকে লাল
বেনারসী। তুমি চোখ সরাতেই পারবেনা;
ও আচ্ছা। আমি না তোমার ঠোঁটে একটা চুমু খাব,
আর আমি তোমার নাক বরাবর একটা ঘুষি মারব।
তারপর —
কিছু আবেগ, কিছু কষ্ট, কিছু অভিমান!
কিছু স্বার্থ, কিছু অনর্থ, হৃদয়ে দিয়েছে টান।
স্বপ্নহীন চোখে,অন্তহীন চাহনিতে দাঁড়িয়ে পাশাপাশি ;
নেই প্রেম,নেই আশা নেই ভালোবাসাবাসি।
তারপর —
কেটে গেছে কত ফাল্গুন, ঝরে গেছে ফুল,শুকিয়েছে ডাল।
হেমন্তের শিষির ভেজা সুর্য টাও নেই আজকাল।
রিমঝিম বৃষ্টি নেই,রংধনু নেই, নেই আকাশে রঙের মাখামাখি
আমার পৃথিবী জুড়ে স্বপ্ন নেই,শুধু দুঃস্বপ্নের উঁকিঝুঁকি।
দিগন্ত জুড়ে নীলিমা নেই,বদলে গেছে এই পৃথিবীর সব ;
ভোরের কোলাহল নেই,নেই পাখিদের কিচিরমিচির কলরব।2 Comments
Friends
অথই মিষ্টি
@atiymistyn48
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
Ferdaus Sorkar
@ferdaussorkar1
Syed Farah
@syedfarah
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Dewaan Afraa
@dewaanafraa
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Tapash Datta
@tapashdatta
আপনার লেখনীর “স্বপ্নহীন চোখে,অন্তহীন চাহনিতে দাঁড়িয়ে পাশাপাশি” এই অংশটুকু অত্যন্ত হৃদয়স্পর্শী, আর সম্পর্কের টানাপোড়েন ও জীবনের রূঢ় বাস্তবতাকে ফুটিয়ে তোলার এমন সুন্দর প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়; আপনি যদি এই সংবেদনশীল ধারাটি বজায় রাখেন তবে লেখাগুলো পাঠকদের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটবে।