Profile Photo

কবি ইমদাদ শাহ্Offline

  • d7d9622a148864d078eb915a7458eb8b
  • Profile picture of কবি ইমদাদ শাহ্

    ছায়াবৃতা রূপসী রাত
    কবি ইমদাদ শাহ্

    ছায়াবৃতা রূপসী রাত
    বনের শিয়রে ভাঙা চাঁদ জাগে এক কোনে
    বিরহী আঁখি মোর কার পথ চায় আনমনে

    দিনের আলোর কোলাহল ফেলে নদী হয় চুপ
    আকাশের বুকে মেতে ওঠে নক্ষত্রের রূপ
    অঞ্চল ছায়ে জড়িয়ে থাকে নিদ্রা রূপ যত যাত্রী
    আলোর অতল তলে ছায়া হয়ে আসে রাত্রি

    মোর বাতায়ন পাশে বসে একেলা
    হেরি তব রূপের এই শান্ত অবহেলা
    তুমি যে এনেছো ডেকে অসীম অপার
    খুলে দিলে গো যেন মরণের দ্বার

    গগন-ললাটে ফুটিছে কুটি তারা
    নীরব নিশীথ গাহে সুমধুর সুর
    ক্লান্ত পথিক মোর পথ ভুলিছো বুঝি
    আঁধারে মিলায় সে বেদনা সুদূর

    অন্ধকার বাহু মেলে ডেকে লই তারে
    জীবনের যত ক্লান্তি অবসাদ মুছে অভিসারে
    নীরব নিভৃত প্রাণে বাজে বিষের বাঁশরী
    নিদ্রার মায়াজালে ভাসে রূপ মাধুরী

    রজনীগন্ধার নিঃশ্বাসে ভাসে গহীন উদাস
    স্মৃতির পাতায় জেগে ওঠে পুরোনো বাতাস
    দিতে চায় মন ফিরে পেতে সেই চেনা তীর
    রাতের গভীরতা আনে মনে অনির্বচনীয় ভীর

    সন্ধ্যার রঙ মেশানো আঁধারের নীরে
    দিনের কোলাহল মুছে যায় ধীরে
    নিঃশব্দ চরণে নামে শান্ত স্নাত রাত
    তারাদের প্রদীপ জ্বেলে নিভৃত হাত

    যা কিছু মলিন যা কিছু হারা
    মুছে দিক তব কালোর-ধারা
    লও গো লুকিয়ে হে মায়াময়ী
    তব চির শান্তি তিলক নেত্রে

    তিমির-আঁচল পেতে গোপনে
    রাত্রি আসে মোর বাতায়ন-কোনে
    দিবসের যত কোলাহল-গান
    ক্লান্ত চরণে লভে অবসান
    চরাচর আজি নীরব-নিশ্চল
    নয়নে নেমেছে ঘুমের কাজল

    ধীরে ধীরে নিভে যায় প্রদীপ শিখা
    অচিন দেশের ভাষা লেখে আঁধারের লিখা
    শুধু পরে রয় একা রূপালী চাঁদ
    মন মোর ডাকে অজানা গভীর প্রমাদ

    মনের কোণে জমে যত গোপন কথা
    স্মৃতির পাতায় মেশে বিরহ-ব্যথা
    রজনী আসছে চুপে নয়নে তার ঘোর
    চরাচরে বুনে দেয় এক মায়া দোর

    রজনী সুনীল ত্রাস অতল গম্ভীর
    ভয় ভয় নগরে তবু হরষ-ভরা
    চাঁদ তোমার ছায়ায় জুড়ালো তীর
    ধন্য হলো এ ব্যাকুল ব্যথিত পাড়া

    হে রজনী তব শান্তির চরণে
    সঁপি এ পরান নিভৃত স্মরণে
    লও মোর ক্লান্তি লও মোর গ্লানি
    ভরে দাও মনে তব আশিস বাণী
    নূতন প্রভাতে জাগিব আবার
    খুলিবে যখন আলোর দুয়ার

    3
    4 Comments
    • নিস্তব্ধ রাতের ছায়ায় ক্লান্ত মন বিরহের ভার নামিয়ে শান্তির কোলে নতুন ভোরের আশ্বাস খোঁজে…..🤍🖤

    • ইমদাদ শাহ্, আপনার লেখা এই রাতের বর্ণনাগুলো বেশ গভীর আর শান্ত, পড়তে খুব ভালো লাগলো।

    • কবি ইমদাদ শাহ্, আপনার লেখা “রজনীগন্ধার নিঃশ্বাসে ভাসে গহীন উদাস” পঙ্‌ক্তিটি যেমন গভীর আবেগময়, তেমনি পুরো আয়োজনে প্রকৃতির নিস্তব্ধতাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়, আপনি নিয়মিত লিখে নিজের এমন সুন্দর প্রকাশভঙ্গি আরও বিকশিত করুন।

    • এক বিষণ্ন অথচ মায়াময় রাতের ছবি এঁকেছেন

Skip to toolbar