Profile Photo

মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।Offline

  • Dhrubo-Abbas
  • শিরোনাম : ” এবার আসছে গণভোট ”
    কবি : ধ্রুব আব্বাস
    তারিখ : ১৩/১১/২৫ ইং

    এবার আসছে গণভোট
    নতুন এক খেলা,
    বুঝো কিংবা না বুঝো
    মারো জোরে ঠেলা..!

    প্রশ্ন থাকবে কতগুলো
    উত্তর হবে হ‍্যাঁ বা না,
    পছন্দ হোক বা না হোক
    অন্য উপায় নাই কো জানা..!

    আমজনতা বুঝবে এবার
    আইনের কি জ্বালা,
    কি আছে এর বিষয়েবস্ত
    বুঝতে সবার মানা..!

    না ভোট নাকি হ‍্যাঁ ভোট
    ধানের শীষ নাকি পাল্লা,
    বাকি সব তো রসাতলে
    নিষিদ্ধ নৌকা আর মাঝি-মাল্লা ..!

    নির্বাচন হবে ফেব্রুয়ারিতে
    বলছে বতর্মান অন্তর্বর্তী সরকার,
    নিশ্চিত হতে হবে সবার অংশগ্রহণ
    এটাই সবচেয়ে বেশি দরকার..!

    5
    5 Comments
Skip to toolbar