Profile Photo

আহমেদ আরভিনOffline

  • sweetsohely
  • বিরহ উৎসব
    – আহমেদ আরভিন

    আমি রাখিনি তোমায় কাছে,
    একটু দূরে ছুড়ে ফেলা চিঠিগুলোর ভাঁজে।
    জানালা খোলা, বৃষ্টি ততক্ষণে—
    মুহুর্মুহু সাদা মেঘ ঢুকে গেল ঘরে।
    আমি অপেক্ষায়, চিঠিগুলো ভিজছে;
    হেমন্ত-নীল গন্ধ ঘোমটা দিয়ে আছে,
    যেন টুকরো টুকরো চিঠিগুলোর
    মাঝে ছড়িয়ে পড়বে।
    আমি শুধু অপেক্ষায়—
    কবে যে লেখা অক্ষরগুলো মিশে যাবে,
    নিয়মে বাঁধা কবুতর, নগ্ন উড়ে…Read More

    1
    3 Comments
    • চিঠি, বৃষ্টি আর বিরহের মিশেলে অসাধারণ এক বিষণ্ন আবহ তৈরি হয়েছে।

    • আহমেদ আরভিন, আপনার লেখা ‘তুমি উড়ে গেলেই যত বিমূঢ় জলে ভিজি’ লাইনটা পড়ে মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে, তবে আপনি কি সত্যি কোনোদিন সেই নূপুরের শব্দের পিছু ছুটতে চেয়েছেন?

    • আহমেদ আরভিন, আপনার লেখাটির “আমি কোনো ফিরতি চিঠি দিইনি তাকে” লাইনটির মধ্যে যে এক অদ্ভুত অভিমান ও বিষণ্ণতার ছোঁয়া আছে তা হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। বৃষ্টির দিনে খোলা জানালার পাশে দাঁড়িয়ে প্রিয়জনহীনতার এমন অনুভবগুলো খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, তাই আপনার লেখার ধারা এভাবেই অব্যাহত রাখলে দারুণ হবে।

  • কার্তিকের ঠোঁট ”
    – আহমেদ আরভিন

    ঠিক তোমার
    শিরোধরা শিরার মাঝ থেকে,
    বিপুল বিঘ্ন-গন্ধ রাত শেষে —
    আমি শুষে নেই উষ্ণ-আধো চোখ খুলে।
    মাদকতায় বিভ্রান্ত,
    কিংবা জড়তার বক্ষে
    তোমার কুন্তলী-স্রোত শিশির বৃত্তে;
    আমি হয়তো মুগ্ধ বা চির সুখে সিক্ত,
    হয়তো উভয় — হয়তো তোমার প্রেমেই লিপ্ত!
    নয়তো এই আশ্বিন আকাশ
    ক…Read More

    2
    4 Comments
    • অপেক্ষা, মুগ্ধতা আর বিলয়ের সীমানায় প্রেম এখানে এক অনিবার্য মায়াবিষের মতো আত্মাকে ধীরে ধীরে আচ্ছন্ন করে…..🤍🖤

    • আপনার লেখা কবিতার শব্দগুলো খুব সুন্দর আর অন্যরকম এক অনুভূতির ছোঁয়া আছে। বিশেষ করে শেষের লাইনগুলো বেশ দারুণ লেগেছে, পড়তে খুব ভালো লাগলো।

    • আহমেদ আরভিন, আপনার এই লেখায় নিবিড় আবেগ আর প্রকৃতির যে গভীর চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই খুব মায়াময় এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি ছত্রে যেভাবে অনুভূতির এক গভীর ঘ্রাণ মিশে আছে, তা পড়তে পড়তে বেশ ভালো লাগলো, চাইলে শব্দের বুননে আরও একটু নিরীক্ষা করে দেখতে পারেন। আমাদের এই ছোট সুন্দর আড্ডায় অন্যান্য লেখকদের কাজে আপনার মূল্যবান মন্তব্য আর ভালো লাগ…Read More

    • প্রেম, অপেক্ষা আর অনিশ্চয়তার এক অদ্ভুত মায়া ছড়িয়ে আছে কবিতাটায়।

  • আঁখি-আলেখ্য ”
    ——-

    আমি নিত্য বসেছিলাম তার আঁখিতে তাকিয়ে
    তার ভবঘুরে মন আর আমায় আলপনায় গাঁথেনি ,
    যেন পাশ কাটিয়ে গেল কোটি বাতাস , সঙ্গে তার সুবাস –
    আমি বৃত্তে কলম নাড়ছিলাম , আমি তাকে দেখতে পাইনি ।।
    কে যেন ছিল পাশে বসে আমার ,
    তার অল্পটুকু শ্বাস যে কাঁধে থেমেছিল
    কস্তুরি ঘ্রাণে যেন গোটা কামরা ঝিরঝির তন্দ্রায়
    কে যেন আলতো স…Read More

    2
    4 Comments
    • অচেনা চোখের মায়ায় হারিয়ে যাওয়া মন বিরহের রক্তিম স্মৃতি আঁকড়ে রাতের অন্ধকারে প্রিয় মুখ খোঁজে…..🤍🖤

    • আহমেদ আরভিন, আপনার লেখাটির ‘সাদা কালি , কালো পৃষ্ঠা সময়েই লাল হয়ে এলো’ লাইনটি সত্যিই খুব দারুণ লেগেছে। পুরোটা পড়ার পর কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম, মনে হলো কি সুন্দর করে একটা রহস্যময় অনুভূতি ফুটিয়ে তুলেছেন। লেখালেখি চালিয়ে যান, আপনার এমন গদ্য-কবিতা পড়ার অপেক্ষায় থাকব।

    • প্রেম, স্মৃতি, কল্পনা আর বিষণ্নতার এক অদ্ভুত মিশেল। পড়তে পড়তে মনে হয়, প্রতিটি পঙ্‌ক্তির আড়ালে আরেকটি গল্প লুকিয়ে আছে।

    • আহমেদ আরভিন, আপনার লেখা ‘সাদা কালি, কালো পৃষ্ঠা সময়েই লাল হয়ে এলো’—এই অংশটি থেকে যে অদ্ভুত মায়াবী বিষণ্ণতা ফুটে উঠেছে, তা সত্যিই গভীর ও মন ছুঁয়ে যাওয়ার মতো। বৃষ্টির শব্দে ভেজা জানালার পাশে বসে অলস বিকেলে এমন অনুভূতির ছোঁয়া পেতে ভালো লাগে, তাই আপনি এমন নিবিড় আবেশে আরও লিখতে থাকুন।

  • অঙ্গবন্দনা
    – আহমেদ আরভিন

    তোমার আঁখি এক বিলাসিতা সখা
    ঘোরাক্রান্ত খুমারে আঁকা
    যেন শত অমাবস্যার পলকে অলংকারিত ,
    কী গভীর অবলোকনে শোষণ করে যে আমায় –
    তোমার আঁখিতে যেন কেবল আমার আঁখিই মানায় ।
    তোমার অধর — এক বিষকুন্দ সখা
    যেন মগন বিষাদসুখী অরুণ শূন্য রেখা ,
    যেন আগলাইয়া রাখে বিধূর কাব্য মালায়
    সিন্দুরাভ শশী দারুণ মার্দবায় ,
    আর এই কিংশুকী…Read More

    5
    5 Comments
  • নিশীথে “লিখি”
    – আহমেদ আরভিন

    আর , তুমি থাকিয়া যাও এই প্রেমবুকে – মোর আঁখির কাছে , বিনয় বিরহ সুখে –
    থাকিয়া যাও মোর বিনম্র ঠোঁটে – মোর রণে লিপ্সা প্রেমের আন্দোলিত বিষে
    আর তুমি বাতাসে গাহিয়া যাও , যেন প্রাণবায়ু-প্রশ্বাসে স্থানু জলদে রইয়া যাও ।
    এই অধীর বিঘ্ন বিকাল – কত গতিময় পথচলা শেষে ,
    শুধু তুমি রইয়া যাও ক্ষনে আবছা প্রেমের লেশে ।…Read More

    5
    4 Comments
  • ওহে মেঘ বহো বাঁয়ে
    তার চারুচেলা আঁচের ভাজে ,
    তার কিশোরী সুর অমেয় ফুলে –
    এক বিষাদ সুখ ঘায়েল করে

    তার আঁখির তেজে মোর আঁখি থামে
    মোরে গুমোট-ঘোর বিনয়ে বাঁধে
    আর বিরহ তন্দ্রা বিষণতাকে
    সে কেন আগলে রাখে আমার নামে

    ওহে মেঘ কহো তারে
    আমি রাখিব তারে হৃদয় মাঝে
    এই আধেক প্রেম আর আধো জ্যোৎস্না
    আমি নিভিয়া দিব মোহ পানে

    ওহে মেঘ বহো বাঁয়…Read More

    5
    3 Comments
    • মেঘের মতো প্রেম —দূরে ভেসে যায়, কিন্তু মন ভিজিয়ে রেখে যায়।

    • নায়ে ভাসুক মেঘের চিঠি….🤍

    • মেঘের কাছে লেখা বিষণ্ন প্রেমপত্র।
      যেন এক বিষণ্ন প্রেমের সুর বয়ে গেল।
      অপূর্ব

  • তখন সন্ধ্যে জমাট গন্ধে জল মিশে মেঘ নামবে,
    ফের ভয়ে না কয়ে হাতে ফুল রেখে সে আসবে।
    সাদা কাব্যের গোছানো শব্দে এলোমেলো কিছু বর্ণ সাজবে,
    যেন চন্দ্র হতে রত্ন ফুটে অবশ চুম্বন ঠোঁটে লেগে থাকবে।

    2
    2 Comments
    • প্রাণ উচ্ছ্বলতার লোকালয় থেকে অনেক দূরে এখনো আমি একা।

    • মেঘের ছোঁয়ায় আসে প্রেম…..🤍

  • আর আমি জানিনা যে –
    সে কেন চোখে ভেসেছিল ,
    আমার ঘুমের ঘোরে কোমর বেঁধে
    কেন আমার স্বপ্নে এসেছিল ,
    যেন আমার বিষাদ-সুখে বিষাদিণী হয়ে
    সুদূর আকাশে নিশা হয়েছিল ,
    বোধয় , ভ্রমের গল্পে ভ্রমর হয়ে
    সে যেন ভ্রমণ করতে এসেছিল ।

    4
    4 Comments
  • অলক্তক
    – আহমেদ আরভিন

    বিষাদী আঁখিতে সে যে রইলো
    মৃদু অমদ সুখে , যেন আলতো ছুইয়া গেল
    আমি কই –
    হে নির্বাণা , তুমি কী আর ফিরিবে না ?
    সেই বর্ষার শ্রাবণী ধারায় কী আর ভিজিবে না ?
    তবে , সেই মেঘমেদূর-মেঘলা দিনের কদম্বরেণু আর
    কত মন্দ্রধ্বনি যে তোমার অপেক্ষায় ।
    কত কাল যেন দেখেনাই –
    সেই শিঞ্চন নূপুরী ঝংকার,
    চরণে আলতা হিঙ্গুলী চিৎকা…Read More

    4
    7 Comments
  • নিস্তব্ধ শহরে নিঃসঙ্গতা নামে নিঃশব্দে ,
    জমে বেদনার মোম – থেকে যায় অবিলম্বে ।
    নেই কোনো অমায়িক চিৎকার , শোনা যাবে এমন শব্দ –
    জেগে থাকে প্রিয় রাত , প্রিয় কিছু গল্প ,
    প্রিয়তম অসুখ , বসুক আমার পাশে ;
    যেন থাকুক ভোর অব্দি , জমাট নিঃসঙ্গ বেদনার কাছে ।

  • অবগুণ্ঠন
    – আহমেদ আরভিন

    নিভৃত অলঙ্কারে সাজিলো যে দেহ,
    বিনাশ রেখা ধরিয়া ঝিনুক মেখলা বাধিয়ায়—
    সেই অবয়বে মগ্ন হইয়াছিল কেহ।
    যার সুদূর পল্লবে এক বিমূর্ত বসন্ত পার হইয়া যায়,
    মিশেল গানে নিখিল সৃষ্টি— যেন কাজল কালি আঁকিয়া যায়।
    যার অধর-পেলব মালায় অভিমানী মেঘেদের লিপ্সা জমে;
    রণ-নীল বর্ষণেই যেন এই কামনার সুখী নিধন ঘটে।
    যার কুন্তলী কু…Read More

    7
    3 Comments
  • গন্ধটুকু থাক –

    তুমি যদি বলতে তুমি আসবে ,
    চায়ের কাপে স্নেহ মিশিয়ে বার এক চুমক দেবে –
    কত দিনের জমাট কথা প্রাণ খুলে বলবে ।
    তখন সন্ধ্যে সাজবে বৃষ্টির ভিজে গন্ধে
    আঁখির শেষ টানা কাজল নোনা জল অব্দি থামবে ,
    তোমার ভিজে আঁচল শুকাতে শুকাতে রাত ঠিকই নামবে
    তুমি চাইবে পথ ধরতে , পথিক হয়ে হারাতে
    আমি বরং বারণ করি তোমায় যে যেও না চলে
    তোমার গন্ধ…Read More

    7
    3 Comments
    • চলে যাওয়ার মুহূর্তে আঁকড়ে ধরা….♥

    • গন্ধটুকু বুকে রেখে তোমায় ফিরে পাওয়ার ব্যাকুল প্রার্থনা

    • মানুষ চলে যায়, কিন্তু তার গন্ধটুকু রয়ে যায়—আপনার এই ভাবনাটি বড় বেশি করুণ এবং সুন্দর।

  • “শেষ অক্ষরে – লিখি”
    – আহমেদ আরভিন

    আমি তো চাই না গগন গগন পার করিতে,
    শুক্ল মাধুরীর তনুময় জল পাঠ করিতে,
    উষ্ণ আঁখির মায়ায় – ক্ষীণ বিষাদের বাঁধ ভাঙিতে।
    আমি তো ছিলাম তোমার বাঁ-দিক ক্ষণে রেশ কাটিতে,
    তোমার হরিৎ বৃত্ত শাড়ির আকৃতি আঁচের বেশ কাছেতে,
    গোটা নিশি গুঞ্জন উন্মাদনের উন্মেষ মেঘমালাতে –
    এ পাশ কাটিতেই তোমার কেশের স্পন্দন – স্পর্শ করে…Read More

    5
    3 Comments
  • তুমি অমাবস্যার নিদাঘ পূর্ণিমা
    নেত্রজলের অবগাহনে তুমি বেগানা চন্দ্রিকা ,
    চিত্তের অন্তরালে , প্লব মৃতের দুহিতা যেন
    মোর লালসার মহার্ণবের কুলবালা-
    তুমি একখণ্ড সুরমালা,
    সুরের প্লাবনে পূর্ণ স্রোত , অবয়ব সঙ্গীতা
    মুখরাগ শোষনে বিভোর , অন্ত নির্বাণা
    মনপদ্মের প্রলয়ে ঘোর, রোষ ললনা ;
    বালা , তুমি ক্ষণবিলাসের প্রণয়িণী
    রুঢ় স্বার্থের শূন…Read More

    4
    5 Comments
    • এটাই কবির আসল কৃতিত্ব…🤍

    • অমাবস্যার নিদাঘ পূর্ণিমা
      বিরোধী দুই সত্তাকে একসাথে ধরার এই সাহসটাই কবিতাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।

    • আপনার লেখনীতে শব্দের কারুকাজ বেশ গভীর এবং ধ্রুপদী। বিরহ, লালসা আর আধ্যাত্মিকতার এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠেছে এই পঙক্তিমালায়। বিশেষ করে “অমাবস্যার নিদাঘ পূর্ণিমা” বা “মনপদ্মের প্রলয়”—উপমাগুলো বেশ শক্তিশালী।

    • ​শব্দের মায়াবী টানে,
      সুর বাজে প্রাণে,
      ছন্দ হারায় গানে।

  • ‘লিখি’ তার নাম
    – আহমেদ আরভিন

    আমি তারে লিখিয়াছিলাম বসন্তে, ফাল্গুনের রেণু শাখা মেঘে অনিন্দ্য চরণে;
    দেখিয়াছিলাম তার অলকাবলী স্রোতের ঢেউ, বৈশাখী ঐ ঝড়ে নিভৃত হইয়াছিল কেউ।
    মনোহর আনন্দের এই সুকেশী তিলোত্তমায় – শরবিন্দু নিভু করিয়া ইঙ্গিত দেয় আমারে –
    কহে, তোমার প্রেয়সী, যে প্রিয়তম প্রেয়সী, সে নাই তোমার কবিতা শুনিবার;
    তু…Read More

    1
    4 Comments
    • কবিতাটি একাধারে ধ্রুপদী রোমান্টিকতা এবং প্রকৃতির ঋতুচক্রের এক চমৎকার মিশেল। আপনার লেখনীতে আধুনিকতার চেয়ে এক ধরণের চিরন্তন বা ‘ক্লাসিক’ আবেশ বেশি ফুটে উঠেছে।

    • আপনার কবিতাটি আবেগে ভরপুর এবং এটি পড়ার সময় এক ধরণের দৃশ্যমান ঘোর তৈরি হয়। কিছু জায়গায় শব্দের বিন্যাস বেশ জটিল হলেও, তা বিরহের গভীরতাকে প্রকাশ করতে সফল হয়েছে। এটি মূলত এক অমোঘ এবং অতৃপ্ত প্রেমের কাব্যিক দলিল।

    • উত্তম প্রয়োগ ঘটাইয়াছেন সাধু ভাষার! “মিলিবে কবে তার সহস্র দিবসের অজস্র আদর”__বড়োই চিত্তাকর্ষক হইয়াছে আপনার বিরচিত এই পংক্তিখানি! আপনাকে ধন্যবাদ জানাইলে কম হইয়া যায়, তারও অধিক প্রাপ্য হইয়াছে আপনার!

    • পড়ার সময় মনে হচ্ছিল যেন কোনো ধ্রুপদী কাব্যের মায়ায় হারিয়ে যাচ্ছি।

  • Load More Posts
কবিতাতে কথা হবে - প্রতি ছন্দে থাকবে গল্প নয় লিপ্সু ।

Skip to toolbar