-
দামাল ছেলে
মতিউর রহমান মিজান (21:10, 01.08.2022 – 00:36, 02.08.2022)
—————————————————————————————তোরা সব বাংলা মায়ের দামাল ছেলে, পাশ কেনো ভয় চোর-ডাকাতে?
গুলিতে উড়িয়ে দিবি মাথার খুলি, নাক ফাটাবি মুষ্ঠি হাতে।তোরা তো বায়ান্নর ঐ যোদ্ধা ভাষার, পলাশীতে শেষ নবাবের;
লড়াই এ হারতে পারিস; ছাড়তে পারিস হাজার জয়ও মীর জাফরের।
তবু তুই বিদ্রোহী বীর, উন্নত শির, যেমন ছিলি একাত্তরে,
জয়ে তোর, উচ্ছ্বসিত সব জনতার মিছিল হবে বাদ ফজরে।তোরা সব গুড়িয়ে দিবি অত্যাচারীর গর্বে রাখা মাথার মুকুট,
শোষণের শিকল ভেঙে, বাংলাদেশের মুখের হাসি রাখবি অটুট।
এভাবে থাকিস না আর ঘরের কোণে, একলা ভেবে লাভ কী বলো?
তারচে’ আয় বেরিয়ে সবাই মিলে, দল সাজিয়ে যুদ্ধে চলো।মানুষের ঘুম চোখে নেই, বিনিদ্র রাত; ‘কখন যেন আসছে কারা!’
সারাটা রাত জেগে তাই, চিন্তিত মন ঘুমের ঘোরে দেয় পাহারা।
কত আর দূর্নীতিবাজ চোর-ডাকাতে দেশের টাকা করবে চুরি?
তোরা বীর তরবারিতে শান দিয়ে রাখ, যুদ্ধে তাদের কাটবে ভূড়ি।তোরা তো বাংলা মায়ের দামাল ছেলে, পাশ কেনো ভয় চোর-ডাকাতে?
তোরা তো বিদ্রোহী বীর, উন্নত শির, নাক ফাটাবি মুষ্ঠি হাতে।3 Comments-
-
@prithula আদর্শ তারুণ্য জাতির সবচেয়ে বড় সম্পদ। ২৪ তার প্রমাণ।❤️
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
জাহিদুল ইসলাম
@jahidnotes
Md Abu Munif Al Mukim-Rocky
@md-abu-munif-al-mukim-rocky
Md-Parvez
@md-parvez
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
S.m-Mehedi
@s-m-mehedi
Md. Habibur Rahman
@habib
Kazi Fahim hossin
@fahim6542
Rifat-Afrose-Rumpa
@rifat-afrose-rumpa
শিউলি চক্রবর্তী
@shiuli



তোরা তো বিদ্রোহী বীর, উন্নত শির, নাক ফাটাবি মুষ্ঠি হাতে।………………………… তারুণ্যের জয় হোক।