-
চাঁদা
ডা. এম. এইচ. রহমান খান
বাংলাদেশে কেউ চায় ভালো,
বাকিরা সব ভালোকে করে কালো।
কেউ চায় দেশের উন্নয়ন,
কেউ চায় লুটে-পুটে ভক্ষণ।
কেউ চায় দাদারে শেখাতে পড়া-আদা,
কেউ অতি চালাক, আবার কেউ গাধা।
কেউ অসহায়, কেউ নিরপরাধ,
কেউ খাল কেটে কুমির এনে করে বরবাদ।
গোলেমালে দেশ যেন গোলকধাঁধা,
যে কেউ তুলে এখন শুধু চাঁদা।
দুধের স্বাদ ঘোলে মেটায়,
গরিব অসহায়, ধনীকে পিটায়।
চাঁদা না দিলে রক্ষা পায় না বাঁচা,
চাঁদা তোলে ছোট-বড় চাঁদাবাজ পিচ্চি।
দেশ আর দেশ নেই, অন্যের অধীন,
একাত্তরে স্বাধীন দেশ, আজ কেন পরাধীন?
কার ইশারায় নড়ে কলকাঠি,
কার ইশারায় খালি থালা-বাটি?
যে যত চাটে কারও পা,
সে পাবে নাকি তত বেশি চাঁদা!
গোয়ালে নাই গরু, আসিলো পাঠা,
খেয়ে সব শেষ করবে, না দিলে চাঁদা।
চুন সাদা, দুধও সাদা,
মিলে-মিশে হলো পচা মাঠা।
চারদিকে সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি,
খুলে নিচ্ছে বাংলার কৃষকের লুঙ্গি।
দেশে চাঁদের আলো দেওয়ার বদলে,
পড়েছে দেশের মানুষ চাঁদার কবলে।
ডলার খেয়ে, না খেয়ে—এখন সবাই বুঝে গেছে,
দেশ যে ধীরে ধীরে তলানির পিছে গেছে।
আর কত শিশু, তরুণী, কত বয়সের জননী,
ধর্ষণের শিকার হবে? জ্বলবে না কি জনমনী?
আর নয় চুপচাপ,
আর নয় নীরব চাপ।
যা হবে—দুপধাপ,
অন্যায়ের বিরুদ্ধে উঠুক প্রতিবাদের মাপ।
গর্জে ওঠো আরেকবার,
দেখাও অন্যায়কে লাল কার্ড।
কাটা তুলে ছুড়ে ফেলো,
সাজাও বাংলার মাঠ।
আর নয় হরিলুট,
আর নয় চাঁদা,
দেশে আসুক শান্তি,
ভেঙে যাক সকল বাঁধা।
মানুষের অধিকার ফিরুক স্বাধীনতার পক্ষের ঘরে,
ন্যায়ের আলো জ্বলুক দেশজুড়ে।
চাঁদাবাজির অবসান হোক,
বাংলাদেশ শান্তির দেশ হোক।
Friends
Md Ramjan Ali
@mdramjanali
তুবা
@zariyaat
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan
Md Salmanur Rahman
@mdsalman154191