Profile Photo

ইফতিশা খানমOffline

  • eftishakhanam
  • [নিজের চেয়ে বড় কোনো বন্ধু নেই
    নিজের চেয়ে বড় কোনো শত্রু নেই]

    “জন্মানোর পরপরই হয়তো যা দেখতাম, তাতেই ভয় পেতাম।
    মুখে বুলি ফোটার পর কেবল ভূতের ভয়।
    আরেকটু বড় হয়ে যখন মানুষকে বুঝতে শিখলাম,
    মানুষকে ভয় লাগতে শুরু করল।
    এখন যখন জানি মানুষ কেমন,
    এখন আর মানুষেও ভয় নেই।
    এখন কেবল নিজেকেই ভয় পাই।

    কেন পাই?
    তার হাজারটা কারণও আছে বটে।
    নিজেই যখন নিজের শত্রু,
    ভয় পাওয়াটা অস্বাভাবিকও না।

    তবে নিজের সঙ্গে নিজের সখ্যতা যে নেই,
    তাও না,
    আছে।
    হয়তো সখ্যতা বেশি বলেই ভয়টাও বেশি।
    কারণ পরম বন্ধু সব জানে,
    আর সে-ই যখন শত্রুতে পরিণত হয়,
    সেই শত্রুতা সবচেয়ে ভয়াবহ।”

    ইফতিশা খানম

    6
    15 Comments
Skip to toolbar