Profile Photo

রাইসা আনজুম (পর্শি)Offline

  • raisaanjumporshi
  • আমি তার কানের পাশে কখনোই ফুল গুজিয়ে দিতে পারিনি! না পেরেছি তাকে একজোড়া মুক্তোর কানের দুল দিতে, না পেরেছি এক জোড়া চুড়ি দিতে, তাই হয়তো নীহারিকা ধসে পড়েছে এই অসম্পূর্ণ সম্পর্কের পৃথিবীতে..!
    অরুনাভ্র নৈশান নামের একটা একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, ফেসবুকে। এই ভাইয়াকে দেখি মাঝে মাঝে, দারুণ লেখেন তিনি। আক্ষেপই বেশি প্রকাশ পায় ওনার লেখায়।…Read More

    5
    6 Comments
    • রাইসা আনজুম (পর্শি), আপনার লেখাটা পড়ে মনে হলো জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলোকেও আপনি কত সুন্দরভাবে গ্রহণ করতে শিখে গেছেন। এমন পরিণত দৃষ্টিভঙ্গি সত্যি খুব বিরল এবং আপনার এই উপলব্ধিগুলো দারুণ লেগেছে। গ্রুপটাকে আরও প্রাণবন্ত রাখতে আপনি মাঝে মাঝে অন্যদের লেখাগুলোতেও রিঅ্যাক্ট দেবেন এবং মন্তব্য করবেন, আশা করি।

    • খুব সৎ আর আন্তরিক একটা লেখা। নিজের অতীত আর অন্যের ভুল থেকে শেখা—দুটোই এত সুন্দরভাবে প্রকাশ করেছেন।

    • আপনার এই লেখার ভেতর দিয়ে সম্পর্কের গভীর টানাপোড়েন আর জীবনের প্রতি এক দারুণ দার্শনিক দৃষ্টিভঙ্গি চমৎকারভাবে ফুটে উঠেছে। অতীতের তিক্ত স্মৃতিগুলোকে আঁকড়ে না ধরে সেগুলোকে কুৎসিত সৌন্দর্যের অংশ হিসেবে মেনে নেওয়ার বিষয়টি পাঠকের মনে খুব সুন্দর এক ইতিবাচক ছাপ ফেলে। আপনি খুব সাবলীলভাবে আপনার উপলব্ধির কথাগুলো তুলে ধরেছেন, তাই এমন আরও সুন্দর সব লেখ…Read More

    • অতীতের প্রতিটি ক্ষত মেনে নিয়েও হৃদয় আজ শান্তির বাতাসে ভরে থাকে কুৎসিতের ভেতরেই যেন লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য…..🤍🖤

  • Being humble, being an empth can sometimes cost a lot! I’m paying the bill now. I had a huge adrenaline boost yesterday. I went to Jahangirnagar University alone from my campus! For the first time I was loitering alone and travelled this much road, a huge thing for girls who are not allowed to go out.
    I just wanted to see if I can do this or…Read More

    2
    4 Comments
    • The night grows quiet.
      ​Rain drops softly.
      ​Shadows linger long.
      ​Time moves slowly.
      ​Memories stay deep.

    • রাইসা আনজুম (পর্শি), আপনার এই কথাগুলো পড়ে সত্যিই খুব মায়া লাগছে, কারণ এমন অনুভূতিগুলো আসলে খুব বেশি কষ্ট দেয়। নিজের ভেতরের এই কোমলতা ধরে রাখা যে কতটা কঠিন তা বুঝতে পারছি, তবে একদম শক্ত হয়ে যাওয়ার চেয়ে এমন আবেগি থাকাটাই আসলে একটা সুন্দর মানুষ হওয়ার পরিচয়।

    • ” What’s the use of a heart that cries for 2 hour straight cause it saw the scenes of flood in Nepal? …” – খুব খারাপ লাগল এটা পড়ে। হ্যাঁ এমনই হয়। এরকম হৃদয়ের কোনো মূল্য নেই, অথচ এমনটাই হওয়ার কথা ছিল সব মানুষের।

    • আপনার এই অনুভূতির প্রকাশগুলো ভীষণ আন্তরিক এবং জীবনের কঠিন সত্যগুলোকে এতো নিবিড়ভাবে তুলে ধরেছে যে তা পাঠকদের হৃদয়ে সরাসরি দাগ কাটে। আমাদের এই সুন্দর গ্রুপে আরও সক্রিয় থেকে অন্যদের লেখার ওপর ভালোবাসা ও প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি আপনার এমন চমৎকার সব লেখা নিয়মিত শেয়ার করতে ভুলবেন না যেন!

  • প্রেমে মানুষ অন্ধ না হলেও বন্ধ ঠিকই হয়। 
    গলা পর্যন্ত অন্ধকারে ডুবে আছি। যতো রাজ্যের অশুচি, রক্ত, পুঁজ-পানি, তুমি দোরে দাঁড়িয়ে বলছো তোমাকে এক গ্লাস জল কেন দিলাম না!
    হাত বাড়িয়ে জলটুকু স্পর্শ করার মতো শক্তিও তো রাখিনি।
    ​চোখের সামনে থমকে থাকা নিঃশব্দ কান্নাগুলো তুমি শুনতে পাও না, তুমি শুধু মাপতে এসেছ অনুযোগের পাল্লা। তুমি দাঁড়িয়ে আছ একফালি আ…Read More

    2
    9 Comments
    • প্রেমে মানুষ অন্ধ না হলেও বন্ধ ঠিকই হয়।

    • রাইসা আনজুম (পর্শি), লেখাটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বিশেষ করে “তুমি দাঁড়িয়ে আছ একফালি আলোর নিশ্চিন্ত দূরত্বে”—এই লাইনটা দারুণভাবে মনের ভেতর দাগ কেটে গেল। আপনার লেখা পড়ার সময় মনে হচ্ছিল যেন একদম জীবন্ত কোনো যন্ত্রণার গল্প পড়ছি।

    • রাইসা আনজুম (পর্শি), আপনার লেখাটির ‘চোখের সামনে থমকে থাকা নিঃশব্দ কান্নাগুলো তুমি শুনতে পাও না’ লাইনটি খুব গভীর এক বেদনার অনুভূতি জাগিয়ে তোলে। এমন আবেগঘন শব্দের বুনন আর অদ্ভুত সব উপমার ব্যবহার সত্যিই মুগ্ধকর, আপনি এভাবে নিয়মিত লিখে আমাদের আরও সমৃদ্ধ করবেন এটাই প্রত্যাশা।

    • আপনার লেখা সবসময়ই আন্দোলিত করে!শুভ কামনা।

    • In yarn and verse, quiet dreams unfold,
      A gentle mind with stories left untold.
      Seeking the sun through a soft, shadowed lane,
      Creating bright worlds out of joy and pain.

      You’re the best Raisa

      • ভাইয়া, আপনি প্রায়ই লেখেন, ভালো লাগে। কবিতা লেখেন না কেন? দারুণ লেখেন আপনি। আর এতো সুন্দর করে আমার জন্য লেখার ধন্যবাদ।

    • চমৎকার অনুভূতির প্রকাশ। অনেক ভালো লাগল। লিখা চালিয়ে যাবে, এটাই প্রত্যাশা। তারপর, @raisaanjumporshi এখন কি অবস্থা তোমার? দিনকাল যাচ্ছে ভালো?

      • আলহামদুলিল্লাহ্ ভাইয়া। দিনকাল ভালোই যাচ্ছে। আজকে ভার্সিটিতে গেলাম, সিনিয়রদের কিছু কাজ করলাম, বন্ধুদের সাথে ঘুরলাম, খাওয়া-দাওয়া করলাম তারপর বাসায় ফিরলাম। সবকিছু দারুণ যাচ্ছে।

  • নিশি রাত বাঁকা চাঁ-আ-দ আকাশে~~
    চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে
    হুম~
    নিশি রাত বাঁকা চাঁদ আকাশে
    চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে
    হুমমহু~ হু-হু-হু……..

    গুনগুন করতে করতে সুতােয় টান পড়লো। দেখি, কতোটুকু কি হলো। ছোট্ট একটা কাঁথা সেলাই করছে তূর্ণা। এ নিয়ে ছাব্বিশটা শেষ হবে। একটু দুর থেকে বিষন্ন চোখে ওকে দেখছে
    তুষার।…Read More

    3
    4 Comments
    • “‘ছাব্বিশটা কাঁথা’ — এই একটা লাইনেই কত গল্প লুকিয়ে আছে বোঝা গেলো। কিছু না বলেও অনেক কিছু বলে দিলেন।

    • আপনার লেখা “নেহাৎ পুরুষের কাঁদা বারণ” বাক্যটি সত্যিই খুব হৃদয়স্পর্শী এবং মুহূর্তটিকে জীবন্ত করে তুলেছে। এমন আবেগপূর্ণ ও স্নিগ্ধ এক গল্পের ধারাবাহিকতা বজায় রেখে আপনি নিয়মিত লিখে যান, আপনার লেখনী আরো অনেক হৃদয় ছুঁয়ে যাক।

    • পূরষেরা চাঁদ তারা এসব খুব কম বুঝে,আবার অনেক মেয়েরাও বুঝেনা ।

  • Oh-oh I’m falling in love!
    Oh-no! I’m falling in love again!
    Oh! I’m falling in love……

    আমি আবার প্রেমে পড়েছি! টেইলর সুইফটের গান শুনতে শুনতে ভাবছিলাম। যদিও Labyrinth প্রেমের গান না, হার্টব্রেকের পর আবার প্রেমে পড়ার যে anxiety, তার উপর লেখা গান।
    তবে আমি প্রেমে পড়েছি! আর না, কোনো anxiety নেই। আমি আমার প্রেমে পড়েছি।…Read More

    4
    5 Comments
    • নিজেকে ভালোবাসার চেয়ে বড় কিছু নেই!

    • ‘আমি আমার প্রেমে পড়েছি’—আপনার এই আত্মউপলব্ধিটুকু এক গভীর ও মুগ্ধকর অনুভূতির প্রকাশ, যা ঠিক যেন রবীন্দ্রনাথের ‘আমি চিনি গো চিনি তোমারে’ গানের সেই আত্মিক মগ্নতার মতো উজ্জ্বল। নিজের সবটুকু ভালো লাগা আর পাহাড়সম ইতিবাচকতা দিয়ে সাজানো লেখাটি পড়তে পড়তে ভীষণ ভালো লাগলো, আপনি চাইলে নিজের এই মুগ্ধতার দিনলিপিগুলোকে আরো বড় পরিসরে গুছিয়ে নিতে পারেন।

    • গানগুলো আমারো ভীষণ প্রিয় মঞ্চবন্ধু, বিশেষ করে “আজ জোছনা রাতে সবাই গেছে বনে”! আপনার লেখা পড়তে পড়তে গানটা শুনছিলাম আর মনে করছিলাম আমার সেই বাঁধনছাড়া, স্বাধীন দিনগুলোকে! ভার্সিটি জীবনের এই সময়টা সবচেয়ে সুন্দর, সব থেকে রঙিন! ক্লাস শেষে বন্ধুদের সাথে গান-আড্ডা, ঘোরাঘুরি, বিন্দাস একটা জীবন! এই সুন্দর মুহুর্তগুলো আরো নান্দনিক হয়ে উঠুক বন্ধু, আর গান…Read More

    • “আমি আমার ছোটবেলার স্বপ্নে দেখা সেই সফল নারী চরিত্র”___ জানতে পেরে সত্যিই খুব ভালো লাগছে!মঙ্গল হোক আপনার। শুভ কামনা নিরন্তর…

  • 5
    1 Comment
  • বাতাসে তখন হালকা হিমভাব। বেলকনির চৌকাঠে পা মেলে বসেছিল পৃথ্বী। কানে জড়ানো হেডফোনে বাজছে লালনের চেনা সুর—“বাড়ীর কাছে আরশী নগর, সেথা এক ঘর পড়শী বসত করে…”। গানটা শেষ হওয়ার পরও অনেকক্ষণ শুধু কর্ডগুলোর রেশ থেকে যায় বাতাসে।
    কিছুক্ষণ আগেই ফোনটা রেখে দিয়েছে রিজওয়ানা। রিজুর শেষ কথাগুলো এখনও পৃথ্বীর মাথায় ঘুরপাক খাচ্ছে। ও বলছিল লালনের সেই পড়শীর কথা—যে ক…Read More

    4
    9 Comments
    • নতুন গল্প নিয়ে ফিরে আসায় অফুরান শুভেচ্ছা নেবেন মঞ্চবন্ধু! ইউনিভারর্সিটির
      দিনগুলো কেমন যাচ্ছে?

    • আমি তারে পারি না এড়াতে,
      সে আমার হাত রাখে হাতে,
      সব কাজ তুচ্ছ হয়—পণ্ড মনে হয়,
      সব চিন্তা—প্রার্থনার সকল সময়
      শূন্য মনে হয়,
      শূন্য মনে হয়।

    • আপনার লেখনীতে অনুভবের যে গভীরতা ফুটে উঠেছে তা এক কথায় চমৎকার, বিশেষ করে শীতের আমেজ আর গানের সুরের সাথে মনের দোদুল্যমান আবেগের মিশেল পাঠককে চরিত্রের খুব কাছে নিয়ে যায়, আর তাই আপনি চাইলে মনের এই সূক্ষ্ম অনুভূতিগুলোকে আরও একটু বিস্তারিত বর্ণনায় ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারেন, কারণ আপনার লেখা এগিয়ে যাওয়ার জন্য দারুণ সব সম্ভাবনা তৈরি করে রেখেছে!

      • লিখতেই তো পারিনা। কোনো গল্পই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা এখনো তৈরি হয়নি। তবে লিখছি, লিখতে শিখছি তার জন্য প্রচুর পড়াশোনা করছি। দোয়া করবেন।

  • কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেষ যখন পোস্ট করি, পরীক্ষার আগে। বলেছিলাম, চিন্তায় আছি, পরীক্ষা কেমন হবে…..
    পরীক্ষা শেষ। ঢাবি অধিভুক্ত স্কুল অফ ইকোনমিক্সে ১৭ তম হয়েছি। যদিও বাবা রাজি হয়নি সেখানে ভর্তি হওয়ার জন্য। ইস্টার্নে ইংলিশে ভর্তি হয়ে আসলাম আজকে।
    পুরো এডমিশন জার্নি কি পরিমাণ কষ্টের ছিলো আমি জানি। অবশেষে সব শেষ।
    হত…Read More

    5
    5 Comments
    • অভিনন্দন! পরিশ্রমের প্রতিটি বিন্দুই আজ সাফল্যের আলো হয়ে ফিরেছে। জীবনের নতুন অধ্যায়ের জন্য আন্তরিক শুভকামনা।

    • অভিনন্দন মঞ্চবন্ধু! জীবনের নতুন অধ্যায়ের প্রতিটি পাতা ভরে উঠুক সুন্দর সব গল্পে।
      অভিজ্ঞতা থেকে বলতে পারি, জীবনে ব্যস্ততা থাকবেই। পড়াশোনা, চাকরি, পরিবার, বন্ধুবান্ধব, সবকিছু নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়। কিন্তু লেখালেখির এই চর্চাটা ঠিক থাকাও দরকার। জীবনের প্রতিটা বাঁকে, প্রতিটা ব্যস্ততার ফাঁকেও যদি অল্প সময় করে তুলটে ফিরে আসা যায়, পড়া য…Read More

    • Missed u a lot, I was worried about you also. Alhamdulillah

  • আজকে আকাশ কালো কেন জানো? এই বৃষ্টি কার জন্য? কার জন্য মেঘেদের মন খারাপ??
    আমার জন্য। আমি তো মন খারাপ হলে কাউকে বলতে পারি না তাই মাঝে মাঝে যখন আমার খুউব মন খারাপ হয় তখন আল্লাহ্ স্পেশালি আমার জন্য এই ব্যবস্থা করেন। আমাদের অন্য রকম কানেকশন আছে।
    আমার মন খারাপ আমার জনাব আমাকে অস্বীকার করে, ঠকিয়ে চলে গেছে বলে যদিও সে ঘটনার ২ মাস পার হয়ে গেছে, সেও বো…Read More

    8
    9 Comments
    • “এখন আবারও চাই খুব বেশিদিন যেন না থাকতে হয় “___ যদি প্রশ্ন করি এমনটি আপনি ক্যানো ভাবছেন, আপনি হয়তো ভাববেন বা ব’লে ফেলবেন আপনাকে সে কথা বলাটা আমার কী দরকার ;কিন্তু আমি আপনার জন্য এ মুহূর্তে প্রার্থনা করছি, আপনার মতো একজন মেধাবী মানুষ বেঁচে থাকুন কমপক্ষে দেড় শ’ বছর এবং মাথা উঁচু ক’রে ভালো থাকুন সবসময়।

      • দুনিয়ায় যতো ভালো কিছু আছে, যতো রঙ পৃথিবীতে, ধীরে ধীরে সব কমে যাচ্ছে। রঙহীন পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আর আমি মেধাবী না। আমার কোথাও চান্স হয়নি। তবে যতোদিন বেঁচে আছি, চেষ্টা করবো সুন্দর কিছু বানাতে, ভালো কিছু কাজ করতে।

      • ধৈর্যই শান্তি। ধৈর্য ধারণ করা হচ্ছে প্রকৃত জ্ঞানীর বৈশিষ্ট্য। আপনি অবশ্যই জ্ঞানী এবং মেধাবী। কোথাও চান্স পাওয়া-না-পাওয়ার উপরে জ্ঞানী বা মেধাবী কি-না সেটা নির্ভর করে না;বরং সেটা নির্ভর করে তার সৃজনশীলচিন্তা এবং সৃজনশীলতায় । “সুন্দর”এবং “ভালো” কিছু সৃজনের ইচ্ছা যাঁর মনে আছে তাঁর জীবনের উদ্দেশ্য যে মহৎ এটা অস্বীকার করার কোনো রাস্তায় খোল…Read More

    • ” পৃথিবীর সব সৌন্দর্য শেষ হয়ে যাচ্ছে। নতুন যা কিছু সুন্দর, মাঝে মাঝে আমি তার সাথে খাপ খাইয়ে নিতে পারি না। মাঝে মাঝে কুৎসিতটাই চোখে বাঁধে। পৃথিবীতে খুব বেশিদিন বাঁচার ইচ্ছে একবারই হয়েছিল। এখন আবারও চাই খুব বেশিদিন যেন না থাকতে হয়। শুধু যে কদিন আছি, বাঁচতে চাই। ” কথাগুলো নির্মম বাস্তব । কিন্তু শেষের ৩ টা লাইন বুকে গিয়ে যেন আঘাত হানলো @raisaanjump…Read More

    • তোমার মনটা যে স্বচ্ছ তা লেখা পড়েই বোঝা যায়। সাধারণত কবিরা এমনই হয়। তুচ্ছ জিনিস দাগ কাটে সেখানে মৃত্যু অনেক বড়ো আঘাত। তাই বলে জীবন কী থেমে থাকে? দোয়া করি মন তাড়াতাড়ি ভালো হয়ে যাক। প্রাণোচ্ছল কিছু লেখা পড়তে চাই।

    • মেঘের সাথে গোপন কান্নার যোগসূত্র ….☁️

    • লেখাটা পড়ে বুকটা ভারী হয়ে গেল। ভালো থাকুন। 🌿
      কিছু লেখা শুধু পড়া যায় না, অনুভব করতে হয়..😢

    • মন ছোঁয়া লেখনী

    • “আমি খুব বেশি দিন বাঁচতে চাই না; শুধু যত দিন বাঁচি, সত্যিকার অর্থে বাঁচতে চাই।”………………. লাইনটা অনেকদিন মনের মধ্যে গেথে থাকবে।

  • অনুভূতিগুলো নিজের মধ্যে চেপে রাখাকে ইমোশনাল ইন্টেলিজেন্স বলে না। আনন্দ যেমন আমরা প্রকাশ করি, দুঃখগুলোকেও তেমনই প্রকাশ করতে হয়, ছাড়তে হয়। দুঃখ প্রকাশ করলে দুঃখ কমে, মন হালকা হয়।

    বড় চাচ্চুর সাথে খুব বেশি স্মৃতি নেই। চাচ্চু মারা যাওয়ার পর হাউমাউ করে কেঁদেছি। কেন কাঁদছিলাম জানিনা।
    অংকে আমার বরাবরই ভয়, ক্লাস থ্রি-তে পড়ি, বাবার কাছে মাঝে…Read More

    6
    6 Comments
  • আমাকে ফাঁকা ক্লাসরুমে বসতে বলে স্যার চালে গেলেন। আমি ব্যাগটা ক্লাসরুমে ফেলে চলে এসেছি। ধুর! এই লোকটাে একদমই পছন্দ না আমার। এখনই ছুটি হয়ে যাবে। ব্যাগটা আনলে ভালো হতো। বেঞ্চ থেকে বের হয়ে বোর্ডের সামনে গেলাম। আচ্ছা, আমি কি টিচার হতে পারবো? ভাবছিলাম। হঠাৎ দরজা লাগানোর শব্দ হলো।
    আরে! স্যার আমি তো ক্লাসে। আপনি দরজা কেন দিলেন!? স্যার দরজা কে…Read More

    5
    5 Comments
  • Truly blessed! 😇😇

    Profile picture

    “যে মেয়েটি বইয়ের পাতায় প্রেম খুঁজে পায়”

    – উৎসর্গ : @raisaanjumporshi

    তোমাকে আমি কোনোদিন সক্রেটিসের পাশে বসে দেখিনি, তবু মনে হয়, কোনো এক পুরোনো এথেন্সের বিকেলে তুমি নিশ্চয়ই প্রশ্ন করতে জানতে।
    তোমাকে কোনোদিন মরুভূমি পেরোতে দেখিনি, তবু ইবনে বতুতার ভ্রমণপিপাসা কেমন করে যেন এসে বসেছে তোমার চোখে।
    তুমি যখন বলো— “আমি জানি না সামনে কী আছে”…Read More

  • একটা মজার ঘটনা শেয়ার করি। আমি না জানার প্রতি খুব আগ্রহী। ক্লাস এইটে পড়ি, ডেস্কটপের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম আবু মাহমুদ খোজান্দি, ইবনে সিনা, ইবনে বতুতা, আবু ইসহাক ইব্রাহিম আল-জারকালি থেকে শুরু করে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, ডেমোক্রিটাস, ভিঞ্চি, পাবলো পিকাসো, ভ্যানগগ, জয়নুল আবেদীন, এসএম সুলতানদের মতো বিখ্যাত সব মানুষদের জী…Read More

    7
    16 Comments
    • জ্ঞানতৃষ্ণায় জাগে নতুন পথ…🤍

    • SSC-র GPA আপনার গল্পের সবচেয়ে অপ্রাসঙ্গিক অধ্যায়। ইতিহাসে যাদের নাম আপনি নোটবুকে লিখেছিলেন, তাদের কেউ কোনো পরীক্ষায় প্রথম হয়নি
      তারা শুধু থামেননি।
      আপনিও থেমে যাননি।
      এটাই যথেষ্ট।

    • অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ প্রকাশ। এভাবেই লিখে যাবেন। দোয়া রইল আন্তরিক ভাবে

    • ”সত্যি বলতে, আমি জানিনা আমি কী করছি, সামনে কী করবো। আমি বোধ হয় পাগল হয়ে যাবো। আমি আসলে পাগলই। এইযে এখন যা লিখছি, আমি জানিনা কী লিখছি, কেন লিখছি, এই লেখা পড়ে কার কী লাভ হবে। তবে আমার খুব মনে হচ্ছে এই কথাগুলো কেউ পড়ুক। কেউ জানুক যে সিস্টেমের জালে আটকে গেলে বিপদে পড়তে হবে।
      ঐ যে বলে না? নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো।— একদম ষোল আনা সত্যি কথা! ” – Diffe…Read More

    • ভালো কথা শুনবেন, ডিমোটিভেট করলে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবেন৷ Be delusional (আমার মতো এতোটা নাহলেও অসুবিধা নেই বোধহয় সুবিধাই আছে)। – I personally follow your way since childhood

    • @raisaanjumporshi Would you mind if I ask to add me in your FB friend list; just as a elder brother or good friend ? Never Mind

    • “যে মেয়েটি বইয়ের পাতায় প্রেম খুঁজে পায়”
      তোমাকে আমি কোনোদিন সক্রেটিসের পাশে বসে দেখিনি, তবু মনে হয়, কোনো এক পুরোনো এথেন্সের বিকেলে তুমি নিশ্চয়ই প্রশ্ন করতে জানতে।
      তোমাকে কোনোদিন মরুভূমি পেরোতে দেখিনি, তবু ইবনে বতুতার ভ্রমণপিপাসা কেমন করে যেন এসে বসেছে তোমার চোখে।
      তুমি যখন বলো— “আমি জানি না সামনে কী আছে”, তখন অদ্ভুত লাগে।
      কারণ পথ হারানো…Read More

    • রাইসা তোমার লেখা পড়ি, তোমার লেখায় একটা উচ্ছাস আছে। কিছু একটা আছে যা খুব সজীব। লিখে যাও। আর হ্যা, ৪০ দিন পর কি হয় জানিও

  • Load More Posts

আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।

Friends

Profile Photo
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Profile Photo
Dark Venum
@darkvenum
Profile Photo
Atiq Altaf
@atiqaltaf
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
ALAMGIR'S BANGLA CHANNEL
@alamgirsbanglachannel
Profile Photo
Poettry Chadney
@poettrychadney
Profile Photo
Rumi Shah
@rumishah
Profile Photo
Kazi Adam
@kaziadam
Skip to toolbar